Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৩৪৪ তাফসীরে ইবৃনে কাছীর প্রস্তর পর্যন্ত বলিয়া দিবে : হে মুসলিম ! আমার আড়ালে এক কাফির লুকাইয়া আছে। আস, তাহাকে হত্যা কর। এইভাবে আল্লাহ্‌ কাফিরগণকে ধ্বংস করিবেন । তখন মানুষ নিশ্চিন্ত মনে নিজ নিজ শহর ও দেশে ফিরিয়া যাইবে । ইত্যবসরে ইয়াজুজ-মাজুজ বাহির হইবে । তাহারা চতুর্দিকে ছড়াইয়া পড়িবে ৷ তাহারা যে শহরই অতিক্রম করিবে তাহা ধ্বংস করিয়া যাইবে এবং যে পানির উপর দিয়া যাইবে উহা পান করিয়া নিঃশেষ করিবে । তখন মানুষ আমার নিকট ছুটিয়া আসিয়া তাহাদের বিরুদ্ধে ফরিয়াদ করিবে । তখন আমি আল্লাহ্‌র নিকট প্রার্থনা করিব। তিনি তাহাদিগকে এমনভাবে ধ্বংস করিবেন যে, সর্বত্র লাশ আর লাশ দেখা যাইবে এবং পৃথিবী লাশের দুর্গন্ধে ভরপুর হইবে । তখন আল্লাহ্‌ তা'আলা এমন মুষলধারে বৃষ্টিবর্ষণ করিবেন যে, বৃষ্টির প্রবল স্রোত লাশগুলিকে ভাষাইয়া সমুদ্রে লইয়া যাইবে । ইব্ন আহমদ (র) বলেন যে, ইয়ামীদ ইব্ন হারূন বলেন : অতঃপর পাহাড় পর্বত ধূলিস্যাৎ করা হইবে এবং পৃথিবীকে চামড়ার মত প্রশস্ত সমতল করা হইবে। হুশায়েম (র) বলেন : অতঃপর আমার প্রভুর প্রতিশ্রুতি হইল এই যে, এই সব ঘটার পর কিয়ামতের অবস্থা হইবে পূর্ণগর্ভা রমনীর মত। কোন মুহূর্তে সে যে সন্তান প্রসব করিবে তাহা কেহই বলিতে পারে না। সে কি রাত্রে প্রসব করিবে, না দিনে করিবে এই ভাবনায় সবাই অস্তির থাকে । আওআম ইব্‌ন হাঁওশাব (র) হইতে ইবৃন মাজা (র)ও অনুরূপ বর্ণনা করেন । মোট কথা, শার্ষস্থানীয় রাসূলগণও কিয়ামত কবে অনুষ্ঠিত হইবে সে খবর রাখেন না। অবশেষে ব্যাপারটি ঈসা (আ)-এর কাছে উপস্থাপন করা হইলে তিনিও জানাইলেন যে, ইহা ঘটার মুহূর্তটি কেবল আল্লাহরই জানা আছে। তবে উহা ঘটার নিদর্শনগুলি জানাইলেন । কারণ, তিনি এই উম্মতের শেষ পর্যায়ে পৃথিবীতে অবতীর্ণ হইবেন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ (সা)-এর বিধি-বিধান সমগ্র বিশ্বে প্রবর্তন করিবেন । তিনি দাজ্জীলকে হত্যা করিবেন এবং তাহারই দু'আয় আল্লাহ্‌ তা'আলা ইয়াজুজ-মাজুজদেরকে ধ্বংস করিবেন । সুতরাং আল্লাহ্‌ তাআলা এই ব্যাপার তাহাকে আগাম জানাইয়াছেন বিধায় তিনি এতটুকু বলিতে সক্ষম হইয়াছেন । ইমাম আহমদ রে) ... হুযায়ফা (রা) হইতে বর্ণনা করেন যে, হ্যায়ফা (রা) বলেন : রাসূলুল্রাহ্‌ (সা)-কে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হইল। তিনি তদুত্তরে বলিলেন : উহার জ্ঞান একমাত্র আমার প্রতিপালকের নিকট সংরক্ষিত । যথাসময়ে তিনিই উহার প্রকাশ ঘটাইবেন। কিন্তু আমি শীত্বই তোমাদিগকে উহার নিদর্শনাবলী সম্পর্কে খবর দিব যাহা উহার প্রান্তালে দেখা দিবে । উহার প্রাক্কালে চলিবে শুধু ভয়ংকর ফিতনা ফাসাদ ও চরম অস্থিরতা । তখন প্রশ্ন করা হইল, হে আল্লাহ্‌র রাসূল ! ফিতনা ফাসাদ তো আমরা মোটামুটি জানি। কিন্তু অস্থিরতা (১১ কিরূপ ? তিনি বলেন : আবিসিনিয়াদের ভাষায় 'হারাজ' হইল হত্যাযজ্ঞ । তিনি আরও বলেন : তখন মানুষের ভিতর কলহ বিবাদ চরম রূপ পরিগ্ৰহ করিবে । অবস্থা এই দীড়াইবে যেন কেহ কাহাকে চিনেই না। সিহাহ্‌ সিত্তাহ্র সংকলকগণের কেহই এই সূত্রের হাদীসটি বর্ণনা করেন নাই। তারিক ইবৃন শিহাব (র) হইতে ইবৃন আবু খালিদের সূত্রে ওয়াকী (র) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) আলোচ্য ৬, 351 ০৮1১০ ৬৮674 আয়াতটি নাযিল হওয়ার আগেও সর্বদা এ

— পৃষ্ঠা ৩৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।