Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৩৪২ তাফসীরে ইবৃনে কাছীর রাসূলুল্লাহ্‌ (সা) জবাব দিলেন : জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারী হইতে ভাল জানেন না। অর্থাৎ কিয়ামত সম্পর্কে আমি আপনার চাইতে বেশী কিছু জানি না। আর কেহই উহা সম্পর্কে কাহারও হইতে বেশী জানে না। অতঃপর নবী করীম (সা) পাঠ করিলেন : 7555 70191 2০0। অন্য বর্ণনায় আছে, অতঃপর জিবরাঈল (আ) কিয়ামতের আলামত সম্পর্কে প্রশ্ন করেন ? রাসূল (সা) তখন তাহাকে উহা বর্ণনা করেন। অতঃপর বলেন : পাচটি ব্যাপার সম্পর্কে আল্লাহ ছাড়া কেহই কিছু জানে না। অতঃপর তিনি সেই সম্পর্কিত আয়াতটি পাঠ করিলেন। জিবরাঈল (আ)-এর প্রতিটি প্রশ্নের জবাব যখন রাসূল (সা) দিতেছিলেন, তখন জিবরাঈল (আ) প্রত্যেকটি জবাব শুনিয়া বলিতেন, ঠিক বলিয়াছেন । সাহাবায়ে কিরাম অবাক হইয়া ভাবিতেছিলেন__কে এই ব্যক্তি যে জানার জন্য প্রশ্ন করিয়া প্রত্যেকটি প্রশ্নের জবাব শুনিয়া বলে : ঠিক আছে ? তাই যখন জিবরাঈল (আ) বিদায় নিলেন, তখন রাসূল (সো) বলিলেন, ইনিই জিবরাঈল (আ)। তোমাদিগকে দীন শিখাইতে আসিয়াছিলেন। | অন্য এক বর্ণনায় আছে যে, তিনি বলেন : তিনি আমার কাছে যখন আসিতেন তখনই তাহাকে পরিচয় করিতে পারিতাম। শুধু এইবার উহার ব্যতিক্রম প্রথমে পরিচয় করিতে পারি নাই। আমি এই হাদীসটি ইহার সনদসহ সহীহ্‌, মুসনাদ ও অন্যান্য সংকলন হইতে শরহে বুখারীর প্রথম খণ্ডে উল্লেখ করিয়াছি। সকল প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহ্‌র প্রাপ্য । উক্ত মরুবাসী ব্যক্তি যখন রাসূল (সো)-কে প্রশ্ন করিলেন, তখন উচ্চ কণ্ঠে সম্বোধন করিলেন : হে মুহাম্মদ ! রাসূলুল্রাহ (সো) তাহাকে প্রায় সমকণ্ঠে জবাব দিলেন *$৬ হাউম। তিনি প্রশ্ন করিলেন : কিয়ামত কবে হইবে ? রাসূল (সা) জবাব দিলেন : আল্লাহ্‌ তোমাকে রহম করুন| কিয়ামত অবশ্যই ঘটিবে। কিন্তু তাহার জন্য তুমি কি প্রস্তুতি নিয়াছ। তিনি বলিলেন : আমি কিছুই প্রস্তুতি গ্রহণ করি নাই তবে আমি আন্মাহ্‌ ও তাহার রাসূলকে ভালবাসি । তখন রাসূল (সা) বলিলেন : ৮| ০০ ০ *৮]1 অর্থাৎ যে যাহাকে ভালবাসে সে তাহারই সাথী হয়। এই হাদীসটি মুসলমানগণকে যে আনন্দ দিয়াছে তাহার তুলনা হয় না। সহীহ্ছ্বয় ও _ অন্যান্য সংকলনে বিভিন্ন সূত্রে ৮] ০ ৮০ *৮)। হাদীসটি বর্ণিত হইয়াছে। একদল সাহাবী রাসূল (সা) হইতে হাদীসটি বর্ণনা করেন। বহু হাফিজে হাদীস ও ফকীহ্‌ হাদীসটিকে মুতাওয়াতির বলিয়া বর্ণনা করেন হাদীসটিতে দেখা যায় যে, রাসূল (সা) কিয়ামতের নির্ধারিত সময় যাহা মানুষের জন্য অপ্রয়োজনীয় তাহা না জানিলেও যাহা মানুষের প্রয়োজন তাহা বলিয়াছেন। তাহা হইল উহার নিদর্শনাবলি ও আলামতসমূহ। সহীহ্‌ মুসলিমে আবু কুরায়েব (র) ... আয়িশা (রা) হইতে বর্ণনা করেন যে, আয়িশা (রা) বলেন : মরুবাসীরা যখন রাসূল (সো)-এর নিকট আসিত, তখন তাহারা কিয়ামত কবে হইবে তাহা জানিতে চাহিত ৷ তখন তিনি তাহাদের ভিতর সব চাইতে তরুণ লোকটির দিকে তাকাইয়া বলিতেন : এই ছেলে যদি বাচিয়া থাকে, তাহা হইলে, তোমাদের উপর কিয়ামত না আসা পর্যন্ত তাহাকে বার্ধক্য পাইবে না।” অর্থাৎ তাহাদের মৃত্যু না হওয়া পর্যন্ত সে বৃদ্ধ হইবে না।

— পৃষ্ঠা ৩৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।