Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সুরা আরাফ ৩১৭ মেরুদণ্ডে ফিরিয়া গেল। সুতরাং কিয়ামত পর্যন্ত এমন কেহ জন্ম নিবে না যাহার সহিত প্রতিশ্রুতির আদান-প্রদান হয় নাই। তাই যে ব্যক্তি প্রতিশ্রুতির শেষাংশ পাইয়া উহা পুরণ করিয়াছে, সে প্রথমটির কল্যাণও পাইবে । কিন্তু যে ব্যক্তি শেষাংশ পাইয়াও উহা মান্য করিল না, সে প্রথমাংশেরও কল্যাণ পাইবে না। যে সন্তান শৈশবেই মারা গেল এবং প্রতিশ্রুতির শেষটি পাইল না, সে প্রথম প্রতিশ্রুতির তথা স্বভাব ধর্মের উপর মৃত্যুবরণ করিল। উপরোক্ত সকল সনদই শক্তিশালী । তবে সনদটি মাওকৃফ। ইহা ইব্‌ন আব্বাস (রা)-এর বক্তব্য ৷ আল্লাহ্‌ই ভাল জানেন। : অপর হাদীস : ইবৃন জারীর (রা)... আবদুল্লাহ ইবন আমর রো) হইতে বর্ণনা করেন যে, আবদুল্রাহ্‌ ইবন আমর (রা) বলেন : রাসূল (সা) বলিয়াছেন : চিরুনীর সাহায্যে যেভাবে মাথা হইতে উকুন বাহির করা হয়, পৃষ্ঠদেশ হইতে তেমনি প্রাণ বাহির করা হইয়াছে । অতঃপর প্রাণগুলিকে আল্লাহ্‌ তা'আলা প্রশ্ন করিলেন : আমি কি তোমাদের প্রতিপালক নহি ? তাহারা বলিল, হ্যা। ফেরেশতারা বলিলেন : আমরা সাক্ষী রহিলাম, কিয়ামতের দিন যেন তোমরা না বল, আমরা এই সম্পর্কে গাফিল ছিলাম । আহমদ ইব্‌ন আবু তাইয়িবা হইলেন আবু মুহাম্মদ আল জুরজানী যিনি কৌমাসের কাথী ছিলেন। তিনি অন্যতম সাধক ছিলেন । নাসাঈ তাহার সুনানে তাহার বর্ণনা গ্রহণ করেন। আবু হাতিম রাযী রে) বলেন, তাহার হাদীস গ্রহণযোগ্য ৷ ইব্‌ন আদী (র) বলেন : তিনি বহু অদ্ভূত হাদীস বর্ণনা করেন। অবশ্য এই হাদীসটি অন্য সনদেও বর্ণিত হয়েছে। আবদুল্লাহ্‌ ইবন আমর রো) হইতে আবদুর রহমান ইব্‌ন হামযা ইব্‌ন মাহ্‌দীও ইহা বর্ণনা করেন। মানসূরের সনদে ইব্‌ৃন জারীর (রা)ও বর্ণনা করেন। এই সনদটি সর্বাধিক বিশুদ্ধ । আল্লাহই ভাল জানেন। অপর হাদীস : ইমাম আহমদ (€র) ... উমর ইব্‌ন খাত্তাব রা) হইতে বর্ণনা করেন যে, আলোচ্য আয়াত সম্পর্কে উমর (রা)-কে প্রশ্ন করা হইলে তিনি বলেন : রাসূল (সা)-কে এই প্রসংগে প্রশ্ন করায় তিনি বলিয়াছেন : আল্লাহ্‌ তাঁআলা আদম (আ)-কে সৃষ্টি করিয়া দক্ষিণ হস্ত দ্বারা তাহার পৃষ্ঠদেশ স্পর্শ করিলে উহা হইতে তীহার সন্তানগণ নির্গত হয়। আল্লাহ্‌ বলিলেন, ইহাদিগকে জান্নাতের জন্য সৃষ্টি করিয়াছি। তাহারা জান্নাতবাসীর আমল অনুসরণ করিবে। অতঃপর তিনি আবার তাহার পৃষ্ঠ স্পর্শ করিলেন। তখন অবশিষ্ট সন্তানগণ নির্গত হইল । তিনি বলেন, ইহাদিগকে জাহান্নামের জন্য সৃষ্টি করিয়াছি। জাহান্নামবাসীর যাহা করার ইহারা করিবে । তখন একদল প্রশ্ন করিল : হে আল্লাহ্‌র রাসূল ! তাহা হইলে আর আমল কিসের জন্য ? রাসূল (সা) বলিলেন, যখন আল্লাহ্‌ তা'আলা কোন বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন সে আজীবন জান্নাতের উপযোগী আমল করিতে ইচ্ছক হয় এবং তদ্রপ আমল করিয়া জান্নাতবাসী হয়। তেমনি যে বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়, সে জাহান্নামের উপযোগী কাজের জন্য ইচ্ছক হয় এবং আজীবন অদ্ধপ আমল করিয়া জাহান্নামে প্রবেশ করে। কা'নাবীর সুত্রে আবু দাউদ (রা) কুতায়বার সূত্রে নাসাঈ রে) ও ইসহাক ইব্‌ন মূসার সূত্রে মাআন (র) হইতে তিরমিযী (রে) তাহার তাফসীর অধ্যায়ে ইহা বর্ণনা করেন। ইবৃন আবু হাতিম (র) ইউনুস ইবৃন আবদুল আলা সূত্রে ইব্‌ন ওয়াহাব €র) থেকে এবং ইব্‌ন সবীর (র) 'রওহ ইব্‌ন উবাদা ও সাঈদ ইবৃন আবদুল হামীদ ইব্‌ন জাফর রে) ইহা বর্ণনা করেন।

— পৃষ্ঠা ৩১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।