Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ১০২ তাফসীরে ইবনে কাছীর সু-পোশাক পরিহিত একটা লোক তাহাদের নিকট আসিয়া বলিল-_-আমি যদি “তামাদিগকে সবুজ শ্যামল উদ্যানসমূহ এবং তৃপ্তিদায়ক জলাধারসমূহে লইয়া যাই, তবে কি তোমরা আমার সঙ্গে যাইবে? তাহারা বলিল-__ “হা আমরা আপনার সঙ্গে যাইব।' লোকটি তাহাদিগকে সবুজ-শ্যামল উদ্যানসমূহ এবং তৃপ্তিদায়ক জলাধারসমূহে লইয়া গেল। তাহারা তৃপ্তির সহিত উদ্যানসমূহের ফল খাইয়া এবং জলাধারসমূহের পানি পান করিয়া নিজেদের শরীরকে নাদুশ-নুদুশ বানাইল। লোকটা তাহাদিগকে বলিল আমি কি তোমাদিগকে দৃরবস্থার মধ্যে পতিত পাইয়া এই সবুজ-শ্যামল উদ্যানসমূহ এবং তৃপ্তিদায়ক জলাধারসমূহে আনি নাই? তাহারা বলিল হা ; তাহা-ই করিয়াছেন ।' লোকটি বলিল__- তোমাদের সম্মুখে এতদপেক্ষা অধিকতর সবুজ-শ্যামল উদ্যানসমূহ এবং এতদপেক্ষা অধিকতর তৃপ্তিদায়ক জলাধারসমূহ রহিয়াছে । চলো তোমাদিগকে উহাদের নিকট লইয়া যাই।" ইহাতে তাহাদের মধ্য হইতে একদল বলিল, “তিনি সত্য কথা বলিয়াছেন। আমরা তাহাদের সহিত যাইব আরেক দল বলিল, আমরা ইহাতেই সন্তুষ্ট । আমরা এখানেই থাকিব ।' বাযযার ()....হযরত আবূ হোরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ তিনি বলেন__ “একদা জনৈক গ্রাম-বাসী (23 31১2) নবী করীম (সা)-এর নিকট আসিয়া কোনো প্রয়োজনে আর্থিক সাহায্য চাহিল। রাবী ইক্রিমা বলেন “আমার মনে পড়ে হযরত আবূ হোরায়রা রো) এ স্থলে বলিয়াছেন__ লোকটি হত্যার জরিমানার টাকা সংগ্রহ করিবার প্রয়োজনে নবী করীম (সা)-এর নিকট আর্থক সাহায্য চাহিল। নূৃবী করীম (সা) তাহাকে কিছু অর্থ দান করিয়া বলিলেন___'আমি তোমাকে যথেষ্ট অর্থ দান করিলাম। সে বলিল-_ না, আর আপনি ভালো কাজ করেন নাই ।" ইহাতে কিছু সংখ্যক সাহাবী তাহার উপর রাগাবিত হইয়া তাহাকে ধরিয়া অপমানিত করিতে উদ্যত হইলেন। নবী করীম (সা) ইশারায় তাহাদিগকে নিষেধ করিলেন । অতঃপর তিনি যখন গৃহে প্রবেশ করিলেন, তখন তাহাকে তথায় ডাকিয়া নিয়া বলিলেন “তুমি আমার নিকট অর্থ-সাহায্য চাহিয়াই। আমি তোমাকে কিছু অর্থ দিয়াছি; এতদৃসত্ত্বেও তুমি যাহা বলিয়াছ, তাহা বলিয়াছ।' অতঃপর নবী করীম (সা) তাহাকে আরো কিছু অর্থ দান করিয়া বলিলেন-__ এবার তোমাকে যখেষ্ট অর্থ দান করিয়াছি তো? সে বলিল-_ হী; আল্লাহ আপনাকে ভালো পুরস্কার আত্মীয়-স্বজন ও জ্ঞাতি-গোষ্ঠী দান করুন। নবী করীম (সা) বলিলেন “তুমি আমার নিকট অর্থ- সাহায্য চাহিয়াছ। আমি তোমাতে সাহায্য দিয়াছিও; এতদ্সত্রেও তুমি যাহা বলিয়াছে, তাহা বলিয়াছ। তোমার কথায় আমার সহচরদের মনে তোমার উপর রাগ আসিয়াছে । তুমি তাহাদের নিকট গেলে এখন আমার সম্মুখে যাহা বলিলা, তাহাদের সম্মুখে তাহা বলিও। তুমি এইরূপ করিলে

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।