Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সুরা আরাফ | ৩০৭ আগে আর তাহারা মাছের দেখা পাইত না। তাই এক ব্যক্তি জালের ঘের দিয়া শনিবারে পানির ভিতরে মাছ আটকাইয়া রাখিল। রবিবার রাত্রে সে উহা ধরিয়া রান্না করিল । আশে-পাশের লোক মাছ রান্নার ঘ্বাণ পাইল । তাহারা আসিয়া তাহাকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করিল। সে সাফ অস্বীকার করিয়া তাহাদের সহিত ঝগড়ায় লিপ্ত হইল । যখন তাহারা কোনমতেই তাহাকে ছাড়িল না, তখন বলিল : উহা ভাজা মাছেরই ত্বাণ। আমরা উহা ধরিতে পারিয়াছি। তারপর যখন পরবতাঁ শনিবার আসিল, সে পূর্ববৎ উহা করিল । বর্ণনাকারী বলেন : তিনি হয়ত বলিয়াছেন, দুইটি মাছ রাধিয়াছেন, অতঃপর যখন রবিবার রাত্রি আসল, সে উহা ধরিয়া ভাজি করিল । তখন অন্যান্য লোক উহার ঘ্বাণ পাইল । তাহারা আবার আসিয়া তাহাকে জিজ্ঞাসাবাদ করিল। তখন সে বলিল : আমি যে কৌশলে মাছ ধরিয়াছি, ইচ্ছা করিলে তোমরাও সেইরূপ ধরিতে পার। তাহারা প্রশ্ন করিল : তুমি কি কৌশল অবলম্বন করিয়াছ ? সে তখন তাহাদিগকে উহা জানাইল। তখন হইতে তাহার পাড়াপড়শীরাও সেই পথ অবলম্বন করিল । এইভাবে তাহাদের সংখ্যা বাড়িয়া চলিল। তাহাদের শহরটি ছিল প্রাচীর বেষ্টনী দ্বারা সুরক্ষিত । উহার গেট তালাবদ্ধ করিয়া রাখিত । যখন রাত্রিকালে তাহারা বানরে পরিণত হইল, সকাল বেলা পার্বতী এলাকার লোক বিভিন্ন কাজে তাহাদের খোজ নিতে আসিয়া শহরটি তালাবদ্ধ দেখিল। তখন তাহাদিগকে ডাকা হইল। কিন্তু ভিতর হইতে কোন উত্তর আসিল না। তখন তাহারা দেয়াল টপকাইয়া ভিতরে ঢুকিয়া শুধুই বানর দেখিতে পাইল । বানরগুলি যাহাকে যাহাকে চিনিল তাহার নিকট আসিয়া তাহাকে জড়াইয়া ধরিল। সূরা বাকারায় এই ব্যাপারে বিভিন্ন সাহাবীর বিস্তারিত বর্ণনা উদ্ধৃত হইয়াছে । উহাই যথেষ্ট । সকল প্রশংসা ও কৃতজ্ঞতার প্রাপক আল্লাহ্‌ তাআলা । দ্বিতীয় মত : চুপ থাকার দল ধ্বংস হইয়াছিল । মুহাম্মদ ইসহাক ... ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন : বনী ইসরাঈলদের জন্য যখন শনিবার মর্যাদার দিন হিসাবে নির্ধারিত হইল, তখন সে দিনের মর্যাদা রক্ষার ব্যাপারে তাহাদের পরীক্ষা লওয়া হইল। তাহা এই যে, সেইদিন তাহাদের জন্য মাছ ধরা ও খাওয়া হারাম করা হইল । অবস্থা এই ছিল যে, শনিবার আসিলেই সমুদ্রের মাছগুলি ভাসিয়া কিনারায় ছুটিয়া আসিত। তাহারা শুধু তাকাইয়া দেখিত। শনিবার গত হওয়া মাত্র মাছগুলি চলিয়া যাইত । তারপর পরবতী শনিবার ছাড়া উহাদের দেখা মিলিত না। এইভাবে আল্লাহ্‌র মর্জিতে কিছুদিন চলিল। অতঃপর তাহাদের এক লোক এক শনিবারে গোপনে একটি মাছ ধরিল। অতঃপর সে উহার নাকে রশি লাগাইয়া সমুদ্র তীরে পানিতে বাঁধিয়া রাখিল। পরদিন সে উহা উঠাইয়া রান্না করিয়া খাইল। আশে পাশের লোক তাহাকে এইরূপ করিতে দেখিয়াও নিষেধ করিল না এবং ঘৃণাও প্রকাশ করিল না। তবে একটি দল এই জঘন্য নাফরমানীর প্রতিবাদ করিল এবং তাহাকে উহা হইতে বিরত থাকিতে বলিল। কিন্তু সে আরও বাড়িয়া গেল। এমনকি প্রকাশ্যে হাটে বাজারে সে মাছ নিয়া হাযির হইল । তখন একদল লোক নিষেধকারিগণকে বলিল, কি লাভ তাহাদিগকে উপদেশ দিয়া ? আল্লাহই তাহাদিগকে ধ্বংস করিবেন ও শাস্তি দিবেন। তাহারা জবাব দিল : আমরা আমাদের দায়িত্ পালন করিতেছি যেন আল্লাহ্‌ আমাদিগকে জবাবদিহি না করেন। তাহা ছাড়া তাহাদের পাপাচারের প্রতি ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করিয়া তাহাদিগকে সতর্ক হওয়ার জন্য সুযোগ দিতেছি। ইহার ফলে হয়ত তাহারা পথে আসিবে ।

— পৃষ্ঠা ৩০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।