Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ১৮৪ তাফসীরে ইবনে কাছীর হইতে অত্যধিক ভীত সন্ত্স্থ ছিল কিন্তু ভাগ্যের পরিহাস যাহাকে সে এতই ভয় করিত তাহাকে সে রাজ কুমারের ন্যায় লালন পালন করিয়াছে । অতঃপর তিনি যৌবনে পদার্পণ করিলে এক সমস্যার সৃষ্টির হইল এবং এমনি এক ঘটনা ঘঠিল যে হযরত মুসা (আ) ফিরআউনের নিকট হইতে চলিয়া যাইতে হইল। এবং.এই সময় আন্রাহ তা'আলা তাহাকে নবুয়ত ও রিসালাত দান করিলেন এবং তাহার সহিত মুখামুখি কথা বলিয়া তাহাকে মর্যাদার এক বিশেষ আসনে অধিষ্ঠিত করিলেন। অতঃপর তিনি তাহাকে পুনরায় ফিরআউনের নিকট তাহাকে তাওহীদের প্রতি দাও'আত দেওয়ার জন্য পাঠাইলেন যেন সে একমাত্র আল্লাহর ইবাদত করে এবং কেবল তাহারই প্রতি আত্মনিয়োগ করে। অথচ তখন ফিরআউনের যে রাষ্ট্রীয় প্রতাপ ছিল উহা বলিবার অপেক্ষা রাখে না। অতএব হযরত মুসা আ) আল্লাহর পয়গাম বহন করিয়া ফিরআউনের নিকট আসিলেন তখন হযরত মুসা (আ)-এর সাহায্যকারী তাহার ভ্রাতা হযরত হারূন ব্যতীত অন্য কেহ ছিল না। ফিরআউন তাহার পয়গামকে অমান্য করিল এবং অহংকার ভরে তাহার প্রতি শত্রুতা পোষণ করিল। তাহার কলুষিত প্রবৃত্তি জাগ্রত হইল হযরত মুসা (আ) হইতে সে বিমুখ হইল এবং যাহা দাবী করা তাহার পক্ষে সমীচীন ছিল না উহারই দাবী করিয়া বসিল। সে খোদা দ্বোহিতা করিল, আল্লাহর পয়গামকে অমান্য করিল এবং বনী ইসরাঈলের মধ্যে যাহারা মুমিন ছিল তাহাদিগকে অপমানিত ও লাঞ্কিত করিতে লাগিল। এমন নাযুক পরিস্থিতিতেও আল্লাহ তা'আলা হযরত মুসা ও হারূনের হিফাযত করিতে লাগিলেন হযরত মুসা ও ফিরআউনের মধ্যে একের পর এক দ্বন্দ ঘটিতেই লাগিল এবং মূসা (আ) এমন বিস্ময়কর মুজিযা পেশ করিতে লাগিলেন যাহা অমান্য করিবার কোন উপায় ছিল না এবং একথাও মানিতে হইত যে আল্লাহর বিশেষ সাহাষ্য ছাড়া এই ধরনের অলৌকিক ঘটনা সম্ভবপর নয়। এমনিভাবে পূর্ববর্তী ঘটনা হইতে পরবর্তী ঘটনা অধিক বিস্ময়কর হইত। কিন্তু ফিরআউন ও তাহার দলবল যেন কসম খাইয়া বসিয়াছিল তাহার কথা মানিবে না অবশেষে যখন তাহাদের প্রতি আযাব অবতীর্ণ হইল তখন যেন আযাব সরাইবার ক্ষমতা আর কাহার থাকিল না। অতএব একদিনে সকলকে ডুবাইয়া মারা হইল আর সেই যালেম জাতি সমূলে ধ্বংস হইল । রি 0৯) 35298 063 (৬৭) চি নি5012705582% 005 8559) গে ৬৫ ৮০) শি ০0১2 %

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।