Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 শর রর রর 7655 ৯১৮ ৫ 850658044):611 এপার - | উ্পপরর্ট | তর 222৮5 ৩ 5 ও ৮9১ ৯৯ 56৬ 87৩ 62014 এ রানি 303) 1৮8১১০১ | প ওঠ্ে 2 0 09৩৫৩5 ১৩৭. এইরূপে তাহাদের দেবতাগণ বহু মুশরিকের দৃষ্টিতে সন্তান হত্যাকে শোভন করিয়াছে তাহাদের ধ্বংস সাধনের জন্য এবং তাহাদের ধর্ম সম্বন্ধে তাহাদের বিভ্রান্তি সৃষ্টির জন্য; আল্লাহ্‌ ইচ্ছা করিলে তাহারা ইহা করিত না। সুতরাং তাহাদিগকে তাহাদের মিথ্যা লইয়া থাকিতে দাও । আল্লাহ্‌র সৃষ্ট শস্য ক্ষেত-খামার, ফল-ফলাদি ও গবাদি পশু হইতে তাহার জন্য একটি অংশ নিরূপণ করাকে শোভাময় করিয়াছিল, অদ্ররপ রিষিকের ভয়ে সন্তান হত্যা-করা এবং লজ্জা ঢাকার জন্যে কন্যাগণকে জীবিত সমাহিত করাকেও শয়তান উহাদের দৃষ্টিতে সুন্দর ও শোভাময় করিয়া দিয়াছিল। এই আয়াতের ব্যাখ্যায় ইবৃন আব্বাস (রা) হইতে আলী ইবৃন আবু তালহা (র) বর্ণ; করিয়াছেন : ইহার অর্থ হইল, আল্লাহ্র সাথে নির্ধারিত মুশরিকদের অংশীদারগণের সন্তান মুজাহিদ (র) বলেন : ইহার অর্থ হইল, মুশরিকরা যাহাদিগকে আল্লাহ্র সাথে অংশীদার করিয়াছে সেই সব শয়তান দরিদ্র হইবার ভীতি প্রদর্শন করিয়া তাহাদিগকে নিজ সন্তান জীবস্ত দাফন করার নির্দেশ দিয়া থাকে। সুদ্দী রে) বলেন : শয়তান উহাদিগকে ধ্বংস করিবার জন্য সন্তান হত্যা করার পরামর্শ দেয়। তেমনি ধর্ম সম্বন্ধে উহাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অর্থ হইল, উহাদিগকে নানাবিধ কুপরামর্শ দিয়া ধর্মের সরল ও স্বচ্ছ রূপটিকে অপরিচ্ছন্ন ও ঘোলাটে করিয়া ফেলা । (ফলে উহারা ধর্মের আসল নীতি আদর্শ উদ্ধার করিতে সমর্থ হয় না।) আবদুর রহমান ইবৃন যায়েদ ইব্ন আসলাম এবং কাতাদা (র)ও এইরূপ বিশ্লেষণ প্রদান করিয়াছেন। উল্লেখিত আয়াতটির ন্যায় নিম্নলিখিত আয়াতেও উহাদের এই ধরনের অপকর্মের কথা বর্ণিত হইয়াছে । আল্লাহ্‌ পাক বলেন : ০2৮ পাটি 24০০5 এ 9০০8 3৯ পত এস পুর 9, 22 অর্থাৎ যখন উহাদের কোন লোককে কন্যা জন্ম হওয়ার সুসংবাদ দেওয়া হয়, তখন উহাদের চেহারা বিবর্ণ হইয়া যায় এবং ক্ষোভ ও ক্রোধে ফাটিয়া পড়িতে চায় । আর সুসংবাদপ্রাপ্ত বস্তুর অনিষ্টতা ও কুলক্ষণের ধারণা করে লজ্জায় গোত্রীয় লোকজন হইতে লুকাইয়া থাকে” (১৬ : ৫৮-৫৯)।

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।