Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সুরা আরাফ ৩১৫ সহীহ্‌ মুসলিমে আয়াজ ইবৃন হিমার বর্ণনা করেন যে, রাসূল (সা) বলেন : আল্লাহ্‌ পাক বলেন যে, আমি আমার বান্দাকে সঠিক দীনের উপর সৃষ্টি করিয়াছি। অতঃপর শয়তান তাহাদের নিকট গিয়া তাহাদিগকে দীন হইতে বিচ্যুত করিয়াছে এবং আমি তাহাদের জন্য যাহা বৈধ করিয়াছি সে তাহা তাহাদের জন্য অবৈধ করিয়াছে । বন সা'আদের আসওয়াদ ইবৃন সারী (রা) হইতে পর্যায়ক্রমে আল-হাসান ইবন আবুল হাসান, আস্‌ সিরী'আ ইব্‌ন ইয়াহ্ইয়া, ইবৃন ওয়াহাব, ইউনুস ইবৃন আবদুল আলা ও ইব্‌ন জারীর (র) বর্ণনা করেন যে, আসওয়াদ ইব্‌ন সারী (রা) বলেন আমি রাসূল (সা)-এর সহিত চারটি জিহাদে শরীক হইয়াছি। তখন যুদ্ধ শেষে লোকগণ স্বচ্ছ ও উত্তম শস্য আহার করিত । রাসূল (সা) ইহা শুনিয়া রাগ করিলেন। বলিলেন, লোকদের হইল কি যে, (রণাঙ্গণে) উত্তম ও স্বচ্ছ খাদ্য ভক্ষণে মগ্ন হইয়াছে ? তখন এক ব্যক্তি বলিল : হে আল্লাহ্‌র রাসূল ! তাহারা কি মুশরিকের সন্তান ছিল না ? তখন তিনি বলিলেন : মুশরিক সন্তানগণই এখন তোমাদের উত্তম ব্যক্তিবর্গ । হ্যা, তবে তাহারা এখন সেই জন্মসূত্রে প্রাপ্ত অবস্থায় নাই। অবশ্য মনে রাখিও, প্রত্যেকেই স্বাভাবজাত ধর্ম নিয়া জন্যগ্রহণ করে । যখন তাহার বোধ শক্তি সক্রিয় হয় ও ভাষাজ্ঞান অর্জিত হয়, তখন তাহার পিতামাতা ইয়াহুদী বানায় ও নাসারা বানায়। হাসান (র) বলেন : : আল্লাহ্‌র কসম! আল্লাহ্‌ পাক তাহার কিতাবে ঠিক এই কথায় বলেন : 25৯১১4৮০৮92 ১১০ 4৫) 2515 অর্থাৎ আমি আদম সন্তানগণকে তাহাদের সাপ পসরা জজ হাসান বসরী (রে) হইতে পর্যায়ক্রমে ইউনুস ইব্‌ন উবায়েদ ইসমাঈল ইব্‌ন উলিয়া ও ইমাম আহমদ রে) উহা বর্ণনা করেন। আসওয়াদ ইব্ন সারী'আ (রো) হইতে পর্যায়ক্রমে আল-হাসান, হুশাইম ইবৃন ইউনুস ইব্‌ন উবায়েদ ও নাসাঈ উহা বর্ণনা করেন । তবে তিনি হাসান বসরীর বক্তব্য উদ্ধৃত করেন নাই। প্রাসর্থগক আয়াতও উল্লেখ করেন নাই। অবশ্য আদম (আ)-এর মেরুদণ্ড হইতে তাহার সন্তানদের উৎপন্ন করা এবং তাহাদিগকে ডানপন্থীতে ও বামপন্থীতে বিভক্ত করা সম্পর্কে বেশ কিছু হাদীস বর্ণিত হইয়াছে। কোন কোন হাদীসে তাহাদের আল্লাহ্‌কে প্রভু হিসাবে স্বীকৃতি দানের কথাও আসিয়াছে । নবী করীম (সা) হইতে পর্যায়ক্রমে আনাস ইব্‌ন মালিক, আবু ইমরান আল জাওফী, শু“বা, হাজ্জাজ ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, নবী করীম (সা) বলেন : কিয়ামতের দিন এক দোযখীকে জিজ্ঞাসা করা হইবে : তুমি কি মনে কর যদি পৃথিবীর বুকে কৃত তোমার কোন ব্যাপার এখন তোমাকে আনিয়া দেওয়া হয় তাহা হইল তুমি জাহান্নামের মুক্তিপণ হিসাবে উহা ব্যবহার করিতে পার £ সে বলিবে : হ্যা । তবে ইহা হইতে সহজ কিছু আশা করিয়াছিলাম । আমাকে আদমের পৃষ্ঠদেশে থাকিতেই এই প্রতিশ্রুতি লওয়া হইয়াছিল যে, আল্লাহ্‌র সহিত কোন কিছু শরীক করিব না। অবশ্য পরে কার্যত উহা অস্বীকার করিয়াছি। শু“বার সূত্রে সহীহ্দ্বয়েও উহা বর্ণিত হইয়াছে। অপর হাদীস : নবী করীম (সা) হইতে পর্যায়ক্রমে ইবৃন আব্বাস, সাঈদ ইব্‌ন যুবায়ের, কুলসূম ইব্‌ন যুবায়ের, জারীর ইব্‌ন হাশিম, হুসায়েন ইব্‌ন মুহাম্মদ ও ইমাম আহমদ রে) বর্ণনা করেন যে, তিনি বলেন :

— পৃষ্ঠা ৩১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।