0০011191115 তাফসীরে ইবনে কাছীর | ১৩৭ আমার অন্তর জাগ্রত থাকিল ও কান শ্রবণ করিতে থাকিল। অতঃপর আমাকে বলা হইল একজন সরদার একটি ঘর নির্মাণ করিয়াছে অতঃপর আহারের ব্যবস্থা করা হইয়াছে এবং আমন্ত্রণকারী পাঠাইয়া আমন্ত্রণ করিয়াছে। অতঃপর যে ব্যক্তি আমন্ত্রণকারীর আমন্ত্রণ গ্রহণ করিয়াছে সে ঘরে প্রবেশ করিয়াছে এবং দস্তরখান হইতে আহার করিয়াছে আর সরদার ও তাহার প্রতি সত্তৃষ্ট হইয়াছে । আর যে ব্যক্তি আমন্ত্রণ গ্রহণ করে নাই সে ঘরে প্রবেশ করে নাই আর দস্তর খান হইতে আহারও করে নাই এবং সরদার তাহার প্রতি সন্তুষ্ট হয় নাই। সাইয়েদ বা সরদার দ্বারা এখানে “আল্লাহ” উদ্দেশ্য “ঘর' দ্বারা ইসলাম ধর্ম 'দণ্তরখান' দ্বারা বেহেশত ও 'আহবানকারী" (251১) দ্বারা হযরত মুহাম্মদ (সা) কে বুঝান হইয়াছে.। হাদীসটি সুরসাল। অবশ্য হযরত লাইস (র)....জাবের ইবন আব্দুল্লাহ (র) হইতে মুত্তাসিলরূপে বর্ণিত। তিনি বলেন একবার রাসূলুল্লাহ (সা) বাহির হইয়া আমাদের নিকট আগমন করিলেন, অতঃপর তিনি বলিলেন, আমি স্বপ্নে দেখিয়াছি যেন হযরত জিবরাঈল আমীন আমার মাথার নিকট অবস্থান করিতেছেন আর মিকাঈল আমার পায়ের নিকট । একজন তাহার অপর সাথীকে বলিল এই ব্যক্তির জন্য কোন উপমা পেশ কর। অতঃপর দ্বিতীয় ব্যক্তি বলিল হে শায়িত ব্যক্তি। তোমার কান শ্রবণ করে আর অন্তর জাগ্রত তোমার হুবহু উম্মতের উপমা ঠিক এইরূপ যেমন কোন সম্রাট কোন রাজ প্রাসাদ নির্মাণ করিয়াছে এবং উহাদের মধ্যে আছে প্রকান্ড কামরা অতঃপর উহার মধ্যে দস্তরখান বিছান হইয়াছে অতঃপর তিনি এক ব্যক্তিকে দূত হিসাবে পাঠাইয়াছেন, যে তথায় আহারের জন্য আমন্ত্রণ করিবে । অতঃপর তাহাদের মধ্য হইতে কেহ কেহ আমন্ত্রণকারীর আমন্ত্রণ গ্রহণ করিয়াছে আবার কেহ কেহ বর্জনও করিয়াছে। এই বক্তব্যের তাৎপর্য হইল “সম্রাট ও বাদশাহ" দ্বারা এখানে আন্মাহকে বুঝান হইয়াছে, “বাড়ী” দ্বারা ইসলাম “ঘর' দ্বারা জান্নাত । আর হে মুহাম্মদ (সা) আপনি হইলেন প্রেরিত আমন্ত্রণকারী । অতএব যে ব্যক্তি আপনার আহ্বানে সাড়া দিবে সে ইসলামে দীক্ষিত হইবে এবং যে ব্যক্তি ইসলামে দীক্ষিত হইবে সে জান্নাতে প্রবেশ করিবে । আর যে জান্নাতে প্রবেশ করিবে সে দস্তরখান হইতে আহার করিবে । হাদীসটি বর্ণনা করিয়াছেন ইবনে জরীর। হযরত কাতাদাহ (র) বলেন, খুলাইদ আল আসরী আবুদ দারদা রো) হইতে মারফুরূপে বর্ণনা করেন তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন, যখন সূর্যোদয় হয় তখন তাহার উভয় পার্শে ফিরিশৃতা থাকেন এবং তাহারা আহ্বান করেন যাহা জ্বিন ও মানুষ ব্যতিত সকলেই শ্রবণ করে । তাহারা বলেন, হে লোক সকল!'তোমরা আল্লাহর প্রতি অগ্রসর হও । অবশ্যই যাহা কম অথচ যথেষ্ট তাহা সেই অধিক মাল হইতে উত্তম যাহা আল্লাহ হইতে মানুষকে ভুলাইয়া দেয়। তিনি কাছীর-১৮ (উ)
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।