Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা আরাফ ..) ৩৪৯ উমর ইবৃন ইবরাহীম (র) হইতে আবু মুহাম্মদ ইবন আবূ হাতিম (র) তাহার তাফসীরে _ মারফু সনদে হাদীসটি উদ্ধত করেন। আবূ বকর ইব্ন মারদুবিয়া (র) উহা তাহার তাফসীরে মারফু সমদে উমর ইবন ইবরাহীম (র) হইতে শাজ ইব্‌ন ফাইয়াজের সূত্রে বর্ণনা করেন। আমি বলিতেছি : শাজই মূলত হিলাল ইবন ফাইয়াজ, শাজ হইল তাহার ডাক নাম। মোট কথা তিনটি কারণে হাদীসটি ক্রটিপূর্ণ। এক : আমর ইবন ইবরাহীম বসরার লোক । ইবন মুঈন তাহাকে নির্ভরযোগ্য বলিলেও আবু হাতিম রাযী বলেন, তাহার হাদীস দলীল হওয়ার যোগ্য নহে । অবশ্য ইবন মারদুবিয়া (র) সামুরা হইতে মুতামাসের সনদে মারফু সুত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন । আল্লাহই সর্বজ্ঞ। দুই : হাদীসটি মারফু তো নহেই, বরং সামুরার বক্তব্য হিসাবে বর্ণিত হইয়াছে । যেমন ইবন জারীর (র) বলেন : আবুল আলা ইবন শিখখীর হইতে ইবন আবদুল আলা বর্ণনা করেন যে, সামুরা ইবন জুন্দুব (রা) বলেন : আদম (আ) তাহার পুত্রের নাম রাখিলেন আবদুল হারিস। তিন : হাসান নিজেই এই আয়াতের অন্যরূপ ব্যাখ্যাদান করিয়াছেন। যদি সামুরা (র) হইতে মারফু সূত্রে তিনি উক্তরূপ তাফসীর পাইতেন তাহা হইলে অব্যশই তিনি উহার বদলে অন্য ব্যাখ্যা দিতেন না। হাসান (র) ইবৃন ওয়াকী ও ইবন জারীর বর্ণনা করেন যে, তিনি উক্ত আয়াতের ব্যাখ্যা প্রসংগে বলেন : আদম (আ) নহেন, বরং তাহার বংশধর সম্প্র্দায়গুলির কোন কোন লোক-উক্তরূপ শরীক নির্ধারণ করিত । মুআম্মার (র) হইতে যথাক্রমে মুহাম্মদ ইবন আবদুল আ'লা বলেন : হাসান (র) বলিয়াছেন, আলোচ্য আয়াতে আদম (আ)-এর পরে তাহার বংশধরগণের মধ্যকার শিরককারীদের কথা বলা হইয়াছে। -- কাতাদা (র) হইতে যথাক্রমে বাশার বলেন : হাসান (র) বলিতেন, আয়াতে উল্লেখিত শিরককারিগণ হইল ইয়াহুদী ও নাসারা। আল্লাহ্‌ পাক তাহাদিগকে নিখুত সন্তান দান করেন। অথচ তাহারা তাহাদিগকে ইয়াহুদী ও নাসারা বানায় । হাসান রো) হইতে আলোচ্য আয়াতের ব্যাখ্যা সম্বলিত এই সকল বর্ণনা বিশুদ্ধ। ইহাই আয়াতের উত্তম তাফসীর । আয়াত হইতেও ইহাই সুস্পষ্ট বুঝা যায়। যদি প্রথমোক্ত হাদীসটি রাসূল (সা) হইতে সুরক্ষিত বিশুদ্ধ বর্ণনা হইত তাহা হইলে হাসান (রা) ও অন্যান্য সাহাবায়ে কিরাম কখনও আয়াতের অন্যরূপ ব্যাখ্যা প্রদান করিতেন না। কারণ, উহা তাহাদের স্বীকৃত তাকওয়া ও ন্যায় নিষ্ঠার পরিপন্থী ব্যাপার । ইহা দ্বারা প্রমাণিত হয় যে, মূলত হাদীসটি কোন কোন সাহাবীর ব্যক্তিগত বক্তব্য । হয়ত তাহারা আহলে কিতাব হইতে আগত কাব, ওয়াহাব ইবন মুনাব্বিহ্‌ প্রমুখ হইতে এই বক্তব্য আহরণ করিয়াছেন। আমি অচিরেই উহা বিশ্লেষণ করিব ইনশাআল্লাহ্‌ । সেখানে হাদীসটি মারফু কিনা তাহা নিণীতি হইবে । আন্নাহ্‌ই সর্বজ্ঞ। মুহাম্মদ ইবৃন ইসহাক রে) ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন যে, ইবৃন আব্বাস (রা) বলেন : শুরুতে আদম (আ)-এর গুঁরসে ও হাওয়া আ)-এর গর্ভে সন্তান জন্ম নিত।

— পৃষ্ঠা ৩৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।