Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সুরা আন'আম ৪৭ ইমাম আহমদ (র) মুত্তালিব ইবৃন আবূ ওদাআ হইতে বর্ণনা করিয়াছেন যে, আব্বাস (রা) বলেন : রাসূলুল্লাহ্‌ (সা)-কে লোকদের কথিত কিছু কথা জানান হইল । অতঃপর তিনি মিশ্বরের উপর দণ্ডায়মান হইয়া জিজ্ঞাসা করিলেন__আমি কে ? সকলে উত্তর করিল-_-আপনি আল্লাহ্‌র রাসূল। অতঃপর মহানবী বলিলেন : “আমি আবদুল্লাহর পুত্র মুহাম্মদ এবং আমার দাদা আবদুল মুত্তালিব । আল্লাহ্‌ তা'আলা দুইটি সন্প্রদায়ে বন্টন করিয়া আমাকে উত্তম সম্প্রদায়ের অন্তর্ভূক্ত করিলেন। তিনি বংশ সৃষ্টি করিয়া আমাকে উত্তম বংশের অন্তর্ভুক্ত করিলেন। তিনি মানুষের জন্য পরিবার সৃষ্টি করিয়া আমাকে উত্তম পরিবারভুক্ত করিলেন। সুতরাং আমি তোমাদের মধ্যে ব্যক্তিতৃ, বংশ ও পরিবারের দিক দিয়া সর্বোত্তম |” | নিঃসন্দেহ রাসূল (সা) যথার্থই বলিয়াছেন । আয়িশা (রা) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেন: ৃ “আমার নিকট জিবরীল বলিয়াছেন যে, হে মুহাম্মদ ! আমি সমগ্র দুনিয়া এবং প্রাচ্য ও পাশ্চাত্য সর্বত্র বাছাই করিয়া মুহাম্মদের চাইতে উত্তম কোন লোক পাই নাই । আর প্রাচ্য ও পাশ্চাত্য সর্বত্র অনুসন্ধান করিলাম, কিন্তু হাশিমী বংশের তুলনায় কোন বংশকেই কুলীন ও সম্মানিত পাই নাই । হাকাম ও রায়হাকী এই বর্ণনাটি উদ্ধৃত করেন। ইমাম আহমদ (র) আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ হইতে বিভিন্ন রাবীর সূত্রে বর্ণনা করিয়াছেন যে, ইবৃন মাসউদ রো) বলেন : “আল্লাহ্‌ তাআলা তাহার বান্দাগণের অন্তরের প্রতি দৃষ্টি দান করিয়া সকল বান্দাদের মধ্যে মুহাম্মদের অন্তরকে উত্তম পাইলেন । সুতরাং তিনি তাহাকে একান্তভাবে নিজের আপনজনরূপে নির্বাচিত করিলেন এবং তাহাকে নবৃওয়াতের দায়িত্‌ প্রদান করিলেন । মুহাম্মদের পর তাহার অন্যান্য বান্দাগণের অন্তরের প্রতি দৃষ্টি করিয়া মুহাম্মদের সাহাবাদিগের অন্তরকে সকলের মধ্যে উত্তম পাইলেন । সুতরাং তাহাদিগকে তিনি নবীর সহচর ও পরামর্শদাতারূপে নিয়োজিত করিলেন । তাহারা দীনের জন্য লড়াই করিয়া থাকেন । অতএব তাহারা যাহা কিছু সুন্দর দেখেন উহাই আল্লাহ্‌র দরবারে সুন্দর এবং যাহা কিছু খারাপ দেখেন, উহাই আল্লাহ্‌র নিকট খারাপ ।” ইমাম আহমদ (র) ধারাবাহিক সনদে সালমান রো) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন : “আমাকে রাসূলুল্লাহ (সা) বলিলেন : হে সালমান ! আমার প্রতি ঈর্ষা-বিদ্বেষ রাখিও না এবং আমার উপর অসত্তুষ্টও হইও না। তাহা হইলে তুমি ধর্মচ্যুত হইয়া পড়িবে ।” আমি বলিলাম, হে আল্লাহ্‌র রাসূল ! আপনার প্রতি কেমন করিয়া ঈর্ষা ও ঘৃণা পোষণ করিতে পারি ? আপনার দ্বারাই আল্লাহ্‌ তা“আলা আমাদিগকে সুপথ দেখাইয়াছেন। মহানবী জবাব দিলেন : আরব সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ রাখা যেন আমার প্রতি বিদ্বেষ রাখা । আলোচ্য, আয়াতের ব্যাখ্যায় ইবৃন আবু হাতিম বিভিন্ন রাবীর বরাতে আবূ হুসাইন হইতে বর্ণনা করিয়াছেন যে, আবূ হুসাইন বলেন : একদা ইবৃন আব্বাস (রা) যখন মসজিদের দরজা দিয়া প্রবেশ করিতেছিলেন, তখন এক লোক তাহার প্রতি তাকাইয়া দেখিতেছিল। অতঃপর সে খুব ভীত হইয়া পড়িল এবং জিজ্ঞাসা করিল, এই লোকটি কে? লোকেরা জবাব দিল, ইহার নাম ইব্‌ন আব্বাস, ইনি রাসূলুল্লাহর চাচাতো ভাই । লোকটি ইহা শুনিয়া আলোচ্য আয়াতটি পাঠ

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।