Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 নী | | তাফসীরে ইব্‌ন কাছীর */৩:$ বাক্যাংশের তাৎপর্যে মুজাহিদ রে) বলেন : সে তাহার গর্ভ নিয়া অনায়াসে চলাফিরা করে । হাসান, ইবরাহীম নাখঈ এবং সুদ্দী রে)ও এই মত পোষণ করেন । মিহরান (র) হইতে তাহার পুত্র মায়মূন (র) বলেন : সে উহা লুকাইয়া চলে । আইয়ুব রে) বলেন : হাসানকে উহার তাৎপর্য জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন, সে তাহার গর্ভ নিয়া চলাফিরা করে। ইব্‌ন জারীর (র) বলেন : উহার অর্থ হইল, তখনও সে পানি লইয়া দাঁড়াইতে ও বসিতে পারে। ইবন আব্বাস রো) হইতে আওফী (র) বলেন : সে উহা লইয়া চলাফিরা করে ও সংশয়ী অভিযোগ তোলে যে, তাহার গর্ভ হইল নাকি ? :-1%1 এ$ অর্থাৎ যখন গর্ভ ভারী হইল ও তাহার জন্য উহা বোঝা হইয়া দীঁড়াইল। সুদ্দী রে) বলেন : যখন তাহার গর্ভে বাচ্চা বড় হইল। ০০০29 ০এ 04540 05১অর্থাৎ উভয়ে আল্লাহ্র কাছে একটি নিখুঁত সন্তান চায়। ইব্‌ন আব্বাস (রা) হইতে যাহ্হাক উহার তাৎপর্য বলেন : উভয়ই শংকিত হয় না জানি কোন জীব-জানোয়ার পয়দা হইবে। হাসান বসরী রে) বলেন : এই কারণেই তাহারা প্রার্থনা জানায়__যদি আমাদিগকে একটি নিখুত সন্তান দেন, আমরা অব্যশই তোমার প্রতি কৃতজ্ঞ থাকিব । আল্লাহ্‌ বলেন : ০8251520105 626152 (7 £0 90 ০.০ 0301 05 অর্থাৎ অতঃপর যখন আল্লাহ্‌ তাহাদিগকে একটি নিখুঁত সন্তান দান করেন তখন তাহারা উহাতে শরীক নির্ধারণ করে অথচ উক্ত শরীক হইতে আল্লাহ্র অবস্থান অনেক উর্ধে । এই আয়াতের ব্যাখ্যা প্রসংগে বহু হাদীস ও আছার বিদ্যমান । তাফসীরকারগণ উহা উদ্ধৃত করিয়াছেন। আমি ইনশাআল্লাহ্‌ যথা স্থানে উহা উদ্ধৃত ও পর্যালোচনা করিব এবং উহার ভিতর বিশুদ্ধ মত কোনটি তাহাও নির্ণয় করার প্রয়াস পাইব। নবী করীম (সা) হইতে পর্যায়ক্রমে ইমাম আহমদ (র) তাহার মুসনাদে বর্ণনা করেন : “হাওয়া (আ)-র যখন সন্তান জন্ম নিল, তখন ইবলীস তাহার চারিপাশে ঘুর ঘুর করিতেছিল। মা হাওয়ার কোন সন্তান বাঁচিত না | ইবলীস বলিল-__উহার নাম আবদুল হারিস রাখ, তাহা হইলে সে বাঁচিবে। তাই তিনি তাহার নাম আবদুল হারিস রাখিলেন এবং সে বাঁচিয়া রহিল। ইহা ঘটিল শয়তানের ওয়াহী ও তাহার নির্দেশ মতে । আবদুস সামাদ ইবন আবদুল উয়ারিস রে) হইতে ইবন জারীর র)ও উহা বর্ণনা করেন। ইমাম তিরমিযী তাঁহার তাফসীর অধ্যায়ে আবদুস সামাদ হইতে মুহাম্মদ ইবন মুসান্নার সূত্রে হাদীসটি উদ্ধৃত করিয়া মন্তব্য করেন : হাদীসটি “হাসান গরীব" শ্রেণীর এবং উমর ইবন ইবরাহীমের সনদ ভিন্ন অন্য কোন সনদে অনুরূপ হাদীস বর্ণিত হইয়াছে বলিয়া আমার জানা নাই। আবদুস সামাদ হইতে তাহাদের কেহ কেহ হাদীসটি মুরসাল বর্ণনা করিয়াছেন। হাকিম (র) তাহার 'মুস্তাদরাক' সংকলনে হাদীসটি মারফু হিসাবে আবুদস সামাদের সূত্রে উদ্ধৃত করিয়া বলেন : হাদীসটির সনদ বিশুদ্ধ, কিন্তু সহীহ্দ্ধয়ে ইহা উদ্ধৃত হয় নাই।

— পৃষ্ঠা ৩৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।