Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ১৫০ সূরা ইউনুস ৩৭. এই কুরআন আল্লাহ ব্যতিত অপর কাহারও রচনা নহে। পক্ষান্তরে ইহার পূর্বে যাহা অবতীর্ণ হইয়াছে ইহা তাহার সমর্থন এবং ইহা বিধানসমূহের বিশদ ব্যাখ্যা; ইহাতে কোন সন্দেহ নাই যে ইহা জগতসমূহের প্রতিপালকের পক্ষ হইতে। | ৩৮, এ রর পক অনুরূপ একটি সূরাই আনয়ন কর এবং আল্লাহ ব্যতিত অপর যাহাকে পার আহ্বান কর, যদি তোমরা সত্যবাদী হও। ৩৯. পরস্তু উহারা যে বিষয়ের জ্ঞান আয়ত্ত করে নাই তাহা অস্বীকার করে এবং এখনও ইহার পরিণাম উহাদিগের নিকট উপস্থিত হয় নাই। এই ভাবে উহাদিগের পূর্ববর্তিগণও মিথ্যা আরোপ করিয়াছিল; সুতরাং দেখ যালিমদের পরিণাম কী হইয়াছে! ৪০. উহাদিগের মধ্যে কেহ ইহাতে বিশ্বাস করে এবং কেহ ইহাকে বিশ্বাস করে না এবং তোমার প্রতিপালক অশান্তি সৃষ্টিকারীদিগের সম্বন্ধে সম্যক অবহিত । তাফসীর £ উপরোক্ত আয়াতসমূহের মাধ্যমে আন্লাহ তা“আলার পবিত্র কুরআন যে মু'জিযা এই আলোচনাই করিয়াছেন যে কোন মানুষের পক্ষে কুরআনের ন্যায় অন্য কুরআন কিংবা উহার সূরার ন্যায় দশটি সূরা কিংবা একটি সূরা পেশ-করা সম্ভব নয়। কারণ কুরআনের ভাষালংকার উহার মাধুর্য উহার জ্ঞানের গভীরতা পার্থিব ও পারলৌকিক উপকারিতা এমনি কয়েকটি গুরুতৃপূর্ণ বিষয় যাহা পেশ করা একমাত্র আল্লাহ ব্যতিত অন্য কাহারো পক্ষে সম্ভব নয়। তাহার সত্তা তাহার গুণাবলি ও কাজকর্ম ইত্যাদির সহিত অন্য কাহারো গুণাবলি ও কর্মকান্ডের সাদৃশ্য নাই তাহার কালাম ও বাণীর সহিত ও মানুষের কালাম ও বাণীর কোন সাদৃশ্য নাই। ইরশাদ হইয়াছে ৫9 4111 29১? ৪/£501915811% অর্থাৎ__ এই ধরনের কুরআন পেশ করা আল্লাহ ব্যতিত অন্য কাহার দ্বারা সম্ভব নয়, কোন মানুষের কথার সহিত কুরআনের কোন সাদৃশ্য নাই। 42২: ০: (3411 3225 2৫ এই কুরআন পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়ন করে এবং পূর্ববর্তী কিতাবসমূহে যে পরিবর্তন পরিবর্ধন হইয়াছে আল কুরআন তাহা স্পষ্ট ভাবে বর্ণনা করে 3210511০425 5:4 ০।44 0১০36 অর্থাৎ এই কুরআনে শরীয়তের আহকাম হালাল-হারামের বিস্তারিত বর্ণনা রহিয়াছে। পবিত্র কুরআন যে আল্লাহর পক্ষ হইতে অবতীর্ণ হইয়াছে উহাতে সন্দেহের কোন অবকাশ নাই। হারেস আওয়াব হযরত আলী (রা) হইতে বর্ণনা করেন এই কুরআনের মধ্যে

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।