0০011169115 তাফসীরে ইবৃনে কাছীর আকাশ ও পৃথিবীর অধিবাসীদের জন্য অত্যন্ত ভয়ংকর ব্যাপার। তিনি বলেন, ইহা তাহাদের জন্য দুর্বহ হইবে। ইবৃন আব্বাস (রা) হইতে যাহ্হাক (র) উহার ব্যাখ্যায় বলেন : কিয়ামতের দিন সৃষ্টিজগতের প্রতিটি বস্তুই আঘাতপ্রাপ্ত হইবে, কিছুই রেহাই পাইবে না। আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় ইব্ন জুরাইজ (র) বলেন : কিয়ামত উপস্থিত হইলে আকাশ বিদীর্ণ হইবে, নক্ষত্ররাজী ছিন্ন-বিচ্ছন্ন হইবে, সূর্য নিষ্প্রভ হইবে, পাহাড়-পর্বত চলমান' হইবে, তখনই আল্লাহ্র বাণীর :512 শব্দটির যথার্থ বাস্তবায়ন ঘটিবে। ইবৃন জারীর (র) 15454 শব্দের প্রথম তাৎপর্যটি গ্রহণ করিয়াছেন অর্থাৎ কিয়ামতের নির্ধারিত সময়সূচী জানা আকাশ ও পৃথিবীর বাসিন্দাদের জন্য দুর্বহ ব্যাপার । কাতাদা (র)-রও এই মত | তাই আল্লাহ্ ইহার পরেই বলেন : 22৭1 5৩৭ রা ভোগদিরউিরটারনিরতারেরপরির লোড আয়াতের ব্যাখ্যা প্রসংগে সুদ্দী (র) বলেন : আকাশ ও পৃথিবীর অধিবাসীদের কাছে ইহা এরূপ গোপন রাখা হইয়াছে যে, কোন নৈকট্য লাভকারী ফেরেশতা কিংবা কোন প্রেরিত রাসূলও ইহার সময় জানেন না। 228 15৭ অর্থাৎ তোমাদের উদাসীন মুহূর্তে হঠাৎ ইহা উপস্থিত হইবে । আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যা প্রসংগে কাতাদা রে) বলেন : আকম্মিকভাবে কিয়ামত ঘটানোই আল্লাহ্ তা“আলার ফায়সালা । তিনি আরও বলেন : আমরা জানিতে পাইয়াছি যে, রাসূল (সা) বলিতেন: কিয়ামত মানুষের কাছে এরূপ আকম্মিকভাবে উপস্থিত হইবে যে, তখন কোন লোক তাহার কৃপ সংস্কারে ব্যস্ত থাকিবে, কোন লোক উহাতে পশুকে পানি খাওয়াইতেছে, কোন লোক পণ্য বেচা-কেনা করিতে থাকিবে আর কোন লোক দাড়ি পাল্লায় মালের ওজন দিতে থাকিবে। ইমাম বুখারী (র) ... আবু হুরায়রা রো) হইতে বর্ণনা করেন যে, রাসূল (সা) বলেন যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিক হইতে উদিত না হইবে ততক্ষণ কিয়ামত হইবে না। যখন উহা উদিত হইবে সবাই দেখিবে, তখন সকলেই ঈমান আনিবে। কিন্তু তখন তাহাদের ঈমান কোনই কল্যাণ দেবে না। তবে যদি পূর্ব হইতেই সে ঈমান আনিয়া নেক আমল করিয়া থাকে, তাহার কথা স্বতন্ত্র । আর অবশ্যই কিয়ামত এমনভাবে আসিবে যে, ক্রেতা ও বিক্রেতা কাপড় সামনে লইয়া দাম-দর করিতেছে, অথচ বেচা-কেনা তো দূরে, গুছাইয়াও যাইতে পারিবে না। এরূপ আকম্মিকভাবে কিয়ামত ঘটিবে যে, একটি লোক দুগ্ধ দোহন করিয়া প্রস্তুত করিল, উহা মুখে দিয়া যাইতে পারিবে না। এরূপ সহসা উহা আসিবে যে, কেহ কুপ সংস্কার করিল পানি পানের জন্য, কিন্তু পানি পান করিয়া যাইতে পারিবে না। এরূপ হঠাৎ উহা উপস্থিত হইবে যে, কেহ লোকমা তুলিবে খাবার জন্য । কিন্তু উহা মুখে দিবার ফুরসৎ পাইবে না । সহীহ্ মুসলিমে যুহায়ের ইবৃন হারব (র) ... আবূ হুরায়রা (রা) হইতে বর্ণিত আছে যে, তিনি বলেন, রাসূল (সা) বলিয়াছেন : কিয়ামত এরূপ হঠাৎ আসিবে যে, দুগ্ধ দোহনকারী দুগ্ধে টান দিয়াছি, কিন্তু দুগ্ধ তখনো পাত্রে আসিয়া পানকারীর মুখে পৌছিতে পারে নাই। সহসা ৩৪০
— পৃষ্ঠা ৩৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।