0০011191115 ৫৬ | তফসীরে ইব্ন কাছীর ইবৃন জুরাইজ (র) বলেন : জাহিলী যুগে মানুষ সফরে পথ ভুলিয়া গেলে বলিত, আমি এই জনপদের সর্বাপেক্ষা বড় জিনের আশ্রয় গ্রহণ করিতেছি। আর ইহাই হইতেছে উহাদের লাভবান হওয়া । সুতরাং কিয়ামতের দিন উহারা এই ওজর পেশ করিবে । মানুষের দ্বারা জিনগণ এইভাবে লাভবান ও উপকৃত হইত যে, মানুষদিগের হইতে তাহারা সম্মান ও শ্রদ্ধা লাভ করিত এবং মানুষেরা তাহাদের নিকট সাহায্য প্রার্থনা করিত । সুতরাং জিনগণ দাবী করিত যে, আমরা জিন ও মানুষের সরদার | [2] ০4121 554| (21 ০ আয়াতাংশের দ্বারা এই কথা বুঝান হইয়াছে যে, উহারা কিয়ামতের দিন বলিবে : হে আমাদের প্রতিপালক ! তুমি আমাদের জন্য যে দিনটি নির্ধারণ করিয়া দিয়াছিলে সে দিনের নাগাল আমরা পাইয়াছি। অর্থাৎ মৃত্যুর সাথে আমাদের পরিচয় হইয়াছে, মৃত্যুর স্বাদ আমরা উপভোগ করিয়াছি এবং এই কিয়ামতের মাঠে তোমার ডাকে একত্রিত হইয়াছি। ইমাম সুদ্দী (র) এখানে ৯ শব্দের অর্থ মৃত্যু বলিয়া উল্লেখ করিয়াছেন। এ0| 5030 খা ৮৫ 9৮৬ ৮৮6 50130 আয়াতাংশে বর্ণিত হইয়াছে যে, এই সব উহাতে থাকিবে । অর্থাৎ দোযখই হইল তোমাদের চিরন্তন বাসস্থান। আল্লাহ্র অন্য কিছু ইচ্ছা না হইলে বা ব্যতিক্রম কিছু না করা পর্যন্ত সর্বদা উহাতেই তোমরা থাকিবে । এক দল বলেন : এখানে আল্লাহ্র অন্য কিছু ইচ্ছা বা ব্যতিক্রম করার দ্বারা বারযাখের কথা বুঝায়। - অপর দল বলেন : অন্য কিছু বা ব্যতিক্রম দ্বারা পার্থিব জীবনকালকে বুঝান হইয়াছে । ইহা ব্যতীত বিভিন্ন ব্যাখ্যাকার এই আয়াতের ব্যাখ্যায় আরও বহু কথা বলিয়াছেন যাহা হুদের টির টানা রানিাাল নার সা ততদিন পর্যন্ত সর্বদা উহারা উহাতেই অবস্থান করিবে, যদি না তোমার প্রতিপালক ব্যতিক্রম কিছু না করেন। তোমার প্রতিপালক যাহা ইচ্ছা তাহা করিয়া থাকেন (১১ : ১০৭)। আলোচ্য আয়াতের ব্যাখ্যায় ইবৃন জারীর ও ইবৃন আবু হাতিম (র) বিভিন্ন বর্ণনাকারীর ধারাবাহিক সনদে ইবৃন আব্বাস (রা) হইতে হাদীস বর্ণনা করিয়াছেন। আবদুল্লাহ্ ইব্ন আব্বাস (রা) বলেন : 2250 40: ৩০৭ ৬ ০১৯7০০8 ইহা হইল এমন একটি আয়াত যাহা বলিয়া দেয় যে, আল্লাহ্ তা'আলা তীহার সৃষ্টির সাথে কিরূপ ব্যবহার প্রদর্শন করিবেন, তাহাদিগকে জান্নাতে ফেলিবেন, না জাহান্নামে ফেলিবেন সে সম্পর্কে কোন ব্যক্তিরই মত প্রকাশ করা উচিত নয়। আল্লাহই মহাজ্ঞানী ও সর্বজ্ঞ | ০ ০%-১12৫ ৫০৯ 4584 15402 ১১৫ (15)
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।