0011191115 ৩৪ তাফসীরে ইবনে কাছীর 4০ 40147 5 পু ৭) আয়তাংশের ব্যাখ্যায় ইব্ন আব্বাস (রা) বলিয়াছেন __এই আযাতাংশ দ্বারা মৃত জীব-জস্তুর কথা বুঝান হইয়াছে। ইবৃন আবূ হাতিম রে) ... ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, তাহা হইল মৃতজন্তু। এতদ্যতীত আতা ইব্ন সায়েব হইতেও একদল বর্ণনাকারী উহা বর্ণনা করেন। এই মাযহাবের সমর্থনে আবূ দাউদের একটি মুরসাল হাদীস উদ্ধৃত করা হয়। হাদীসটি অন্যতম তাবিঈ সুয়াইদ ইব্ন মায়মুনের গোলাম সিল্ত আস্সদূমী হইতে ছাওর ইব্ন ইয়াধীদের সূত্রে বর্ণিত হইয়াছে। আবূ হাতিম ইব্ন হিব্বান তাহার কিতাবুস সিকাত' এ তাহাদের উল্লেখ করিয়াছেন। হাদীসটি এই : “রাসূলুল্লাহ্ (সা) বলেন-___মুসলমানের যাবহ্কৃত জীব বিস্মিল্লাহ্ বলুক বা না বনুক, বৈধ। কারণ, তাহার স্মরণ থাকিলে সে বিসমিল্লাহ্ ছাড়া অন্য কিছু বলিত না।” ইব্ন আব্বাস (রা) হইতে দারে কুতনী একটি মুরসাল হাদীস উদ্ধীত করেন। উহাতে বলা হইয়াছে : “রাসূলুল্লাহ সো) বলেন_যখন কোন মুসলমান কোন জীব যবাহ করে, তখন সে বিসমিল্লাহ না বলিলেও উহা খাও। কারণ, মুসলমানের অন্তরে আল্লাহ্র কোন না কোন নাম থাকেই ।” ইমাম বায়হাকী পূর্বে উল্লেখিত হযরত আয়িশা (রা) বর্ণিত সেই হাদীস হইতেও দলীল গ্রহণ করেন, যে হাদীসে উল্লেখ রহিয়াছে যে, লোকেরা আসিয়া রাসূলুল্লাহ্ সো)-এর নিকট জিজ্ঞাসা করিল : হে আল্লাহ্র রাসূল! নও মুসলিমরা আমাদেরকে গোশত উপটৌকন দেয়, কিন্তু এই গোশতের জন্তুটি যবাহ্ করার সময় আল্লাহ্র নাম স্মরণ করিয়াছে কি করে নাই তাহা আমরা কিছুই অবহিত নহি। মহানবী (সা) উত্তর দিলেন, তোমরা আল্লাহ্র নাম লও এবং আহার কর। বায়হাকী বলেন, আল্লাহ্ নাম উচ্চারণ করা ফরয হইলে মহানবী সো) অনুসন্ধান করা ব্যতিরেকে আহারের অনুমতি দিতেন না । ৩. তৃতীয় মাযহাব হইল এই যে, যবাহ্কালীন সময় আল্লাহ্র নাম উচ্চারণ অনিচ্ছাকৃত ও ভুলবশত বর্জন করা হইলে কোন ক্ষতি নাই। কিন্তু ইচ্ছাপূর্বক বর্জন করা হইলে এই জন্তুর গোশত আহার করা হালাল নয়; বরং অবৈধ । ইহাই ইমাম মালিক ও আহমদ ইব্ন হাম্বল (র)-এর বিখ্যাত অভিমত । ইমাম আবু হানীফা (র) ও তাহার সাথীগণ এবং ইসহাক ইব্ন রাহওয়াইহও এই অভিমতের প্রবক্তা বলিয়া উন্লেখ করা হইয়াছে । এই অভিমত বর্ণিত হইয়াছে আলী (রা), ইবন আব্বাস, সাঈদ ইব্ন মুসাইয়াব, আতা, তাউস, হাসান বসরী, আবু মালিক, আবদুর রহমান ইব্ন আবু লায়লা, জাফর ইব্ন মুহাম্মদ, রবী'আ ইবৃন আবু আবদুর রহমান (র) প্রমুখ মনীষীবৃন্দ হইতে । হিদায়া প্রণেতা ইমাম আবুল হাসান আল-মুরগীনানী (র) স্বীয় হিদায়া কিতাবে উন্মেখ করিয়াছেন যে, যবাহ্কালে আল্লাহ্র নাম ইচ্ছাপূর্বক বর্জন হইলে সে জন্তু হারাম ও নিষিদ্ধ হওয়াটা ইমাম শাফিঈ (র)-এর বহুপূর্বেই সর্ববাদী সম্মতভাবে স্থির হইয়াছে। অর্থাৎ -এই ব্যাপারে উম্মতের ইজমা বা মতৈক্য প্রতিষ্ঠিত হইয়াছে । এই কারণেই ইমাম আবু ইউসুফ ও বহু মাশায়েখ এই রায় দিয়াছেন যে, কোন বিচারক এই ধরনের গোশত বিক্রয় করার নির্দেশ দিলে তাহার নির্দেশ একমত্যের (ইজমার) পরিপন্থী হওয়ার দরুন কার্যকারী হইবে না। কিন্তু হিদায়া কিতাবের প্রণেতার এই বক্তব্য অত্যন্ত আশ্চর্যজনক বটে। কেননা ইমাম শাফিন
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।