Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ২২০ তাফসীরে ইবনে কাছীর (রা) বলেন একটুকু বলার পর একজন আসিয়া আমাকে সংবাদ দিল যে আপনার উন্থ্ী রশি ছিড়িয়া ছুটিয়া গিয়াছে। ফলে আমি উট্ী ধরিবার জন্য চলিয়া যাই। ইহার পর রাসূলুল্লাহ (সা) আর কি কথা বলিয়াছেন; তাহা আমার জানা নাই। এই হাদীস সহীহ বুখারী ও মুসলিমে আরেকটু বিস্তারিত বলা হইয়াছে যেমন কতিপয় লোক আসিয়া বলিল, হে আল্লাহর রাসূল! এই সৃষ্টির পূর্বের অবস্থা কেমন ছিল তাহা জিজ্ঞাসা করিতে আমরা আপনার কাছে আসিয়াছি, রাসূলুন্রাহ সো) বলিলেন, তখন আল্লাহ ছিলেন আল্লাহর পূর্বে কিছুই ছিল না। তখন আন্নাহর আরশ ছিল পানির উপর। তিনি লওহে মাহফুষে সব কিছুর বিবরণ লিপিবদ্ধ করিয়া রাখিয়াছেন। অতঃপর তিনি আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেন। . সহীহ মুসলিমে আব্দুল্নাহ ইবনে আমর ইবনে “আস হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, “ আল্লাহ তা'আলা আসমান যমীন সৃষ্টি করার পঞ্ঘাশ হাজার বছর আগেই সৃষ্টি জগতের তাকদীর নির্ধারণ করিয়া রাখিয়াছেন। তখন তাহার আরশ ছিল পানির উপর ৷ ইমাম বুখারী (রে) আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বলেন ঃ আবুল ইয়ামান (র).... আবু হুরায়রা রো) হইতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ (সা). বলিয়াছেন আল্লাহ তা'আলা বলেন, “হে বান্দা!*তুমি আমার পথে ব্যয় কর, আমি তোমার জন্য ব্যয় করিব।” রাসূলুল্লাহ (সা) বলেন, আল্লাহর হাত সদা পরিপূর্ণ, দিবারাত্রির অকাতর ব্যয়ে তাতে বিন্দুমাত্র ঘাটতি আসে না। তোমরা দেখনা যে আসমান যমীন সৃষ্টির সময় হইতে এ যাবত তিনি কতই না ব্যয় করিয়াছেন কিন্তু তাহার হাতের কোন কিছুই হ্রাস পায় নাই । সে সময় তাহার আরশ ছিল পানির উপর । তাহারা হাতেই রহিয়াছে মীযান যাহা কখনো উঁচু হয় কখনো নীচু হয়। মুজাহিদ (র) বলেন, আল্লাহর আরশ পানির উপর ছিল তখন যখন ও কোন বস্তু সৃষ্টি করা হয় নাই। ওহাব ইবনে মুনাব্বিহ যামুরাহ কাতাদাহ ইবনে জারীর প্রমুখ অনুরূপ বলিয়াছেন। কাতাদাহ (র) বলেন ....... ££52 01৫9 এই আয়াতে আসমান যমীন সৃষ্টির পূর্বের কথাই বলা হইয়াছে। রাবী ইবনে আনাস (রা) বলেন, আসমান যমীন সৃষ্টির পূর্বে আল্লাহর আরশ পানির উপর ছিল। অতঃপর আসমান যমীন সৃষ্টি করার পর সেই পানিকে দুই ভাগে বিভক্ত করিয়া অর্ধেক আরশের নীচে রাখিয়া দেওয়া হয়। পবিত্র কুরআনে এই পানিকেই বাহরে মাসজুর বলা হইয়াছে। ইবনে আব্বাস রো) বলেন সুউচ্চ ও সমুন্নত হওয়ার কারণে আরশকে আরশ বলা হয়। ইসমাঈল ইবনে আবু খালিদ বলেন, যে আদতায়ী (র)-কে বলতে শুনিয়াছি যে আল্লাহর আরশ লাল ইয়াকুতের তৈরি । মুহাম্মদ ইবন ইসহাক রে) আলোচ্য আয়াতের তাফসীরে বলেন আল্লাহ যাহা বলিয়াছেন তাহাই সঠিক । তখন পানি ছাড়া কিছু ছিলনা আর পানি উপর ছিল আরশ। আর আরশের উপর ছিলেন মহান পরাক্রমশালী, পরম দয়ালু আল্লাহ

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।