Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা আন“আম ৭৫ ইব্‌ন জুরাইজ ৫:০০ ও ০:১০. ০৮৪ শব্দদ্য়ের মর্মীর্থে বলিয়াছেন : যাহা বাহ্যিক আকার ও প্রকারে সাদৃশ্য বিশিষ্ট উহাকে ৫:05: বলা হইয়াছে । আর যাহা স্বাদে ভিন্ন উহাকে ৫: বলা হইয়াছে। ৮০ 2৮১ ১ 04 আয়াতাংশের ব্যাখ্যায় মুহাম্মদ ইবৃন কা'ব বলিয়াছেন : ইহার অর্থ হইল গাছগুলি ফলবান হইলে উহার ফল কাঁচা পাকা ছোট বড় সবগুলিই ইচ্ছামত আহার কর । ১১০৮ 2৮০স ঠি 0 আয়াতাংশের ব্যাখ্যায় ইব্‌ন জারীর (র) বলিয়াছেন : কতক লোকের মতে এখানে ফরয যাকাত প্রদানের কথা বলা হইয়াছে । তিনি বলেন : আনাস ইব্ন মালিক হইতে পর্যায়ক্রমে ইয়াীদ ইব্‌ন দিরহাম, আবদুস সামাদ ও উমর আমার নিকট বর্ণনা করেন যে, আনাস ইব্‌ন মালিক বলেন : উল্লেখিত আয়াতে ফরয যাকাত প্রদানের কথা বলা হইয়াছে। আলী ইব্‌ন আবূ তালহা (র) আব্বাস (রা)-এর উদ্ধৃতি দিয়া বলিয়াছেন উল্লেখিত আয়াতাংশে ফসল পরিমাপ করিয়া ও উহার সংখ্যা জ্ঞাত হইয়া ফরয যাকাত প্রদানের কথা বলা হইয়াছে। সাঈদ ইব্‌ন মুসাইয়াবও এইরূপ অভিমত প্রকাশ করিয়াছেন। আওফী রে) ইবৃন আব্বাস (রা) হইতে এই আয়াতাংশের ব্যাখ্যায় বলিয়াছেন : এক লোকের একটি শস্যক্ষেত ছিল। সে শস্য তুলিবার দিন উহা হইতে কোন কিছুই প্রদানের জন্য রাখে নাই। এই সময় আল্লাহ্‌ তা'আলা *১-০০ 4:%£০ (1 আয়াত অবতীর্ণ করেন। অর্থাৎ পরিমাপ ও সংখ্যা জ্ঞাত হইবার দিন দরিদ্রগণকে এক-দশমাংশ প্রদান করিতে হইবে । আর ছড়া হইতে যাহা স্বতস্ফুর্তভাবে ঝরিয়া পড়ে উহাও হইবে মিসকীনদের প্রাপ্য । ইমাম আহমদ ও আবূ দাউদ রে) বর্ণনা করিয়াছেন যে, মহানবী (সা) নির্দেশ দিয়াছেন, যাহাদের খেজুর দশ আওসাকের অধিক হইবে তাহারা প্রত্যেকেই একটি খেজুর ছড়া মিসকীনদের ১০৬৬১৮৮০৭০০ প পপ তাউস, আবূ শা“ছা, কাতাদা, হাসান, যাহ্হাক ও ইব্‌ন জুরাইজ প্রমুখের মতে উল্লেখিত রা হাসান বসরী (রে) বলিয়াছেন : উক্ত আয়াতাংশ তরি-তরকারী, ফল-ফলাদি ও শস্যের সাদকা প্রদানের কথা বলা হইয়াছে। যায়েদ ইবন আস্লামও এইরূপ অভিমত প্রকাশ করিয়াছেন । অন্য একদল বলিয়াছেন : এই আয়াতাংশে ফরয যাকাত ব্যতীত অন্য হকের কথা বলা হইয়াছে। ইবৃন উমর (রা) হইতে পর্যায়ক্রমে নাফি', মুহাম্মদ ইবৃন সিরীন ও আসআছ রে) আয়াতাংশের ব্যাখ্যা প্রসংগে বর্ণনা করেন : তাহারা ফরয যাকাত ব্যতীতই বিভিন্ন বস্তু দান করিত । ইব্‌ন মারদুবিয়া এই বর্ণনা উদ্ধৃত করেন! এই আয়াতাংশ প্রসঙ্গে আতা ইব্‌ন আবু বিবাহ হইতে আবদুন্লাহ্‌ ইব্‌ন মুবারক বর্ণনা করিয়াছেন : ফসল তোলার দিন যেসব দরিদ্র লোক উপস্থিত হয় তাহাদিগকে উহা হইতে সম্ভাব্য পরিমাণে দান করা । ইহা ফসলের যাকাত নয় । মুজাহিদ এই আয়াতাংশ প্রসঙ্গে বলিয়াছেন : ফসল তোলার দিন তোমার নিকট কোন মিসকীন উপস্থিত হইলে উহা হইতে তাহাকে কিছু উঠাইয়া দাও। মুজাহিদ (র) হইতে পর্যায়ক্রমে ইবন আবু নাজীহ, ইব্‌ন উআইনা ও আবদুর রাষ্যাক (র) বর্ণনা করেন : ফসল

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।