Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ২৩২ তাফসীরে ইবনে কাছীর ১৯. যাহারা আল্লাহর পথে বাধা দেয় এবং উহাতে বক্রতা অনুসন্ধান করে এবং ইহারাই পরলোককে প্রত্যাখ্যান করে। ২০. উহারা পৃথিবীতে আল্লাহকে অপারগ করিতে পারিতনা এবং আল্লাহ ব্যতীত উহাদিগের অপর কোন অভিভাবক ছিল না; উহাদিগের শাস্তি দ্বিগুণ করা হইবে; উহাদিগের শুনিবার সামর্থ্য ছিল এবং উহারা দেখিতও না। ২১. উহারা নিজদিগের ক্ষতি করিল এবং উহারা যে অলীক কল্পনা করিত তাহা উহাদিগের নিকট হইতে উধাও হইয়া গেল। ২২. নিশ্চয় উহারা হইবে পরলোকে সর্বাধিক ক্ষতিগ্রস্ত । তাফসীর ঃ যাহারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে; এইখানে আল্লাহ তাআলা তাহাদিগের অবস্থা বর্ণনা করিয়া বলিতেছেন যে ইহাদের অপেক্ষা বড় যালিম আর কেহ হইতে পারে । পরকালে সকল ফিরিশতা ও নবী-রাসূলসহ সমস্ত মানব ও জ্বিন জাতির চোখের সামনে ইহাদিগকে অপমান ও বে-ইযযত করা হইবে । যেমন ইমাম আহমদ রে) সাফওয়ান ইবনে মহরিয রে) হইতে বর্ণনা করেন যে, সাফওয়ান বলেন, আমি একদিন ইবনে উমর (রো) এর হাত ধরিয়া দীড়াইয়াছিলাম। ইত্যবসরে জনৈক ব্যক্তি কথা বলা সম্পর্কে রাসূলুল্লাহ (সা) এর নিকট আপনি কিছু শুনিয়াছেন কি? ইবনে উমর (রা) বলিলেন আমি রসূলুল্লাহ (সা)-কে বলিতে শুনিয়াছি যে, “আল্লাহ তা“আলা ঈমানদার বান্দাকে কাছে আনিয়া তাহাকে সকল লোক হইতে আড়াল করিয়া একটি একটি করিয়া সকল পাপের কথা স্বীকার করাইবেন। বান্দাকে তিনি জিজ্ঞাসা করিবেন আচ্ছা, তোমার কি অমুক পাপের কথা মনে আছে? তুমি যে অমুক পাপ করিয়াছিলে তাহা কি তোমার মনে পড়ে? এইভাবে আল্লাহ বান্দার প্রতিটি পাপের স্বীকৃতি নিবেন। ফলে বান্দা মনে করিবে যে, আমার আর নিস্তার নাই। তখন আল্লাহ তাআলা বলিবেন, দুনিয়াতে আমি তোমার এই সব পাপ গোপন রাখিয়াছিলাম আর আজ আমি তোমাকে ক্ষমা করিয়া দিলাম। এই বলিয়া বান্দার হাতে তাহার নেকের আমলনামা প্রদান করিবেন। পক্ষান্তরে কাফির মুশরিকদের সম্পর্কে সাক্ষীগণ বলিবে, ইহারা ইহাদের প্রতিপালকের বিরুদ্ধে মিথ্যা আরোপ করিয়াছিল, যালিমদের উপর আল্লাহর লা'নত: ইমাম বুখারী ও মুসলিম সহীহ হাদীস্ঘয়ে কাতাদার হাদীস হইতে উক্ত হাদীসটি বর্ণনা করিয়াছেন ঃ

— পৃষ্ঠা ২৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।