Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

' 00017191715 ৩২৬ তাফসীরে ইবৃনে কাছীর বলিলেন, আমি অনুমতি চাহিলাম, কিন্তু আমাকে হ্যা-না কিছুই বলা হইল না। তখন তাহারা যুক্তি পেশ করিল, যদি আপনার প্রভু ইহা অপসন্দ করিতেন তাহা হইলে সেভাবেই নিষেধ করিতেন, যেভাবে প্রথমবারে আপনাকে নিষেধ করা হইয়াছে । বর্ণনাকারী বলেন : অতঃপর তিনি বনী ইসরাঈলগণের বিরুদ্ধে প্রার্থনা করিতে হাত তুলিলেন। যখন তিনি তাহাদের বিরুদ্ধে প্রার্থনা করিলেন, তাহার জিহ্বা উহা তাহারই কওমের বিরুদ্ধে উচ্চারণ করিল । যখন তিনি নিজ সম্প্রদায়ের বিজয়ের জন্য প্রার্থনা করিলেন, উহা মূসা (আ) ও তাহার বাহিনীর বিজয়ের জন্য উচ্চারিত হইল। কিংবা আল্লাহ্‌ পাক যাহা চাহিয়াছেন সেইভাবে হইল । তখন তাহার সম্প্রদায় বলিল : আপনি তো আমাদের বিরুদ্ধে দু'আ করিতেছেন। তিনি বলিলেন, আমার জিহ্বা তো তাহা ছাড়া অন্য কিছু উচ্চারণ করিতেছে না। যদি আমি আবারও তাহাদের বিরুদ্ধে দু'আ করি তাহা হইলেও উহা কবূল হইবে না। আমি বরং তোমাদিগকে একটি মোক্ষম পথ বাতলাইতেছি। সেই পথে হয়ত তোমরা তাহাদিগকে ধ্বংস করিতে পারিবে । আল্লাহ্‌ পাক যিনায় অত্যন্ত নারাজ হন। যদি তাহারা ব্যভিচারে লিপ্ত হয় তাহা হইলে তাহারা ধ্বংস হইবে । কারণ, আল্লাহ্‌ পাকই তাহাদিকে ধ্বংস করিবেন। তোমরা তোমাদের যুবতিগণকে তাহাদের মধ্যে ঘোরাফেরা করার জন্য বাহির কর। তাহারা প্রবাসী । হয়ত তাহারা ব্যভিচারে লিপ্ত হইবে । ফলে তাহারা ধ্বংসপ্রাপ্ত হইবে। বর্ণনাকারী বলেন : তখন তাহারা তাহাই করিলেন । বনী ইসরাঈলগণের.সামনে তাহাদের নারীগণকে ছাড়িয়া দিল। তাহাদের বাদশাহর একটি কন্যা ছিল। আল্লাহই তাহার সৌন্দর্য ও জীক-জমক সম্পর্কে ভাল জানেন। তাহার পিতা তাহাকে বলিল : মূসা ছাড়া তুমি কাহারও নিকট অবস্থান করিবে না। বর্ণনাকারী বলেন : অতঃপর বনী ইসরাঈলগণ ব্যভিচারে লিপ্ত হইল । ইত্যবসরে বনী ইসরাঈলের গোত্রসমূহের এক গোত্রপতি বাদশাহজাদীর নিকট আসিয়া তাহার অভিলাষ চরিতার্থের ্রান্তাব দিল। সে বলিল : আমি মূসা ছাড়া কাহারও শয্যা-সংগিনী হইব না। তখন তাহাকে তাহার পিতার কাছে এই ব্যাপারে অনুমতি আনার জন্য পাঠানো হইল । তাহার পিতা উচ্চ গোত্রপতির শয্যা-সংগিনী হবার অনুমতি দিল । তাহারা যখন ব্যভিচারে লিপ্ত হইল, তখন হারূন (আ)-এর জনৈক বংশধর বর্শা নিয়া তাহাদের সম্মুখে হাযির হইল এবং উভয়কে বর্শা বিদ্ধ করিল । আল্লাহ্‌ তাআলা গায়বী মদদে তাহাকে এমন শক্তিশালী করিলেন যে, সে উভয়কে বর্শাবিদ্ধ করিয়া উর্ধ্বে তুলিয়া ধরিল। সকল লোক তাহা দেখিতে পাইল। বর্ণনাকারী বলেন : তখন আল্লাহ তাহাদিগকে গ্রেগ মহামারীর শিকার করিলেন। ফলে তাহাদের সপ্তর হাজার লোক মারা গেল ।. আবুল মু'তামার (রা) বর্ণনা করেন যে, আমাকে সাইয়ার (র) বলেন : বালআম তখন একটি গর্দভীতে আরোহণ করিল । উদ্দিষ্ট স্থানে যাওয়ার পথে গর্দভীকে যাইতে মারিতে থাকিল। তখন সে দাড়াইয়া গেল এবং বলিল : কেন আমাকে মারিলে ? তোমার সামনে কে তাহা দেখিয়াছ £ তখন হঠাৎ তাহার সামনে শয়তান দপ্ডায়মান হইল । বালআম তৎক্ষণাৎ গর্দভী হি (5501 15 95955

— পৃষ্ঠা ৩২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।