0০011191115 স্ুকা হুদ মক্কী ১২৩ আয়াত, ১০ রুকু | 55 হাফিয আবু ইয়ালা (র) বলেন খলফ ইবন হিশাম বায্যার (র) ইকরিমা হইতে বর্ণিত, তিনি বলেন... হযরত আবূ বকর (রা) বলিয়াছেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করিলাম ইয়া রাসূলাল্লাহ! আপনি এত অকালে বৃদ্ধ হইয়া গেলেন কেন? উত্তরে রাসূলুল্লাহ (সা) বলিলেন, “সূরা হুদ, ওয়াকিয়া, নাবা ও তাকবীর আমাকে বৃদ্ধ করিয়া ফেলিয়াছে।” ইমাম আবু ঈসা তিরমিযী (র) বলেন, আবু কুরাইব (র).... ইবনে আব্বাস রো) হইতে বর্ণিত তিনি বলেন, আবূ বকর (রো) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ আপনি তো বৃদ্ধ হইয়া গেলেন? রাসূলুল্যাুহ (সা) বলিলেন, “সূরা হুদ, ওয়াকিয়া, মুরসালাত, নাবা ও তাকবীর আমাকে বৃদ্ধা বানাইয়া ফেলিয়াছে।” অন্য এক বর্ণনায় আছে “হুদ এবং তার সমপর্যায়ের সূরাগুলি আমাকে বৃদ্ধ করিয়া ফেলিয়াছে।” তাবরানী (র) বলেন আবদান ইবনে আহমদ রে) সাহল ইবনে “সাদ হইতে তিনি বলেন..... রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৫ “সূরা হুদ এবং তার সম পর্যায়ের সুরা, যেমন ওয়াকিয়া হাক্কা ও তাকবীর আমাকে বৃদ্ধ বানাইয়া দিয়াছে ।” ইবনে মাসউদ (রা) হইতে এইরূপ হাদীস বর্ণিত আছে। হাফিয আবুল কাসিম সুলাইমান ইবনে আহমদ তাবারানী (র) তাহার মুজামে কবীর গ্রন্থে বলেন...., মুহাম্মদ ইবনে উসমান ইবনে আবু শায়বা (র) ও ইবনে মাসউদ (রা) বর্ণিত যে হযরত আবু বকর (রা) একদিন বলিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কিসে বৃদ্ধ বানাইয়া ফেলিল? রাসূলুল্লাহ (সা) বলিলেন, “সূরা হুদ ও সূরা ওয়াকিয়া।” আলোচ্য বর্ণনার রাবী আমর ইবনে সাবিত (র) মাতরূক (পরিত্যাজ্য) বলিয়া বিবেচিত। এবং আবু ইসহাক (র) ইবনে মাসউদ (রো)-এর সংগে সাক্ষাত ঘটে নাই। আল্লাহ সর্বজ্ঞ ।
— পৃষ্ঠা ২১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।