0০011191115 সূরা আন'আম ৭৭ পৌছিল। ক্ষেতের অবস্থা দেখিয়া উহারা বলিতে লাগিল, আমরা পথ ভুলিয়া অন্যের ক্ষেতে আসি নাই তো ! অতঃপর বলিল, ক্ষেত আমাদেরই, কিন্তু ফসল হইতে আমাদিগকে বঞ্চিত করা হইয়াছে । উহাদের মধ্যে মধ্যম বয়সের এক সংলোক বলিল : আমি কি তোমাদিগকে বলিয়াছিলাম না, তোমরা আল্লাহ্র গুণগান কর না কেন ? অতঃপর উহারা বলিতে লাগিল : হে আমাদের প্রতিপাক! এই ব্যাপারে আমাদের পক্ষ হইতে অন্যায় করা হইয়াছে, আমরা জালিম। অতঃপর একে অপরকে দোষারোপ ও ভ€সনা করিতে লাগিল আর বলিতে লাগিল_-আফসোস! আমরা আল্লাহ্র সাথে বেঈমানী করিয়াছি বিদ্রোহী হইয়াছি। হয়ত আল্লাহ্ তা'আলা ইহার চাইতে উত্তম ক্ষেত আমাদিগকে দান করিবেন । আমরা আল্লাহ্র দিকে প্রত্যাবর্তন করিতেছি। পার্থিব শাস্তি এইরূপে হইয়া থাকে । পরকালের শাস্তি ইহার তুলনায় বিরাট ও কঠিন-__যদি তোমরা অবগত হইতে” (৬৮ : ১৭-৩৩)। ১১৮১] স এ 2১১৮5 ৭ আয়াতাংশের তাৎপর্য হইল : তোমরা দান-দক্ষিণার বেলায় মধ্যমপন্থা অবলম্বন কর, অপচয় করিও না। কেননা, আন্মাহ্ অপচয়কারিগণকে পসন্দ করেন না। একদল বলেন : এই আয়াতাংশের অর্থ হইতেছে, দান-দক্ষিণার বেলায় অপচয় করিও না এবং সাধারণ ও সর্বজন গ্রাহ্য পন্থায় তোমরা দান কর। আবুল আলিয়া বলেন : উহারা ফসল তোলার দিন এতবেশি পরিমাণে দান করিত যে, উহা অপচয়ের পর্যায়ে পৌছাইত । অতঃপর আল্লাহ্ তা'আলা আলোচ্য আয়াত নাধিল করেন। ইব্ন জুরাইজ বলেন : এই আয়াতটি সাবিত ইব্ন কায়েস ইব্ন সাম্মাসকে কেন্দ্র করিয়া অবতীর্ণ হইয়াছে । সে স্বীয় বাগানের খেজুর পাড়িয়া ঘোষণা দিল যে, আমার নিকট যাহারা আসিবে তাহাদের কাহাকেও বঞ্চিত করিব না, সকলকেই খাইতে দিব। ফুলে তাহার নিকট এত লোক আসিল যে, উহাদিগকে দেয়ার পর খেজুর আদৌ অবশিষ্ট রহিল না। এই ঘটনাকে কেন্দ্র করিয়াই এই আয়াত অবতীর্ণ হইয়াছে । ইবৃন জারীরও এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইব্ন জুরাইজ (র) আতা (র) হইতে বর্ণনা করেন যে, এই আয়াতাংশে প্রত্যেকটি বস্তুর বেলায়ই অপচয় করিতে নিষেধ করা হইয়াছে। আয়আশ ইব্ন মুআবিয়া বলেন : যাহা দ্বারা আল্লাহ্র নির্দেশ ও হুকুমকে লঙ্ঘন করা হয় উহাই অপচয় । সুদ্দী এই আয়াতাংশের ব্যাখ্যায় বলেন : তোমরা ধন-সম্পদ এমনভাবে দান করিও না যে, উহা! নিঃশেষ হইয়া যায় এবং তোমরা বসিয়া পড় ও দরিদ্রিতার অভিশাপে নিম্পেষিত হও । এই আয়াতাংশের ব্যাখ্যায় সাঈদ ইবৃন মুসাইয়াব ও মুহাম্মদ ইব্ন কা“ব বলিয়াছেন : তোমরা দান খায়রাত হইতে বিরত থাকিয়া তোমাদের প্রতিপালকের নাফরমযানীতে লিপ্ত হইও না! করলা ৯০ ইহাই সঠিক ও বিশুদ্ধ কথা! আয়াতের পূর্বাপর সম্পর্ক দ্বারা ইহাই প্রকাশ পায়। যেমন আল্লাহ্ বলিয়াছেন : , ১০৯ মিঃ £১৮০৮৬:৭ পি 1) 71 |) ১০০ ৩৮ 4 “গাছগুলি ফলবান হইলে উহার ফল খাও এবং ফসল তোলার দিন গরীবদিগের হক দিয়া দাও এবং অপচয় করিও না।” এখানে হয়ত খাওয়া সম্পর্কে অতিরিক্ত কিছু করিতে নিষেধ করা
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।