0০011191115 ২২ তাফসীরে ইবনে কাছীর ইব্রাহীম (র) হইতে আ'মাশ (র.) বর্ণনা করিয়াছেন ঃ ইব্রাহীম (র) বলেন, একদা এক বেদুঈন যায়েদ ইবনে সুহান-এর নিকট উপস্থিত ছিল । যায়েদ ইবনে সুহান তখন স্বীয় সহচরদের সহিত কথা বলিতেছিলেন। উল্লেখ্য যে, যায়েদ ইবনে সুহান-এর বাম হাতখানা নেহাওয়ান্দের যুদ্ধে কাটিয়া গিয়াছিল। বেদুঈন লোকটি তাহাকে বলিল, আল্লাহর কসম! তোমার কথাগুলি আমার নিকট ভাল লাগিতেছে; কিন্তু তোমার হাতখানা আমি কাটা দেখিতেছি, এই কারণে আমার মনে তোমার প্রতি সন্দেহ জাগিতেছে। (অর্থাৎ__-সে মনে করিল চুরির কারণে যায়েদ ইবনে সুহান-এর হাত কাটা গিয়াছে!) যায়েদ ইবৃনে সুহান বলিলেন, “আমার হাত কাটা দেখিয়া তুমি সন্দেহ করিতেছ কেন? উহা তো বাম হাত।” সে বলিল, “আল্লাহ্র কসম! ছুরির কারণে চোরের ডান হাত কাটিতে হয় অথবা বাম হাত কাটিতে হয়, তাহা আমি জানি ।” যায়েদ ইবনে সুহান বলিলেন, আল্লাহ্ তা'আলা যাহা বলিয়াছেন, তাহা সত্য ৷ আল্লাহ্ তাআলা বলিয়াছেন ঃ 1৮ %১৯৯ 2৮১ ৮৫১ পর ৮৯০] তিগিরেজ বিডি 2৬ (9৯183 ০1৩৯ [৪17 22551 ১০ -3931 4159 “যাহারা বেদুঈন, যাহারা কুফর ও নিফাকে অধিকতর অগ্রগামী ও জঘন্য আর আল্লাহ্ তাহার রাসূলের প্রতি যে বিধি-বিধান নাধিল করিয়াছেন তৎসম্বন্ধে তাহারা অধিকতর অজ্ঞ।” ইমাম আহমদ রে)....হযরত ইবনে আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন, 'তিনি বলেন, নবী করীম (সা) বলিয়াছেন যে ব্যক্তি (মরুভূমির) গ্রামে বসবাস করে, সে ব্যক্তি কর্কশ ও রুক্ষ স্বভাবের লোক হইয়া যায়; যে ব্যক্তি শিকারের পশ্চাতে লাগিয়া থাকে, সে ব্যক্তি অবহেলা-পরায়ণ ও কর্তব্যচ্যুত হইয়া পড়ে এবং যে ব্যক্তি কোন বাদশার কাছে আসে, সে ব্যক্তি (আধ্যাত্মিক বা বৈষয়িক) বিপদে পতিত হয়।' উক্ত রেওয়ায়াতকে ইমাম আবূ দাউদ, ইমাম তিরমিযী এবং ইমাম নাসাঈ (র) সুফিয়ান সাওরী (র) সুত্রে উর্ধতন সনদে বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী উক্ত রেওয়ায়াত সম্বন্ধে মন্তব্য করিয়াছেন “উক্ত রেওয়ায়াতের সনদ গ্রহণযোগ্য তবে উহা মাত্র একটি মাধ্যমে বর্ণিত রেওয়ায়াত। উহা সুফিয়ান সাওরীর মাধ্যমে ছাড়া অন্য কোনো রাবীর মাধ্যমে বর্ণিত হইয়াছে বলিয়া আমার জানা নাই।' যেহেতু বেদুঈনদের স্বভাব হইতেছে রুক্ষ ও কর্কশ, তাই আন্নাহ তা'আলা তাহাদের মধ্য হইতে কোনো ব্যক্তিকে রাসূল বানাইয়া পাঠান নাই। সকল রাসূলই ছিলেন নগর (২:১৪11)-এর অধিবাসী । আল্লাহ্ তাঁআলা বলিতেছেন ঃ ১৫১৫৭ 421৬, 2112 ৮০১৪৪212851 0
— صفحة ٢١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.