0০011191115 সুরা আরাফ | ৩২৫ হুযায়ফা ইব্ন ইয়ামানী (রা) হইতে আবূ ইয়ালী মুসেলী (র) বর্ণনা করেন যে, হুযায়ফা ইব্ন ইয়ামান বলেন : রাসূল (সা) বলিয়াছেন : আমি তোমাদেরকে সেই লোক সম্পর্কে সতর্ক করিতেছি যাহার কুরআন তিলাওয়াত এমন পর্যায়ে পৌছিবে যে, তাহার চেহারায় আলো চমকাইবে এবং ইসলাম তার চাদর বা আচ্ছদনে পরিণত হইবে । আল্লাহ্র ইচ্ছায় তার এত উন্নতির পর সে উহা বর্জন করিয়া পশ্চাতে ছুড়িয়া ফেলিবে । তাহার পার্খ্ববতাঁ লোকেরা তাহার তরবারির নিয়ন্ত্রণে আসিবে এবং তাহার তীর শিরকের প্রসার ঘটাইবে । আমি প্রশ্ন করিলাম : হে আল্লাহ্র নবী ! শির্কের ক্ষেত্রে তীর নিক্ষেপকারী বড়, না নিক্ষিপ্তরা ? তিনি বলিলেন : নিক্ষেপকারী ।” এই সনদটি উত্তম। সাল্ত ইবৃন বাহরাম কুফীদের অন্যতম নির্ভরযোগ্য বর্ণনাকারী । ইমাম আহমদ ইবৃন হাম্বল ও ইয়াহ্ইয়া ইব্ন মুঈন তাহাকে সিকা রাবী বলিয়াছেন । 5351 5%7 অর্থাৎ যদি আমি ইচ্ছা করিতাম তাহা হইলে তাহাকে যে নিদর্শন দিয়াছিলাম তাহার বদৌলতে আমি তাহাকে পার্থিব নীচতা ও নোংরামী হইতে উর্ধ্বে তুলিতে পারিতাম। ৮৭ 2া। এটা 44 অর্থাৎ সে পার্থিব জীবনের চাকচিক্যের দিকে আকৃষ্ট হইল, উহার ধন-সম্পদ দ্বারা প্রলুব্ধ হইল এবং উহার ভোগ-বিলাস তাহাকে নিমজ্জিত করিল। যেভাবে অন্যান্য স্থুলদর্শী মূর্খরা পৃথিবীর দ্বারা প্রতারিত হয় সেও তদ্রপ হইল। ০০৭ এ] ৮ 5547 আয়াতাংশের ব্যাখ্যা প্রসংগে আবৃ রাহবিয়া বলেন : শয়তান তাহাকে ধনরত্বের ভিতর সকল উন্নতি ও সুখ-শান্তি প্রদর্শন করিয়াছিল । ফলে যেখানে গর্দভীও আল্লাহ্কে সিজদা করে, সেখানে বালআম শয়তানকে সিজদা করিল । আবদুর রহমান ইব্ন যুবায়ের ইব্ন নুমায়ের (র)ও অনুরূপ বর্ণনা করেন। ইব্ন জারীর (র) বলেন : মুহাম্মদ ইবন আবদুল আলা (র) বর্ণনা করেন যে, মুতামার তাহার পিতাকে আলোচ্য আয়াতের উদ্দিষ্ট ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করায় তিনি বলেন : সাইয়ার (রা) বলিয়াছেন, লোকটির নাম বালআম। তিনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন । মুসা (আ) বনী ইসরাঈলগণকে নিয়া যখন: তাহার দেশ সিরিয়া জয় করা€ জন্য অগ্রসর হইলেন, তখন দেশবাসী ভীষণ ভয় পাইয়া বালআমের কাছে আসিল । তাহারা বলিল : আক্রমণকারী লোকটি ও তাহার দলবলের বিরুদ্ধে আন্রাহ্র কাছে প্রার্থনা করুন। তখন তিনি বলিলেন : আমার প্রতিপালকের নির্দেশ ছাড়া আমি উহা করতে পারি না। অতঃপর তিনি তাহার প্রতিপালকের নিকট দু'আর অনুমতি চাহিলে তাহাকে নির্দেশ দেওয়া হইল তাহাদের বিরুদ্ধে দু'আ না করার জন্য । কারণ, তাহারা আল্লাহ্র অনুগত বান্দা ও তাহাদের ভিতর নবী রহিয়াছেন। তখন তিনি তাহার সম্প্রদাযকে বলিলেন- আমি আমার প্রতিপালকের নিকট প্রার্থনার অনুমতি চাহিলে তিনি আমাকে তাহাদের বিরুদ্ধে প্রার্থনা করিতে নিষেধ করিয়াছেন । তখন তাহারা তাহাকে প্রচুর হাদিয়া তোহফা দিল। তিনি উহা গ্রহণ করিলেন । অতঃপর তাহারা আবার তাহার নিকট ফিরিয়া আসিল । আবার তাহাকে অনুরোধ করিল, আক্রমণকারীদের বিরুদ্ধে প্রার্থনা.করুন। তিনি বলিলেন, আল্লাহ্র অনুমতি না পাওয়া পর্যন্ত উহা করিতে পারিব না। অতঃপর তিনি আল্লাহ্র কাছে অনুমতি লাভের প্রার্থনা করিলেন। কিন্তু তাহাকে কিছুই বলা হইল না। তখন তিনি তাহাদিগকে
— পৃষ্ঠা ৩২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।