Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৪ তাফসীরে ইব্‌নে কাছীর ইমাম মালিক ইবৃন আনাস (র) হইতে আবু মুস'আব আয-যুবায়রী প্রমুখের সূত্রে ইব্ন হিব্বান রে) তাহার সহীহ সংকলনে ইহা উদ্ধৃত করেন। ইমাম তিরমিযী বলেন : হাদীসটি হাসান পর্যায়ের ৷ মুসলিম ইবৃন ইয়াসার রে) উমর (রো) হইতে ইহা শুনেন নাই, আবূ হাতিম ও আবু যুর“আ (র) এইরূপ অভিমত ব্যক্ত করেন। আবূ হাতিম (র) নাঈম ইব্ন রবী'আ এই সনদে অতিরিক্ত বর্ণনা“করিয়াছেন। আর ইহাই আবু দাউদ (রা) তাহার সুনানে উমর ইব্‌ন খাত্তাব (রা) হইতে নাঈম ইবৃন রবী“আ সূত্রে মুসলিম ইব্‌ন ইয়াসার (র) ... বর্ণনা করেন। হাফিজ দারে কুতনী (র) বলেন : উমর ইব্‌ন জুসৃম ইব্‌ন যায়েদ ইবৃন সিনান হইল আবু ফরোয়া রাহাবীর অনুসারী ৷ তাহাদের বক্তব্য মালিকের বক্তব্য হইতেও সঠিক । আল্লাহই ভাল জানেন। ৃ আমার বক্তব্য গ্রন্থকার) : ইমাম মালিক ইচ্ছাকৃতভাবেই নুআঈম ইবৃন রবীআর উন্লেখ করেন নাই। কারণ, নুআউঈমের অবস্থা তাহার জানা নাই এবং তিনি তাহাকে চিনেন না। এই হাদীস ছাড়া আর কোথাও তাহার পরিচিতি নাই। এই কারণেই একদল রাবীর উল্লেখ করা হয় নাই যাহাদের সন্তোষজনক পরিচিতি ছিল না। ফলে অনেক মারফু হাদীস মুরসাল ও অনেক মাওকুফ হাদীস মাকতু হিসাবে বর্ণিত হইয়াছে। আল্লাহই সর্বজ্ঞ। অপর হাদীস : এই আয়াতের ব্যাখ্যা প্রসংগে ইমাম তিরমিযী রে) বলেন : আবূ আবদ ইব্‌ন হুসাইদ (রে) ... আবু হুরায়রা (রো) হইতে বর্ণনা করেন যে, নবী করীম (সা) বলেন : আল্লাহ্‌ পাক যখন আদম (আ)-কে সৃষ্টি করিলেন তখন তাহার পিঠে হাত বুলাইলেন। সংগে সংগে কিয়ামত পর্যন্ত আদমের যত সন্তান তিনি সৃষ্টি করিবেন তাহাদের সকলের প্রাণসত্তা আদমের পৃষ্ঠদেশ হইতে নির্গত হইল। দেখা গেল প্রতিটি সন্তানের দুই চোখের মধ্যবর্তী স্থলে একটি নূরের সাদা তিলক চমকাইতেছে। তাহাদিগকে আদম (আ)-এর সামনে পেশ করা হইল। তিনি বলিলেন : প্রভু হে ! ইহারা কাহারা ? আন্রাহ্‌ বলিলেন, ইহারা তোমারই সন্তান-সন্ততি । তখন তিনি একজনকে তাহাদের মধ্য হইতে দেখিয়া অবাক হইলেন । তাহার দুই চক্ষুর মধ্যবর্তী স্থানে একটি নূরের টীকা চমকাইতেছিল। তিনি প্রশ্ন করিলেন : হে প্রভূ ! এই লোকটি কে ? আন্রাহ্‌ বলিলেন : তোমার সন্তানদের শেষ উম্মতসমূহের একজন। ইহার নাম দাউদ । তিনি বলিলেন, হে প্রভু ! তাহার বয়স কত নির্ধারণ করিয়াছ ? আল্লাহ্‌ বলিলেন : ষাট বছর। তিনি বলিলেন : হে প্রভু ! আমি আমার বয়স হইতে চল্লিশ বছর তাহাকে দান করিলাম । অতঃপর আদম (আ)-এর নির্ধারিত বয়স যখন পূর্ণ হইল তখন মালাকুল মউত উপস্থিত হইলেন । আদম (আ) বলিলেন : আমার কি এখনও চল্লিশ বৎসর বয়স বাকী নেই ? মালাকুল মাউত বলিলেন : আপনি কি উহা আপনার সন্তান দাউদকে দান করেন নাই ? আদম (আ) ইহা লইয়া ঝগড়া করিলেন। তাই তাহার সন্তানরা ঝগড়াটে হইল। তিনি ভুলিয়া গিয়াছিলেন। তাই তাহার সন্তানরা ভুলের শিকার হইল । তিনি ক্রটির শিকার হইলেন । তাই তাহার সন্তানরাও ক্রটিমুক্ত থাকিল না। অতঃপর ইমাম তিরমিযী বলেন : হাদীসটি হাসান সহীহ্‌ । আবু হুরায়রা (র) হইতে অন্য সূত্রেও ইহা বর্ণিত হইয়াছে । হাকিম (র) তাহার মুস্তাদরাকে আবূ নু'আইঈম ফযল ইব্‌ন দুকাইন সুত্রে ইহা বর্ণনা করেন। অতঃপর তিনি বলেন, ইমাম মুসলিমের শর্তানুযায়ী হাদীসটি সহীহ, কিন্তু সহীহদ্বয়ে উহা সংকলিত হয় নাই।

— পৃষ্ঠা ৩১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।