Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা আন আম ূ ৮৩ নাই। আর কতক ব্যাখ্যাকারের মতে ইহার অর্থ হইল তোমরা যাহা হারাম করিয়াছ, সেই বস্তুগুলি হারাম বলিয়া প্রত্যাদেশে আমি কিছুই পাই নাই । আর কতক লোকের মতে ইহার অর্থ হইল এইগুলি ব্যতীত আমার নিকট কোন পশু হারাম নহে। এই আয়াতাংশের মর্ম ও তাৎপর্য পরবর্তী সূরা মায়িদায় অবতীর্ণ আয়াত ও সংশ্লিষ্ট ্বার রহিত হইয়াছে । কতক ব্যাখ্যাকার এই আয়াত মনসুখ অর্থাৎ ইহার নির্দেশ ও হুকুম রহিত হইয়াছে বলিয়া অভিমত প্রকাশ করিয়াছেন । কিন্তু পরবতীকালের (মুতাআখৃখেরীন) অধিকাংশ . ব্যাখ্যাকারগণের মতে এই অ্যয়াত রহিত হয় নাই। কারণ এই আয়াত বিশেষ কারণে স্বাভাবিক বৈধ বস্তুর বৈধতা রহিত করে। র উল্লেখিত আয়াতের (০১... ৮০১ শব্দের আলোচনায় ইবৃন আব্বাস্র (রা) হইতে আওফী (র) বর্ণনা করেন : ইহার অর্থ হইল প্রবাহিত হওয়া রক্ত। ইকরামা (র) বলিয়াছেন : এই আয়াত সমুপস্থিত না থাকিলে মানুষ ইয়াহুদীগণের ন্যায় শিরা-উপশিরায় প্রবহমান রক্তকেও হারাম মনে করিত । ইমরান ইব্ন জারীর হইতে হাম্মাদ বর্ণনা করেন : আমি আমাদের পিতাকে জমাট রক্ত সম্পর্কে জিজ্ঞাসা করিলাম । প্রশ্ন করিলাম, যে যবাহ্কৃত জন্তুর মাথা এবং গলদেশের রক্ত আর রান্না করার পাতিলে লাল বর্ণের যে রক্ত ভাসিয়া উঠে উহাও কি হারামের অন্তর্ভুক্ত । তিনি জওয়াব দিলেন, প্রবহমান রক্তকে হারাম করা হইয়াছে, মাংসের সাথে রক্ত থাকিলে তাহাতে কোন দোষ নাই । কাতাদা বলিয়াছেন, প্রবাহমান রক্ত আহার করা হারাম করা হইয়াছে। সুতরাং মাংসের সাথে যে রক্ত মিশ্লিত থাকে তাহাতে কোন দোষ নাই । ইবৃন জারীর (র) ... ... হযরত আয়িশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন। আয়িশা (রো) বন-জঙ্গলের পশুর গোশত রান্নার পাতিলে ভাসমান লালবর্ণের রক্ত সম্পর্কে কোন দোষ মনে করেন নাই এবং এই আয়াত তিনি পাঠ করিয়াছেন । হাদীসটি সহীহ্‌ ও গরীব । হুমায়দী বলেন : আমার নিকট সুফিয়ান আমর ইব্‌ন দীনার হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন : আমি জাবির ইবৃন আবদুল্লাহর নিকট জিজ্ঞাসা করিলাম, মানুষ মনে করিতেছে যে, মহানবী (সা) খায়বরের যুদ্ধের সময় গৃহপালিত গাধার গোশত আহার করিতে নিষেধ করিয়াছেন এই বিষয়ে আপনি কি বলেন ? তিনি উত্তর করিলেন, হাকাম ইব্ন আমর (রা) এইরূপ কথাই 2১1 সে 11১ এবং £৮৮2/5৬ 445 ৮৮5 ও ৮৮5 5 এ এ আয়াত পাঠ করিয়া শুনান ! এই হাদীসটিকে ইমাম বুখারীও আলী ইব্‌ন আল মাদীনীর সূত্রে সুফিয়ান হইতে এইরূপ বর্ণনা করিয়াছেন । ইব্‌ন জুরাইজের সূত্রে আমর ইব্‌ন দীনার হইতে ইমাম আবূ দাউদও এই হাদীসটি বর্ণনা করিয়াছেন । হাকিম (র) তাহার মুস্তাদরাক কিতাবে এই হাদীসটি উন্লেখ করিয়াছেন । আবূ বকর ইবৃন মারদুবিয়া এবং হাকিম তাহার মুস্তাদরাক কিতাবে উন্নেখ করিয়াছেন ফে, মুহাম্মদ ইবৃন আলী ইব্‌ন দুহাইম (র) বিভিন্ন রাবীর বর'তে ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইবৃন আব্বাস রো) বলেন : প্রাক-ইসলামের বর্বর যুগের মানুষ কতক বস্তু আহার. করিত এবং কতক পরিহার করিয়া চলিত। অতঃপর আল্লাহ্‌ পাক তাহার নবীকে প্রেরণ করেন এবং তাহার কিতাব অবতীর্ণ করিয়া হালাল হারাম সম্পর্কে সুস্পষ্ট নির্দেশ দেন। সুতরাং যাহা

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।