Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ১২৬ তাফসীরে ইবনে কাছীর যাহারা আটা ছানিয়া থাকে, যাহারা রুটি পাকায় আর যাহারা চর্বি ও ঘি-এর মধ্যে রুটি টুকরা টুকরা করিয়া দিয়া আহার করে। কুরাইশ বড় যালেম সম্প্রদায় । এই প্রকারের অশালীন ও কুরুচী পূর্ণ কথাবার্তা এমন জঘন্য যে কচি ছেলেও তাহা হইতে বিরত থাকিবে । তবে একমাত্র বিদ্রুপ ও ঠাট্টার উদ্দেশ্যে বলিতে পারে । একারণেই আল্লাহ তা'আলা তাহাকে অপদস্থ ও লাঞ্ছিত করিয়াছেন এবং তাহাকে ধ্বংস করিয়া দিয়াছেন। তাহার দলবল ছত্রভংগ হইয়া গিয়াছে এবং তাহারা হইয়াছে অভিশপ্ত । পরবর্তীতে তাহার অনুসারীরা তওবা করিয়া হযরত আবূ বকর সিদ্দীক রো)-এর নিকট আসিয়া আল্লাহর সঠিক দ্বীন গ্রহণ করিতে লাগিল । হযরত আবু বকর (রা) তাহাদিগকে মুসায়লামার কুরআন শুনাইতে বলিলে তাহারা ক্ষমা প্রার্থনা করিল। কিন্তু তিনি তাহাদিগকে শুনাইতে বাধ্য করিলেন যেন মুসায়লামার মিথ্যা কুরআন এবং জ্ঞানে ও হেদায়াতে পরিপূর্ণ ওহী দ্বারা অবতীর্ণ বাণীর মধ্যে অন্যান্য লোকেরাও তুলনা করিয়া খোদায়ী বাণীর গুরুতৃ উপলব্দি করিতে সক্ষম হয়। অতএব তাহারা মুসায়লামার উপরোল্লোখিত কথাগুলি হযরত আবূ বকর (রা) কে শুনাইল.। ইহা শ্রবণে হযরত আবু বকর (রা) বলিলেন, আরে হতভাগারা! তোদের কি বিবেক বুদ্ধি কিছুই নেই। এই ধরনের কথা তো কোন নির্বোধের মুখ হইতেও বাহির হয় না। | বর্ণিত আছে জাহেলী যুগে হযরত “আমর ইবনুল আস রো)-এর মুসায়লামার সহিত বন্ধুত্‌ ছিল, একবার তিনি মুসায়লামার নিকট আসিলে সে তাহাকে জিজ্ঞাসা করিল, আরে আজকাল তোমাদের এ লোকটির নিকট কি অহী অবতীর্ণ হয়? হযরত “আমর ইবনুল আস রো) তখনো ইসলাম গ্রহণ করেন নাই, তিনি বলিলেন আমি তাহার সাহাবীদিগকে একটি অসাধারণ বাণী পড়িতে শুনিয়াছি কিন্তু সুরাটি অত্যন্ত সংক্ষিপ্ত । সে জিজ্ঞাসা করিল, সৃূরাটি কি? তিনি বলিলেন 2 ৪1:31:51 01 ৯০1 ১.৯ মুসায়লামা কিছুক্ষণ চিন্তা করিয়া বলিল, আমার প্রতিও এই রকম একটি সূরা অবতীর্ণ হইয়াছে “আমর জিজ্ঞাসা করিলেন, সূরাটি কি, সে বলিল £ 5545525:575215044 58002815520 অর্থাৎ__-হে অবার, হে অবার তোমার তো শুধু দুইটি কান ও বুক আছে আর তোমার শরীরের অবশিষ্টাংশ তো কিছুই নয়। দেখি আমার অহী কেমন হইল। “আমর ইবনুল আস বলিলেন তুমি একথা জান আমি তোমার অহীকে বিশ্বাস করি না। একজন মুশরিকের অবস্থা হইল এই যে নবী করীম (সা)-এর খোদায়ী বাণী শ্রবণ করিয়া তাহার সত্যতার প্রতি বিশ্বাস স্থাপন করে আর মুসায়লামার কথা শ্রবণ করিয়া

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।