Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 [৩২৪ তাফসীরে ইব্‌নে কাছীর এই বর্ণনাটি অবশ্য 'গরীব' শ্রেণীভুক্ত । আলোচ্য আয়াত অবতীর্ণ হওয়ার পটভূমি সম্পর্কে বিখ্যাত মত উহাই যে, লোকটি বনী ইসরাঈলদের প্রাথমিক যুগের ব্যক্তি বিশেষ ছিলেন । ইব্‌ন মাসউদ রে)-সহ বিভিন্ন পূর্বসূরি তাহাই বলিয়াছেন। ইব্‌ন আব্বাস (রা) হইতে আলী ইব্‌ন আবু তালহা (র)ও বলেন : তিনি ছিলেন প্রতাপশালী এলাকার এক লোক । নাম ছিল বালআম। সে ইসমে আকবর জানিত। আবদুর রহমান ইব্ন যায়দ ইব্‌ন আসলাম রে)-সহ কতিপয় আলিম বলেন : লোকটি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন৷ তাহার প্রত্যেকটি প্রার্থনা কবূল হইত । তবে যে ব্যক্তি বলে যে, লোকটি নবী ছিলেন, পরে পথভ্রষ্ট হইয়াছেন, সে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী, কল্পনাপ্রসূত ও সম্পূর্ণ ্রান্ত কথা বলে। ইব্‌ন জারীর (র) এইরূপ একটা অভিমত উদ্ধৃত করিয়াছেন। উহা সম্পূর্ণ অশুদ্ধ বর্ণনা । ইবৃন আব্বাস রো) হইতে আলী ইব্‌ন আবু তালহা রে) বলেন : মূসা (আ) যখন জাব্বারীনদের বিরুদ্ধে অবতীর্ণ হইলেন, তখন বালআমের কাছে তাহার বংশের ও সম্প্রদায়ের লোকজন আসিয়া বলিল : মূসা খুবই কঠোর প্রকৃতির । তাহার সহিত অনেক সৈন্য আছে। তাই তিনি আমাদের উপর বিজয়ী হইলে আমাদিগকে ধ্বংস করিয়া ফেলিবেন। সুতরাং তুমি আল্লাহ্‌র কাছে প্রার্থনা করিবে তিনি আমাদিগকে মুসা (আ) ও তাহার সৈন্যদের হাত হইতে রক্ষা করেন। তখন তিনি বলিলেন : আমি যদি মূসা (আ) ও তাহার সাথীগণের বিরুদ্ধে প্রার্থনা করি তাহা হইলে আমার দুনিয়া ও আখিরাতে সবই বরবাদ হইবে । ইহা বলা সত্তেও তাহারা নাছোড়বান্দা হইয়া তাহাকে আঁকড়াইয়া ধরিল। ফলে তিনি প্রার্থনা করিলেন। সংগে সংগে আল্লাহ্‌ তাহাকে যাহা দিয়াছিলেন তাহা তুলিয়া নিলেন। তাই আল্লাহ্‌ বলেন : অতঃপর সে উহা বর্জন করে এবং শয়তান তাহার পিছনে লাগে । সুদ্দী (র) বলেন : আল্লাহ্‌ পাকের ঘোষিত চল্লিশ বছরের মেয়াদ যখন উত্তীর্ণ হইল, তখন ইউশা (আ) নবী হিসাবে তাহাদের ভিতর আবির্ভূত হইলেন। তিনি বনী ইসরাঈলগণকে সমবেত করিয়া জানাইয়া দিলেন যে, তিনি মনোনীত হইয়াছেন। আর আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে জাব্বারীনদের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দিয়াছেন। তখন তাহারা তাহার হাতে বায়আত হইল ও তাহার নবৃওয়াতের সত্যতা মানিয়া লইল। তখন বালআম নামক এক আলিম তাহাদের দল হইতে চলিয়া গেল। সে গুপ্ত ইসমে আজম জানিত। সে নবীকে অস্বীকার করিয়া কাফির হইল । তাহার উপর আল্লাহ্‌র লানত হইল । সে জাববারীদের নিকট গিয়া বলিল : বনী ইসরাঈলগণকে ভয় পাইও না। যখন তোমরা তাহাদের বিরুদ্ধে লড়াই করিতে বাহির হইবে, তখন আমি তাহাদের উপর তোমাদের বিজয়ের জন্য সহায়তা করিব । ফলে তাহারা ধ্বংস হইয়া যাইবে । তাহাদের নিকট পার্থিব সকল উপায়-উপকরণ মওজুদ ছিল । সে যাহা চাইত তাহাই পাইত । শুধু নারীর সান্নিধ্যকে ভয় পাইত । অবশেষে সে উহাতেও মত্ত হইল । তাই আল্লাহ্‌ বলিলেন : সে আল্লাহ্‌র দান বর্জন করিল । অতঃপর শয়তান তাহার পিছনে লাগিল । অর্থাৎ শয়তান তাহার ও তাহার প্রতিটি কাজের নিয়ন্ত্রণ হাতে নিল। ফলে সে পরিপূর্ণভাবে শয়তানের অনুগত হইল । তাই আল্লাহ বলেন : সে ধ্বংস প্রাপ্তদের অন্তর্ভূক্ত হইল। নি রা রা ররর কারা রা তাহার মুসনাদে বর্ণনা করেন । যেমন :

— পৃষ্ঠা ৩২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।