0০011191115 সুরা আরাফ ৩১৩ অন্যত্র বলেন : 7, ০$৮$ ৫8 অর্থাৎ তাহাদের নিকট হইতে প্রতিশ্রুতি গ্রহণকালে আমি তাহাদের মাথার উপর তুর পর্বত তুলিয়া ধরিয়াছিলাম । ইবৃন আব্বাস (রা) হইতে পর্যায়ক্রমে সাঈদ ইব্ন যুবায়ের, আ“মাশ ও সুফিয়ান সাওরী (র) বলেন : ফেরেশতারা তাহাদের মাথার উপর উহা তুলিয়া ধরিয়াছিলেন। 7৮1 95 [$7) আয়াতাংশের তাৎপর্য ইহাই। ইব্ন আববাস রো) হইতে কাসিম ইবৃন আবূ আইয়ুব রে) বর্ণনা করেন : অতঃপর যখন তাহারা আল্লাহ্র গযব মুক্ত হইয়া মুসা (আ)-এর সহিত পবিত্র ভূমির দিকে সফর করিতেছিল, রে নির্দেশ পালনার্থে তিনি উহা হইতে তাহাদের করণীয় আমলসমূহ প্রকাশ ও প্রচার করিলেন। কিন্তু আমলগুলিকে তাহারা কষ্টকর ভাবিয়া উহা পালন করিতে অস্বীকার করিল । ফলে তাহাদিগকে সতর্ক করার জন্য তাহাদের মাথার উপর পাহাড় তুলিয়া ধরা হইল। | 21 £%)$ আয়াতাংশের ব্যাখ্যায় তিনি বলেন : ফেরেশতারা তাহাদের মাথার উপর পাহাড়টি তুলিয়া ধরিয়াছিলেন। ইমাম নাসাঈ (র) এই বর্ণনাটি সবিস্তারে উদ্ধৃত করিয়াছেন। সুনায়েদ ইবৃন দাউদ (রা) তাহার তাফসীর গ্রন্থে হাজ্জাজ ইব্ন মুহাম্মদের সূত্রে বকর ইব্ন আবদুল্লাহ (র) হইতে বর্ণনা করেন : মূসা (আ) বলিলেন : এই তোমাদের এশী কিতাব। ইহাতে কি কি কাজ তোমাদিগকে করিতে হইবে এবং কি বস্তু তোমাদিগকে বর্জন করিতে হইবে তাহার বর্ণনা রহিয়াছে । তোমরা কি ইহা মানিয়া লইয়াছ ? তাহারা বলিল, উহা আমাদের সামনে বর্ণনা কর। যদি উহার পালনীয় ও বর্জনীয় কাজগুলি সহজ হয় তাহা হইলে আমরা উহা গ্রহণ করিব। তিনি বলিলেন : উহাতে যাহাই থাকুক না কেন, তোমরা গ্রহণ কর। তাহারা বলিল, না, আমরা যতক্ষণ উহার ফরয, ওয়াজিব, হালাল, হারাম ইত্যাদি কার্য সম্পর্কে জ্ঞাত না হইব, ততক্ষণ আমরা উহা গ্রহণ করিব না। তাহারা বারংবার এইভাবে উহা প্রত্যাখ্যান করিতেছিল। তখন আল্লাহ্ তাআলা পাহাড়কে নির্দেশ দিলেন : উৎপাটিত হও ও উত্তোলিত হও এবং আসমান ও যমীনের মাঝখানে তাহাদের মাথার উপর ঝুলন্ত থাক। তখন মূসা (আ) তাহাদিগকে বলিলেন : তোমরা কি শুনিতে পাইতেছ না, আমার প্রভু কি বলিতেছেন £ তোমরা 'যদি তাওরাত গ্রহণ না কর তবে অবশ্যই তোমাদের মাথার উপর পাহাড়টি নিক্ষিপ্ত হইবে। হাসান বসরী (র) বলেন : যখন তাহারা উপরে তাকাইয়া মাথার উপর পাহাড় দেখিতে পাইল, তখন আতংকে সবাই সিজদায় পড়িয়া গেল । কিন্তু বামদিক সিজদারত রাখিয়া ডানদিক বাকা করিয়া উপরে তাকাইয়া দেখিতেছিল পাহাড়টি তাহাদের উপর পড়িতেছে কিনা । এই কারণেই ইয়াহ্দীদের এমন কোন দিন যায় না যেদিন তাহারা বামদিকে ভর করিয়া সিজদা না করে। তাহারা ভাবে, এইরূপ সিজদাই আমাদিগকে আপদমুক্ত রাখে । অবশেষে আবু বকর রে) বলেন : অতঃপর আল্লাহ্র কিতাবের ফলকগুলি তাহাদের সামনে প্রকাশ করা হইল যাহা স্বয়ং আল্লাহ্র লেখা । কিন্তু উহা পৃথিবীর জল, স্থল, পর্বত, বৃক্ষ কোথাও এখন নাই। এখন যাহা তাহাদের সামনে রহিয়াছে উহা বিকৃত, অস্পষ্ট ও বিলুপ্ত প্রায়। ইবনে কাছীর ৪র্থ__ ৪8০
— পৃষ্ঠা ৩১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।