Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ১৯৬ তাফসীরে ইবনে কাছীর তাহাদের পশ্চাতে ছিল এখন উভয় দলের মধ্যে যুদ্ধ বাধিয়া যাওয়া ছাড়া আর কোন উপায় ছিল না। হযরত মুসা (আ) এর সাথীরা বার বার এই প্রশ্নই করিতেছিল যে কিভাবে তাহারা মুক্তি পাইতে পারে? হযরত মূসা (আ) বলিতে লাগিলেন, আমাকে তো এই নদীর মধ্যেই চলিতে নির্দেশ দেওয়া হইয়াছে। ১:৫৮) ০3%ি তাহারা আমাদিগকে কখনো ধরিতে পারিবে না আল্লাহ” আমার সাথেই আছেন যিনি আমাকে পথ প্রদর্শন করিবেন (শু“'আরা-৬২)। যখন তাহারা চরমভাবে নিরাশ হইল তখন আল্লাহ তা'আলা তাহাদের নিরাশাকে আশায় পরিবর্তন করিয়াছিলেন, এবং মূসা (আ) কে নদীতে লাঠি দ্বারা আঘাত করিতে নির্দেশ দিলেন, অতঃপর মুসা (আ) লাঠি দ্বারা আঘাত করিলেন এবং সাথে সাথেই নদী বিভিন্ন খন্ডে বিভক্ত হইয়া গেল এবং প্রত্যেক খন্ড বিরাট বিরাট পাহাড়ের ন্যায় উচ্চ হইল । এই ভাবে নদীতে প্রত্যেক দলের জন্য এক গ্রকটি পথ হইয়া মোট বারটি পথ হইয়া গেল । নদীর মাঝে কাদা শুকাইবার জন্য আল্লাহ বায়ুকে নির্দেশ দিলেন এবং তৎক্ষণাৎ উহা শুকাইয়া চলিবার উপযুক্ত হইয়া গেল। 7? 49 (৫১১ (8559 এখন না তাহাদের ধরা পড়িবার ভয় আছে আর না ডুবিয়া যাওয়ার ! পানির প্রাচীরের মাঝে জানালা করিয়া দেওয়া হইল যেন প্রত্যেক গোত্র অন্য গোত্রকে দেখিতে পারে এবং তাহাদের ধ্বংস হইবার আশঙ্কা না করে। যখন বনী ইস্রাঈলের সর্বশেষ ব্যক্তিও নদী পার হইয়া কুলে পৌঁছল তখন ফিরআউনের দলবল নদীর অপর তীরে পৌছল। ফিরআউনের সেনাবাহিনীতে কালো অশ্বরোহীর সংখ্যাই ছিল এক লক্ষ । ইহা ছাড়া অন্যান্য রঙ্গের অশ্বরোহীও ছিল অনেক । ইহা দ্বারা তাহার সৈন্য সংখ্যার আধিক্যের অনুমান করা যায়। ফিরআউন যখন এই ভয়ানক পরিস্থিতি প্রত্যক্ষ করিল তখন সে ভীত হইয়া প্রত্যাবর্তন করিবার ইচ্ছা করিল। কিন্তু বড়ই পরিতাপের বিষয় যে মুক্তির সময় পার হইয়া গিয়াছিল এবং ভাগ্যের নির্ধারিত পরিণতি তাহাকে ভোগ করিতেই হইল । হযরত মুসা (আ)-এর দু'আ কবুল করা হইল। হযরত জিবরীল একটি মাদী অশ্বের উপর আরোহণ করিয়াছিলেন। যখন ফিরআউনের নর অশ্বের নিকট দিয়া অতিক্রম করিতেছিলেন তখন মাদী অশ্ব দেখিয়া নর অশ্বটি চিৎকার করিয়া উঠিল । হযরত জিবরীল তাহার মাদী অশ্বটি লইয়া নদীতে ঝাপাইয়া পড়িলেন। তখন নর অশ্বটিও তাহাকে অনুসরণ করিয়া নদীতে লাফাইয়া পড়িল। ফিরআউন উহাকে বাধা দিয়া রাখিতে পারিল না, বাধ্য হইয়াই তাহাকে নদীতে পড়িতে হইল । অতঃপর তাহার বিরত প্রকাশ করিবার জন্য তাহার সর্দারদিগকে আহ্বান করিয়া বলিল, নদীতে প্রবেশ করিবার জন্য বনী ইসরাঈল আমাদের থেকে অধিক যোগ্য নয়। অতঃপর তাহারা সকলেই নদীতে ঝাপাইয়া পড়িল। হযরত মীকাঈল সকলের পশ্চাতে ছিলেন তিনি

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।