0০011191115 সূরা আ'রাফ | ৩৫১ আল্লাহই ভাল জানেন। উহার উৎস হইল আহলে কিতাব হইতে ঈমান প্রাপ্ত সাহাবায়ে কিরাম । ইবন আব্বাস (রা) ইহা বর্ণনা করেন উবায় ইবন কা“ব' হইতে । যেমন ইবন আবু হাতিম রে) বলেন : উবায় ইবন কা'ব (রা) হইতে পযয়িক্রমে ইবন আব্বাস, মুজাহিদ, কাতাদা, সাঈদ ইবন বাশীর ইবন উকবা। আবুল জামাহির বর্ণনা করেন : যখন মা হাওয়া গর্ভবতী হইলেন, তখন তাহার নিকট শয়তান উপস্থিত হইল। সে তাহাকে বলিল, তুমি আমার কথা মানিয়া চল, তোমার সন্তানকে নিরাপদে থাকিতে দিব। তুমি তোমার সন্তানের নাম রাখ আবদুল হারিস। মা হাওয়া উহার কথা শুনিলেন না। অতঃপর তিনি একটি মৃত সন্তান প্রসব করিলেন। দ্বিতীয়বার যখন গর্ভবতী হইলেন, শয়তান আসিয়া পূর্ববৎ বলিল। তিনি তাহা শুনিলেন না। আবারও মৃত সন্তান হইল। তৃতীয়বার গর্ভবতী হইলে শয়তান আসিয়া বলিল, এবারে আমার কথা না শুনিলে চতুষ্পদ জীব জন্ম নিবে। ইহাতে ভীত হইয়া বাবা আদম ও হাওয়া তাহার পরামর্শ গ্রহণ করিলেন । আল্লাহই ভাল জানেন। এই আসারগুলির উৎস দেখা যায় আহলে কিতাব হইতে আগত সাহাবী, অথচ আহলে কিতাবের বর্ণনা সম্পর্কে নবী করীম (সা)-এর হাদীস হইল : ১.১ ৪৮501৯15৩১৯ সি ৭৯৬৪৩ ২১ ৮৯১৪০-০ অর্থাৎ যখন কোন আহলে কিতাবের বর্ণনা শুনিবে তখন তোমরা উহা সত্য বলিয়াও গ্রহণ করিও না এবং মিথ্যা বলিয়াও উড়াইও না । দ্বিতীয়ত তাহাদের বর্ণনাগুলি তিন ধরনের । এক ধরণের বর্ণনা আমরা কুরআন, হাদীসের দলীলের ভিত্তিতে সত্য বলিয়া জানিতে পাই। অপর শ্রেণীর বর্ণনা কুরআন-হাদীসের বিপরীত বিধায় মিথ্যা বলিয়া জানি। তৃতীয় শ্রেণীর বর্ণনা সম্পর্কে কুরআন হাদীস নীরব । এরূপ বর্ণনা সম্পর্কে হুজুর (সা) বলেন বনী ইসরাঈল হইতে এই ধরনের -বর্ণনা গ্রহণে কোন ক্ষতি নাই। এই হাদীসটিকেও আমরা হুযুর (সা)-এর ইরশাদ মুতাবিক সত্য কি মিথ্যা কোনটিই বলিব না। তবে হাদীসটি বনী ইসলাঈলের বর্ণনার দ্বিতীয় শ্রেণীর, না তৃতীয় শ্রেণীর তাহা ভাবিবার বিষয়। সাহাবা ও তাবিঈদের যাহারা ইহা বর্ণনা করিয়াছে তাহারা তৃতীয় শ্রেণীর মনে করিয়াই বর্ণনা করিয়াছেন। তবে আমরা হাসানের অনুসারীরা মনে করি, আয়াতের ইশারা ইংগিত বলিতেছে যে, শিরক কারীদয় আদিম হাওয়া নন, বরং তাহার বংশধরদের মুশরিকগণ | তাই আল্লাহ বলিলেন : ১৮৫০ ৩০20 এ৩৩ অর্থাৎ তাহারা যাহাকে শরীক বানায় আন্মাহ্ তাহা হইতে অনেক উর্ধবে। তিনি বলেন : আয়াতে যে আদম ও হাওয়ার ইংগিত আসিয়াছে উহা হইল পরবতীরি জন্য ভূমিকা স্বরূপ। আদি পিতা-মাতা দ্বারা অন্য পিতা-মাতাকে বুঝানো হইয়াছে । ইহা হইল ব্যক্তির উল্লেখ দ্বারা জাতি বুঝানোর প্রক্রিয়া । যেমন অন্যত্র আল্লাহ্ বলেন : রিতা 2877 ০4722515250 অর্থাৎ নিঃসন্দেহে আমি পৃথিবীর আকাশকে নক্ষত্রমণ্ডলী দ্বারা সুসজ্জিত করিয়াছি ৬৭ : ৫)। ইহা নিশ্চিত কথা যে, এই. নক্ষত্র এবং ছুঁড়িয়া মারা নক্ষত্র এক নহে। এখানেও আকাশ না সাজানোর নক্ষত্র বলিয়া ছুঁড়িয়া মারার নক্ষত্র তথা সকল জাতের নক্ষত্রকেই বুঝানো হইয়াছে । ইহাই কুরআনের আলংকারিক বৈশিষ্ট্য ।
— পৃষ্ঠা ৩৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।