Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ন্ট" তফসীরে ইব্‌ন কাছীর হইয়াছে, অর্থাৎ খাওয়ার ব্যাপারে তোমরা অপচয় করিও না। কারণ তাহাতে দেহ ও মস্তি উভয়ের ক্ষতির সম্ভাবনা বিদ্যমান। যেমন আল্লাহ্‌ পাক অন্য আয়াতে বলিয়াছেন : (১, 45 (৮১1 [%$ অর্থাৎ পানাহার কর, অপচয় করিও না। বুখারী শরীফে এই হাদীসটি উন্লেখ করা হইয়েছে : 91, ১১ ০০ 1৯:19 152৮5191915 21. ৮৮9 (অপচয় না করিয়া মধ্যম পন্থায় পানাহার কর ও পরিধান কর। অহংকার ও দাপ্তিকতা প্রকাশ করিও না ।) তি 7৩৭! ০ আয়াতাংশের তাৎপর্য হইল : তোমাদের জন্য আল্লাহ্‌র সৃষ্ট পশুর মধ্যে কতিপয় রহিয়াছে ভারবাহী এবং কতিপয় হইল ক্ষুদ্রকায় । ভারবাহী ও ক্ষুদ্রকায় পশুর আলোচনায় ব্যাখ্যাকারগণ বিভিন্ন অভিমত প্রকাশ করিয়াছেন । একদল বলেন : উক্ত আয়াতে ভারবাহী পশু দ্বারা সেই সব উটকে বুঝান হইয়াছে যাহা পরিবহনের কাজে ব্যবহৃত হয়। ছাওরী আবদুল্লাহ্‌ হইতে বর্ণনা করেন : যে সব উট পরিবহনের কাজে ব্যবহৃত হয় তাহাই আয়াতাংশে ভারবাহী পশু বলিয়া আখ্যায়িত হইয়াছে। পক্ষান্তরে ছোট উটগুলিকে ক্ষুদ্রকায় পশু নামে অভিহিত করা হইয়াছে। এই হাদীসটি হাকাম বর্ণনা করিয়া উহার সনদকে বিশুদ্ধ বলিয়াছেন । ইব্‌ন আব্বাস (রো) বলিয়াছেন : উক্ত আয়াতাংশে বড় উটগুলিকে ভারবাহী এবং ছোট উটগুলিকে ক্ষুদ্রকায় বলিয়া আখ্যায়িত করা হইয়াছে । মুজাহিদের অভিমতও এইরূপ । আলী ইব্‌ন আবু তালহা (র) এই আয়াতের ব্যাখ্যায় ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন : উট, ঘোড়া, খচ্চর, গাধাসহ প্রত্যেকটি ভারবাহী পশুকেই উক্ত আয়াতে %» বলা হইয়াছে। পক্ষান্তরে ক্ষুদ্রকায় পশু দ্বারা ছাগল বকরীর কথা বুঝান হইয়াছে । ইবৃন জারীর এই অভিমতটি গ্রহণ করিয়া বলিয়াছেন, ছাগল বকরীকে (৫, বলিবার কারণ হইল যে, উহা প্রায় ভূমির সাথে মিশিয়া চলে । রাবী ইবৃন আনাস, হাসান, ইসহাক, কাতাদা (র) প্রমুখ বলিয়াছেন যে, উট ও গরু হইল ভারবাহী পশু এবং ছাগল, ভেড়া হইল ক্ষুদ্রকায় পশু । ইহাই উক্ত আয়াতের বক্তব্য । সুদ্দী বলিয়াছেন : উক্ত আয়াতে ভারবাহী পশু উটকে বলা হইয়াছে। তবে ক্ষুদ্রকায় পশু দ্বারা দুই শ্রেণীর পশুকে বুঝান হইয়াছে। প্রথম শ্রেণী উটের ছোট বাচ্চা এবং দ্বিতীয় শ্রেণী হইল ছাগল ও ভেড়া । উহার গোশত খাওয়া হয় ও পশম দ্বারা পোশাক বানানো হয়, উহাতে কিছু বহন করা হয়না । আবদুর রহান ইবৃন যায়েদ ইব্‌ন আসলাম তাহার তাফসীরে বলেন : এখানে ভারবাহী পশু দ্বারা যাত্রবাহী সওয়ারী পশুর কথা বলা হইয়াছে । আর ক্ষুদ্রকায় পশু দ্বারা সেই সব পশুর কথা বুঝান হইয়াছে যাহার গোশত ও দুগ্ধ পানাহার করা হয় । যেমন ছাগল বকরী পরিবহনের কাজে ব্যবহার হয় না; বরং উহার গোশত আহার করা হয় এবং উহার পশম দ্বারা কম্বল ও চাদর তৈয়ার করা হয়। ইহাই সঠিক ও সুন্দর ব্যাখ্যা । আল-কুরআনের অন্যান্য আয়াত হইতেও এই অভিমত সত্যায়িত হয়। যেমন আল্লাহ্‌ তা'আলা বলেন : ৬০৪০6140059 3৮0০ ক ০৩ এন এ ৬৮] ও 6172 পাঠ 8৮8৫ 6048

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।