0০011191115 সুরা আরাফ ৩১৯ ইবৃন আবু হাতিম রে) তাহার তাফসীরে ... আবু হুরায়রা সূত্রে রাসূলুল্লাহ (সা) হইতে হাদীসটি বর্ণনা করেন৷ তবে তাহার বর্ণনায় অতিরিক্ত বক্তব্য হইল এই : “অতঃপর আদমের সামনে তীহার সন্তানগণকে উপস্থিত করা হইল । তারপর আন্লাহ্ বলিলেন : হে.আদম। এই হইল তোমার সন্তানবৃন্দ। তখন দেখা গেল তাহাদের ভিতর পঙ্গু, অন্ধ, কুষ্ঠ, রোগী ও নানাবিধ ব্যাধিগ্রস্ত লোক রহিয়াছে। তখন আদম (আ) বলিলেন, আমার সন্তানদের এই দশা করিয়াছ কেন? তিনি বলিলেন : যাহাতে তুমি আমার নিয়ামতের জন্য কৃতজ্ঞতা আদায় করিতে পার। পুনরায় আদম (আ) বলিলেন : হে প্রভু ! নুরদীপ্ত উজ্জ্বল লোকগুলি কাহারা ? তিনি বলিলেন : হে আদম! উহারা তোমার সন্তানদের মধ্যকার নবীগণ । অতঃপর বর্ণনাকারী পূর্বানুরূপ দাউদের ঘটনা বর্ণনা করেন। অপর হাদীস : আবদুর রহমান ইব্ন কাতাদা (র) ... হিশাম ইব্ন হাকীম (রা) বর্ণনা করেন যে, হিশাম বলেন : “এক ব্যক্তি নবী করীম (সা)-কে প্রশ্ন করিল, হে আল্লাহ্র রাসূল ! যাহা কিছু প্রকাশ পায় তাহা কি মানুষের কাজ, না মানুষের মাধ্যমে পূর্ব নির্ধারিত কাজগুলির বহিঃপ্রকাশ মাত্র। তখন আল্লাহ্র রাসূল (সা) বলেন : আল্লাহ্ তা'আলা আদমের পৃষ্ঠ হইতে তাহার সন্তানগণকে বাহির করিলেন । অতঃপর তাহাদের সাক্ষ্য গ্রহণ করিয়া তাহাদিগকে সাক্ষী রাখিলেন। অতঃপর তিনি তাহাদিগকে দুই তালুতে ঠাই দিয়া বলিলেন : এই দল জান্নাতী ও এই দল জাহান্নামী । সুতরাং জান্নাতীরা স্বভাবতই জান্নাতের কাজ করার জন্য সক্রিয় থাকে এবং জাহান্নামীরা জাহান্নামের কাজ নিয়া ব্যস্ত থাকে। ইব্ন জারীর ও ইব্ন মারদুবিয়া (€) বিভিন্ন সূত্রে ইহা বর্ণনা করেন। অপর হাদীস : যঈফ রাবী জা“ফর ইব্ন যুবায়ের (র) ... আবু উমামা রো) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন : রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন : আল্লাহ্ যখন তাহার সৃষ্টিকার্য শেষ করিলেন, তখন ডানপন্থিগণকে ডান হাতে ও বামপন্থিগণকে বাম হাতে ধারণ করিয়া বলিলেন, হে ডান হাতে আমলনামা প্রাপকবৃন্দ! তাহারা জবাব দিল : আমরা উপস্থিত আছি। তিনি বলিলেন : আমি কি তোমাদের প্রতিপালক নহি ? তাহারা বলিল : হ্যা। অতঃপর তিনি ডাকিলেন : হে বাম হাতে আমালনামা প্রাপকবৃন্দ ! তাহারা জবাব দিল : আমরা হাযির ৷ তিনি প্রশ্ন করিলেন : আমি কি তোমাদের প্রভূ নহি ? তাহারা জবাব দিল : হ্যা। অতঃপর তিনি তাহাদিগকে মিলাইয়া ফেলিলেন। তখন এক প্রশ্বকারী প্রশ্ন করিল : হে প্রভু ! উভয় দলকে মিলাইয়া ফেলিলেন কেন ? তিনি বলিলেন : ইহা ছাড়াও তাহাদের অনেক করণীয় কাজ রহিয়াছে। তাহারা সেইগুলি করিবে । এখানে যাহা করিলাম তাহা এই'জন্য যে, তাহারা যেন কিয়ামতের দিন না বলিতে পারে, আমরা ইহার কিছুই জানিতাম না। অতঃপর তিনি তাহাদিগকে আদমের পৃষ্ঠে ফিরাইয়া দিলেন । ইবৃন মারদুবিয়া ইহা বর্ণনা করেন। অপর হাদীস : আবূ জাফর রাযী ... উবাই ইব্ন কাব (রা) হইতে বর্ণনা করেন যে, আলোচ্য আয়াতের ব্যাখ্যা প্রসংগে তিনি বলেন : “সেইদিন আদম (আ)-এর সামনে কিয়ামত পর্যন্ত সৃষ্টি হওয়া তাহার সকল সন্তান-সন্ততিকে সমবেত করা হয়। তাহাদিগকে স্ব-স্ব আকৃতিতে হাধির করা হয় ও কথা বলার শক্তি দেওয়া হয়। তারপর তাহাদের নিকট হইতে প্রতিশ্রুতি গ্রহণ করা হয়। তাহাদিগকে বলা হয় যে, তোমরা নিজেরাই সাক্ষ্য প্রদান কর যে, আমি কি তোমাদের প্রতিপালক প্রভু নহি ? তাহারা
— পৃষ্ঠা ৩১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।