510197. ১২৪ তাফসীরে ইবনে কাছীর মিথ্যাবাদী আল্লাহ তাহার সত্যবাদীতা ও মিথ্যাবাদীতার উজ্জ্বল প্রমাণ প্রতিষ্ঠা করিয়া দেন। হযরত মুহাম্মদ (সা) যিনি সত্য নবী ছিলেন এবং চরম মিথ্যাবাদী মুসায়লামাহ উভয়ের মধ্যে যে পার্থক্য বিদ্যমান ছিল তাহা সে সমস্ত লোকের পক্ষে স্পষ্ট ছিল যাহারা তাহাদের উভয়কে দেখিয়াছে আর এ পার্থক্য এতই স্পষ্ট ছিল যেমন গভীর রাতের অন্ধকার ও দ্িপ্রহরের আলোর মধ্যে পার্থক্য স্পষ্ট । আল্লাহ যাহাকে তীক্ষ জ্ঞান দান করিয়াছেন তাহার পক্ষে উভয়ের চরিত্র কার্যকলাপ ও কথাবার্তা দ্বারা মুহাম্মদ রাসূলুল্লাহ (সো)-এর সত্যতা এবং মুসায়লামাহ, আসওয়াদ আনসী ও সজাহ এই সকলের মিথ্যাবাদী হওয়া সূর্যের ন্যায় উদ্ভাসিত হইয়া উঠে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম (রা) বলেন, যখন রাসূলুল্লাহ (সা) এর মদীনায় শুভাগমন ঘটিল তখন তাহার শুভাগমনের কারণে সকলেই অত্যন্ত দ্রুতবেগে একত্রিত হইল আমিও তাহাদেরই.একজন ছিলাম । আমি যখন তীহাকে প্রথম দর্শন করিলাম-_ তখনই আমার অন্তর সাক্ষ্য দিল যে, এই নূরানী চেহারা কখনো কোন মিথ্যাবাদী চেহারা হইতে পারে না। তিনি. বলেন, আমি সর্বপ্রথম যে কথা তাহাকে বলিতে শুনিয়াছি তাহা হইল, হে লোক সকল! তোমরা সালাম বিস্তার কর ক্ষুধার্তকে অন্ন দান কর এবং আত্মীয়দের সাথে আত্মীয়তার সম্পর্ক স্থাপন কর-_- মানুষ যখন ঘুমাইয়া থাকে তখন তোমরা সালাত পড় তা হইলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করিতে পারিবে । যখন যিমাম ইবনে সালাবাহ তাহার গোত্র, বনী বকর এর পক্ষ হইতে প্রতিনিধি হিসাবে নবী করীম (সো)-এর দরবারে হাযির হইল তখন সে রাসূলুল্লাহ (র) কে জিজ্ঞাসা করিল, এই আসমান কে বুলন্দ করিয়াছে? তিনি বলিলেন “আন্নীহ, সে জিজ্ঞাসা করিল, এই পাহাড় পর্বত কে খাড়া করিয়াছে । তিনি বলিলেন আল্লাহ, সে আবার জিজ্ঞাসা করিল এই যমীনকে কে বিস্তৃত করিয়াছে? তিনি বলিলেন আল্লাহ । খাড়া করিয়াছেন এবং যমীন বিস্তৃত করিয়াছেন সেই আন্লাহ-ই কি আপনাকে সমগ্র মানবকুলের প্রতি নবী করিয়া প্রেরণ করিয়াছেন? তিনি বলিলেন সেই আল্লাহর শপথ, তিনি আমাকে নবী করিয়া প্রেরণ করিয়াছেন। অতঃপর সে সালাত যাকাত হজ্জ ও সাওম সম্পর্কে জিজ্ঞাসা করিল এবং প্রশ্নের সাথে কসম দিতে লাগিল এবং নবী করীম (সা) কসম খাইয়া তাহার উত্তর দিতে লাগিলেন। তখন সে বলিল আপনি সত্য বলিয়াছেন, সেই সত্তার কসম, যিনি আপনাকে সত্য নবী করিয়া প্রেরণ করিয়াছেন আমি ইহার অধিকও করিব না আর ইহার থেকে কমও করিব না। এখানে লক্ষণীয় বিষয়টি হইল যে এই ব্যক্তি নবী করীম (সা)-এর সাথে মাত্র কয়েকটি প্রশ্ন করিয়া
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।