Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সুরা ইউনুস ১৬৭ 9৮৫ 2৫১৫ 859 কিন্তু তাহাদের অধিকাংশ লোক শোকর করে না। বরং আন্মাহ তা'আলা যাহাদের জন্য হালাল করিয়াছেন তাহারা তাহা হারাম করে এবং নিজেদের ওপর চাপের সৃষ্টি করে। ফলে তাহারা কিছু তো করে হালাল এবং কিছু হারাম করে। এই নিয়ম মুশরিকদের মধ্যে শুরু হইতেই সর্বাধিক বেশী চালু হইয়াছে। কিন্তু ইয়াহুদী-নাসারা তাহাদের ধর্মে সে সমস্ত নতুনত্‌ সৃষ্টি করিয়াছে তাহাদের মধ্যেও এ নিয়ম পালিত হইয়াছে। | আল্লামা ইবনে আবু হাতিম রে) উদ্ধৃত আয়াতের তাফসীরে বলেন, আমার পিতা আবু হাতিম.. বলেন মুসা ইবনে সাব্বাহ হইতে ১ ৮2/24/4111 0 | এর তাফসীরে বর্ণিত তিনি বলেন, কিয়ামত দিবসে আল্লাহর বন্ধুতু লাভের উপযোগী লোকদিগকে আল্লাহর দরবারে হাযির করা হইবে তাহারা আল্লাহর দরবারে তিন শ্রেণীতে দন্ডায়মান হইবে প্রথম শ্রেণীর ব্যক্তিকে হাযির করিয়া জিজ্ঞাসা করা হইবে হে আমার বান্দা! তুমি কি উদ্দেশ্যে আমল করিয়াছিল? সে বলিবে, হে আমার প্রতিপালক . আপনি বেহেশতে ও উহার গাছপালা ও ফল-ফলাদি সৃষ্টি করিয়াছেন, উহার নহরসমূহ উহার হুর ও অন্যান্য নিয়ামতসমূহও সৃষ্টি করিয়াছেন। আপনার অনুগত বান্দাদের জন্য আরো কত প্রকার ভোগ্য-দ্রব্য সৃষ্টি করিয়া রাখিয়াছেন আমি উহারই আশায় বিন্দ্র রজনী যাপন করিয়াছি এবং দিনের বেলা পিপাসা সহ্য করিয়াছি। রাবী বলেন, তখন অতএব এই লও বেহেশত এবং উহাতে তুমি প্রবেশ কর? আমার অনুগ্রহে আমি তোমাকে দোযখ হইতে মুক্তি দান করিয়াছি এবং আমার অনুগ্রহেই তোমাকে বেহেশ্তে প্রবেশ করাইয়াছি। অতঃপর সে এবং তাহার সাথী সংগীগণ বেহেশতে প্রবেশ করিবে । নবী করীম (সা) বলেন, অতঃপর দ্বিতীয় শ্রেণীর এক ব্যক্তিকে হাযির করা হইবে । অতঃপর আল্লাহ তাআলা তাহাকে জিজ্ঞাসা করিবেন, হে আমার বান্দা? তুমি কি উদ্দেশ্যে আমল করিতে? সে বলিবে হে আমার প্রতিপালক! আপনি দোযখ সৃষ্টি করিয়াছেন, সৃষ্টি করিয়াছেন দোযখের বেড়ী শিকল-উত্তপ্ত বায়ু উষ্ণ পানি এবং ইহা ছাড়া পাপীদের জন্য আরো অনেক প্রকার শাস্তির ব্যবস্থা করিয়াছেন অতএব আমি শাস্তির ভয়ে রাতে জাগ্রত থাকিয়া ইবাদত করিয়াছি এবং দিনের বেলা সাওম পালন করিয়া পিপাসিত রহিয়াছি। তখন আল্লাহ বলিবেন হে আমার বান্দা! আমার শাস্তির ভয়ে তুমি আমল করিয়াছ সুতরাং আমি তোমাকে দোযখ হইতে মুক্তি দান করিলাম। আর তোমার প্রতি দয়া পরবশ হইয়া তোমাকে আমার বেহেশতে দাখিল করিলাম। অতঃপর সেই ব্যক্তিও তাহার সাথীরা জান্নাতে প্রবেশ করিবে । অতঃপর তৃতীয় শ্রেণীর

— পৃষ্ঠা ১৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।