Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা আন'আম | ৫৭ ১২৯. এমনিভাবে আমি জালিমদেরকে তাহাদের কৃতকর্মের জন্য একদলকে অন্যদলের বন্ধু বানাইয়া থাকি। তাফসীর : এই আয়াতের ব্যাখ্যায় কাতাদা হইতে সাঈদ বলিয়াছেন : আল্লাহ্‌ তাআলা মানুষকে তাহাদের কৃতকর্মের জন্য পরস্পরের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করিয়া থাকেন। সুতরাং মু'মিনগণের বন্ধু মু'মিন লোকই হয়, তাহারা যে অবস্থায় ও যে স্থানেই অবস্থান করুক না কেন। তেমনি কাফিরগণের বন্ধু কাফির লোকই হয়, তাহারা যে অবস্থায় ও যে স্থানেই থাকুক না কেন। আর ঈমান আশা-আকাজ্ষা পোষণ করার এবং বাহ্যিক সাজ-সজ্জার নাম নহে। ইব্‌ন জারীর (র) এই মতটি পসন্দ করেন। কাতাদা (র) হইতে মুআম্মার এই আয়াতের ব্যাখ্যায় বলিয়াছেন : দোযখে আন্রাহ্‌ তাআলা কতক জালিমের সাথে বন্ধু করিয়া দিবেন। ইহাদের একদল অন্য দলের অনুগত হইয়া চলিবে। মালিক ইবৃন দীনার (র) বলিয়াছেন : আমি যাবুর কিতাবে অধ্যয়ন করিয়াছি যে, আল্লাহ্‌ বলেন, আমি প্রথমে মুনাফিক দ্বারাই মুনাফিকদের প্রতিশোধ নিব। অতঃপর সকল মুনাফিকের প্রতিশোধ নিব। ০৫0 ০৭৮ ৬৪৪০ আয়াতে এই কথাই বর্ণিত হইয়াছে। আবদুর রহমান ইব্‌ন যায়েদ ইবৃন আসলাম (র) (০৮১10415৮08 আয়াতের ব্যাখ্যায় বলিয়াছেন : আল্লাহ্‌ তা“আলা জিন জালিমদিগকে মানুষ জালিমদিগের বন্ধু বানাইয়া দেন। প্রসংগত তিনি আল-কুরআনের এই আয়াত পাঠ করেন :. 0 26 এরও এ ১৪ পে 85 ১০ 5 (যেই লোক দয়াময় আল্লাহ্র স্মরণ হইতে অমনোযোগী হয় আমি তাহার উপর একটি শয়তানকে পরিচালক বানাইয়া দেই । সুতরাং শয়তান তাহার সাথী হইয়া যায় (৪৩ : ৩৬)। অতঃপর তিনি বলেন : আলোচ্য আয়াতের অর্থ হইল, আমি জালিম জিনদিগকে জালিম মানুষের উপর প্রবল করিয়া দেই। হাফিজ ইব্‌ন আসাকির রে) ... ... ইবৃন মাসউদ (রো) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন মাসউদ বলেন : 2০ 401 4০ ৮০৬ ৩৮৪1 ১ অর্থাৎ যে লোক জালিমের সাহায্যকারী হয়, আল্লাহ্‌ তাআলা তাহার উপর এ জালিমকেই প্রবল করিয়া দেন। এই হাদীসটি গরীব হাদীস। কোন কবি বলিয়াছেন : - ০10৮ এডি এ 0 এ ৯ (59 এ] ২ 3 এই ০০ ৮৪ “অর্থাৎ কোন হাতই এমন নয় যাহার চাইতে আল্লাহ্‌র হাত শক্তিশালী নয়। আর এমন কোন জালিম নাই যাহাকে অন্য জালিম দ্বারা অত্যাচারিত হইতে না হয়”। আলোচ্য আয়াতে আল্লাহ্‌ বলেন : যেরূপ আমি এই সব ক্ষতিগ্রস্ত মানুষদের অভিভাবক উহাদের পথভ্রষ্টকারী একদল জিনকে বানাইয়া দিয়াছি, জালিমদিগকেও আমি তদ্রূপ আরেক দল জালিমের অভিভাবক করিয়া থাকি। উহাদের একদলের উপর অন্য দলরে অধিষ্ঠিত করি এবং একদল দ্বারা অন্যদলকে আমি ধ্বংস করি। এইভাবে আমি একদল দ্বারা অন্যদলের উপর প্রতিশোধ গ্রহণ করি। ইহাই হইল উহাদের জুলুম অত্যাচারের ও পথভ্রষ্ট হওয়ার প্রতিদান । ইবনে কাছীর ৪র্থ--৮

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।