Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

00171917115 সূরা আন আম ৯৭. এই হাদীসটি হাফিজ আবু বকর ইবৃন মারদুবিয়া রে) ... আবু দারদা ও উবাদা ইব্‌ন সামিত (রা) হইতে এবং অপর একটি সুত্রে বর্ণনা করিয়াছেন। তাহারা প্রত্যেকেই এইরূপ বলিয়াছেন : আমার বন্ধু আল্লাহ্‌র রাসূল (সা) আমাকে উপদেশ দিয়াছেন যে, তোমার পিতামাতার আনুগত্য করিয়া যাও । যদিও তাহারা তোমার পার্থিব সমস্ত ধন-সম্পদ তাহাদের জন্য ব্যয় করিয়া দিতে বলে তবুও তাহা কর। অবশ্য উভয় হাদীসের সনদ দুর্বল । আল্লাহই সর্বজ্ঞ। আলোচ্য (৮১৬ ৮৪3১৮ ১০5৪১-৭ ০৪ ৮৫242 '-৭+$ আয়াতাংশের তাৎপর্য হইল যে, নিজদিগের কন্যাগণকে সামাজিক লজ্জার কারণে সমাহিত করিত এবং কোন কোন সময় দরিদ্রতার ভয়েও ছেলে সন্তানদিগকে হত্যা করিত । এই সবকিছু উহারা শয়তানের প্ররোচনায় করিত। এই আয়াতকে ইহার পূর্বাংশ ৮:৮1 ০:১)৬) এর সাথে ব্যাকরণের নিয়ম মাফিক যোগ (আত্ফ) করা হইয়াছে। সুতরাং আয়াতের অর্থ হইল, তোমরা যেমন পিতামাতার প্রতি সদাচরণ করিবে, তেমনি দরিদ্রতার ভয়ে সন্তানদিগকে হত্যা করা হইতে বিরত থাকিবে । কেননা তোমাদিগকে এবং উহাদিগকে আমিই জীবিকা দিয়া থাকি। বুখারী ও মুসলিম শরীফে আবদুল্লাহ্‌ ইবৃন মাসউদ (রা) হইতে বর্ণিত আছে যে, মহানবী (সা)-এর নিকট সবচাইতে বড় পাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হইল। তিনি জবাব দিলেন : আল্লাহ্র সহিত কাহাকেও শরীক করা অথচ যাহাকে শরীক করা হয় সেও আল্লাহ্‌র সৃষ্টি । অতঃপর আমি জিজ্ঞাসা করিলাম, ইহার পর কোনটি বড় পাপ £ মহানবী (সা) জবাব দিলেন : তোমার সাথে জীবিকায় অংশী হইবার ভয়ে তোমার সন্তানকে হত্যা করা। অতঃপর জিজ্ঞাসা করিলাম : ইহার পর কোনটি বড় পাপ ? মহানবী (সা) জবাব দিলেন : তোমার প্রতিবেশীর সত্রীর সাথে ব্যভিচার করা । অতঃপর মহানবী (সা) এই আয়াতটি পাঠ করিলেন : , । 2৮ 9 0০ থা এ 00 095 21 এ এ] 52553 050 “যাহারা আল্লাহ্‌র সহিত অপর কাহাকেও শরীক করে না এবং অনুমোদিত কারণ ব্যতীত আল্লাহ্‌ কর্তৃক নিষিদ্ধকৃত জীবনকে হত্যা করে না আর ব্যভিচারীতেও লিপ্ত হয় না ....” (২৫: ৬৮)। উপরোক্ত আয়াতাংশের 3১.০। শব্দের ব্যাখ্যায় ইবন আব্বাস (রা), সুদ্দী প্রমুখ ব্যাখ্যাকার বলিয়াছেন যে, ইহার অর্থ হইল দারিদ্য । অর্থাৎ তোমরা দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তান-সন্ততিকে হত্যা করিও না। আল্লাহ্‌ পাক সূরা বনী ইসরাঈলে ইরশাদ করিয়াছেন : 3%এ। 225 ০8541 নি শু “তোমাদের সন্তানদিগকে দরিদ্রতার আশংকায় তোমরা হত্যা করিও না (১৭ : ৩১)।” এই কারণেই আল্লাহ্‌ পাক এখানে উহাদিগের জীবিকার দায়িতৃ গ্রহণের কথা উল্লেখ করিয়াছেন। অর্থাৎ উহাদের জীবিকার কারণে তোমরা দরিদ্রতাকে ভয় করিও না। যেখানে দারিদ্রের আশংকা বর্তমান, সেখানে উহাদের জীবিকার দায়-দায়িতৃও আল্লাহ্র উপর ন্যস্ত। ইবনে কাছীর ৪র্থ__ ১৩

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।