Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৩১৬ | _ তাফসীরে ইবৃনে কাছীর “নিশ্চয় আল্লাহ্‌ তা'আলা আরাফাতের দিন আদম (আ)-এর পৃষ্ঠাদেশে রক্তপিপ্ডের অবস্থায় অবস্থিত তাহার সন্তানগণের নিকট হইতে শক্ত ওয়াদা গ্রহণ কয়াছেন। আদম সন্তানগণ তাহার পৃষ্ঠদেশ হইতে নির্গত হইয়া তাহার সামনে দণ্ডায়মান হইলে তিনি সামনা-সামনি তাহাদের সাথে কথা বলেন। তিনি প্রশ্ন করেন : আমি কি তোমাদের প্রতিপালক নহি ? তাহারা জবাব দিল হ্যা, আমরা সাক্ষী হইলাম । অতঃপর তোমরা যেন কিয়ামতের দিন না বল যে, আমরা তো এই সব ব্যাপারে বেখেয়াল ছিলাম অথবা বলিবে ...। হুসাইন ইবৃন মুহাম্মদ মারফী হইতে পর্যায়ক্রমে মুহাম্মদ ইবৃন আবদুর রহীম ও ইমাম নাসাঈও তাহার সুনানের তাফসীর অধ্যায়ে উক্ত হাদীস উদ্ধীত করেন । হুসাইন ইব্‌ন মুহাম্মদের সনদে ইবুন জারীর ও ইব্‌ন আবু হাতিম (র)ও হাদীসটি বর্ণনা করেন। তবে ইব্‌ন আবু হাতিম (র) ইহা মাওকৃফ হাদীসরূপে বর্ণনা করেন। হুসাইন ইব্‌ন মুহাম্মদের সূত্রে হাব্বান তাহার মুস্তাদরাকেও ইহা উদ্ধত করিয়াছেন। এই সনদে জারীর ইবৃন হাধিম হইতে কুলসুম (€র) রহিয়াছেন। হাকাম এই সনদকে সহীহ্‌ বলিয়াছেন । তবে সহীহ্দ্বয়ে এই সনদের বর্ণনাটি উদ্ধৃত হয় নাই। ইমাম মুসলিম (র) ইব্‌ন আব্বাস (রা) হইতে পর্যায়ক্রমে সাঈদ ইবৃন যুবায়ের, কুলসূম ইব্‌ন যুবায়ের ও আবদুল ওয়ারিছের সূত্রে ইহা মাওকৃফ হাদীসরূপে বর্ণনা করিয়াছেন। তিনি ইহা যুবায়ের হইতে পর্যায়ক্রমে কুলসূম ইব্ন যুবায়ের, রবী“আ ইব্‌ন কুলসুম, ওয়াকী ও ইসমাঈল ইবৃন উলিয়ার সনদেও বর্ণনা করেন। ইব্ন আব্বাস (রা) হইতে যথাক্রমে সাঈদ ইবৃন যুবায়ের, আলী ইব্‌ন বুজায়মা, হাবীব ইব্‌ন আবূ সাবিত ও আতা ইব্‌ন সায়েবও ইহা বর্ণনা করেন। ইবৃন আব্বাস রো) হইতে আলী ইবৃন আবূ তালহা (র) আওফীও ইহা বর্ণনা করেন। সুতরাং এই বর্ণনাটি বহুসুত্রে বর্ণিত ও সুপ্রমাণিত। আল্রাই ভাল জানেন। ইবৃন আব্বাস (রা) হইতে পর্যায়ক্রমে আবূ হামযা যবঈ, আবু হিলাল, ওয়াকী ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, তিনি বলেন : “আল্লাহ্‌ তা'আলা আদম (আ)-এর পৃষ্ঠদেশ হইতে বারি কণার মত তাহার সন্তান নির্গত করেন ।” জারীর হইতে পর্যায়ক্রমে আবূ মাসউদ, যুমরাহ্‌ ইব্ন রবী'আ ও আলী ইব্‌ন সাহল বলেন যে, জারীর বলেন : যাহ্হাক ইবৃন মুযাহিমের ছয়দিনের শিশু মারা গেল। তিনি বলিলেন : হে জারীর ! যখন তুমি আমার সন্তানকে কবরে রাখিবে, তখন কাফনের উপরিভাগের গিট খুলিয়া তাহার মুখ বাহির করিয়া রাখিবে। কারণ, আমার ছেলেকে বসাইয়া প্রশ্ন করা হইবে । আমি তাহাই করিলাম । যখন আমি দাফন সারিয়া অবসর হইলাম, তখন বলিলাম, আপনাকে আল্লাহ্‌ রহম করুন । আপনার সন্তানকে প্রশ্বকারী কি প্রশ্ন করিবে ? তিনি বলেন : আদমের মেরুদণ্ড থাকিয়া যে প্রতিশ্রুতি দিয়াছিল সেই সম্পর্কে তাহাকে প্রশ্ন করা হইবে । আমি বলিলাম হে আবুল কাসিম ! আদম (আ)-এর পৃষ্ঠদেশে থাকিয়া কি প্রতিশ্রুতি দিয়াছিল ? তিনি বলিলেন : আমাকে ইব্‌ন আব্বাস (রা) এই বর্ণনা শুনাইয়াছেন যে, আল্লাহ্‌ তা'আলা আদম (আ)-এর মেরুদণ্ড স্পর্শ করামাত্র কিয়ামত পর্যন্ত তাহার যত সন্তান হইবে তাহাদের সকলের সৃষ্ট আত্মা উহা হইতে নির্গত হইল। তখন তাহাদের নিকট হইতে এই প্রতিশ্রুতি লওয়া হইয়াছে যে, তাহারা একমাত্র আল্লাহরই ইবাদত করিবে এবং তাহার সহিত কাহাকেও শরীক করিবে না। ইহার ফলে তাহাদের বূযীদান ও প্রতিপালনের দায়িতৃ গ্রহণ করা হয়। অতঃপর আত্মাগুলি

— পৃষ্ঠা ৩১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।