Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৩৫০ তাফসীরে ইবৃন কাছীর তাহারা উহাকে আল্লাহ্‌র বান্দা হিসাবে স্থির করিয়া নাম রাখিত আবদুল্লাহ্‌ উবায়দুল্লাহ ইত্যাদি । কিন্তু তাহারা বাঁচিত না। অতঃপর একদিন ইবলীস আসিয়া তাহাদিগকে বলিল__যদি তোমরা সন্তানের নাম যাহা রাখিতেছে তাহা না রাখিয়া অন্য নাম রাখ তাহা হইলে অবশ্যই সন্তান বাঁচিবে। অতঃপর তাহাদের একটি পুত্র সন্তান হইল । তাহার নাম রাখিলেন_ আবদুল হারিস। তাই আল্লাহ্‌ তা“আলা আলোচ্য আয়াত নাষিল করেন। ইবন্‌ আব্বাস (রা) হইতে বলেন : আলোচ্য আয়াতটি আদম (আ) সম্পর্কে নাযিল হইয়াছে। আয়াতের £+ ০১১ অংশের তাৎপর্য হইল, গর্ভবতী হইলেন, না কি হইলেন না তাহা বুঝিতে না পারিয়া অভিযোগ তুলিলেন। যখন পূর্ণগর্ভা হইয়া আল্লাহ্‌র কাছে নিখুঁত সন্তানের জন্য উভয় প্রার্থনা জানাইলেন, তখন শয়তান আসিয়া তাহাদিগকে বলিল, তোমরা কি জিনিস জন্ম দিতে যাইতেছ তাহা কি তোমরা জান ? অথবা বলিল, তোমরা পশু জন্ম দিতেছ কিনা তাহা কি তোমাদের জানা আছে ? এইভাবে সে তাহাদিগকে বিবিধ বাতিল ধারণায় বিভূষিত করিল কারণ সে নিজে চমর বিভ্রান্ত ! ইতিপূর্বে তাহারা দুইটি সন্তান জন্ম দিয়াছিল। তাহারা শৈশবেই মারা গেল । তাই শয়তান তাহাদিগকে বুঝাইল, যদি তোমরা আমার সাথে সংযোগ ছাড়া নাম রাখ তাহা হইলে সন্তানও ভাল হইবে না এবং বাচিবেও না। তোমাদের আগের সন্তানেরা এই কারণে মারা গিয়াছে। এই সব শুনিয়া তাহারা তাহাদের ভাবী সন্তানের নাম রাখিল আবদুল হারিস। আল্লাহ্‌ তা'আলা আলোচ্য আয়াতে তাহাই বলিয়াছেন। ইব্‌ন আব্বাস (রা) হইতে যথাক্রমে সাঈদ ইবন যুবায়ের, খসীফ, শুরাইক ও আবদুল্লাহ্‌ ইবন মুবারক (র) বর্ণনা করেন যে, তিনি বলেন : আলোচ্য আয়াতেও 1:25 121$ অর্থাৎ আদম (আ) যখন সংগত হইলেন, ৩০ অর্থাৎ হাওয়া (আ) যখন সবেমাত্র গর্ভধারণ করিলেন, তখন উভয়ের নিকট ইবলীস আসিল । সে বলিল, আমি তোমাদের সেই সহচর যে তোমাদিগকে জান্নাত হইতে বাহির করিয়া আনিয়াছি। আমার কথা শোনার কারণেই তাহা ঘটিয়াছে। অথবা আমি তোমার গর্ভজাত বস্তুকে অবশ্যই শিং ওয়ালা হরিণ বানাইব। তাই উহা প্রসব করা: তোমার জন্য ভয়ানক কষ্টদায়ক হইবে । আমি অবশ্যই তোমাদিগকে সুনিশ্চিত ভয়ের কথা বলিতেছি। তোমরা তাই উহার নাম আবদুল হারিস রাখ । কিন্তু তাহারা উভয়ে শয়তানের কথা মানিতে অস্বীকার করিল । দেখা গেল, তাহাদের একটি মৃত সন্তান হইয়াছে। দ্বিতীয়বার গর্ভধারণ করিলে শয়তান পুণরায় তাহাদের নিকট আসিয়া বলিল, আমি যাহা বলার বলিয়াছিলাম। আবারও তোমাদিগকে সেই ভয় দেখাইতেছি। কিন্তু তাহারা এবারেও তাহার কথা মানিতে অস্বীকৃতি জানাইল। দেখা গেল, এবারেও একটি মৃত সন্তান জন্ম নিল। তাই এবার তাহারা ভাবী সন্তানের নাম রাখিল আবদুল হারিস। আলোচ্য আয়াতে এই ঘটনাই বুঝানো হইয়াছে। ইবন আবু হাতিম (র) ইহা বর্ণনা করেন । ইবন আব্বাস (রা) বর্ণিত এই আসারগুলি মুজাহিদ, সাঈদ ইবন যুবায়ের, ইকরামা প্রমুখ তাহাদের শাগরিদগণ এবং দ্বিতীয় শ্রেণীর মধ্য হইতে কাতাদা ও সুদ্দীর মত তাবিঈ এবং পূর্বসূরি ও উত্তরসূরি বহু ইমাম, মুফাস্সির ও মুহাদ্দিস বর্ণনা করিয়া আসিয়াছেন। মূলত

— পৃষ্ঠা ৩৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।