0০011191115 ৩০৬ | তাফসীরে ইব্নে কাছীর করিয়াছেন। ডানপন্থীরা জবাবে বলিল : তোমাদের প্রভুর কাজে নিজেদের দায়-মুক্তির জন্য আর তাহারা হয়ত বিরত হইবে এই প্রত্যাশায় ইহা করিতেছি। আমরা খুশী হই যখন তাহারা নাফরমানী ত্যাগ করিয়া আল্লাহ্র গযব হইতে বাচিয়া যায় ও অনিবার্ধ ধ্বংসের হাত হইতে রক্ষা পায়। তবে যদি তাহারা নাও ফিরে তাহা হইলে আমরা অন্তত আল্লাহ্র দরবারে জবাবদিহি হইতে রেহাই পাইব। অবশ্য নাফরমানরা নাফরমানী করিয়াই চলিল। অবশেষ ডানপন্থিগণ নিরাশ হইয়া বলিল : হে আল্লাহ্র দুশমন দল ! আল্লাহ্র কসম ! আমরা আবশ্যই এক রাত্রিতে আসিয়া তোমাদের এলাকায় দেখিতে পাইব যে, তোমাদের সকাল হইবে এক ভয়াবহ দুর্যোগের বার্তা নিয়া। হয় তোমরা ধসিয়া যাইবে, নতুবা ভাসিয়া যাইবে অথবা আন্রাহ্র অন্য কোন শাস্তির শিকার হইবে। অতঃপর একদিন সকালে তাহাদের শহরে গিয়া সবাই দেখিল, গোটা শহরের দরজা বন্ধ রহিয়াছে । তাহাদিগকে ডাকাডাকি করা হইল, কিন্তু কোন জবাব আসিল না। অতঃপর সিড়ি লাগাইয়া শহরের দেওয়াল টপকাইয়া এক ব্যক্তি ভিতরে গিয়া হাক ডাক শুরু করিল : হায়, হায়, আল্লাহ্র বান্দারা সব বানর হইয়া গিয়াছে। তাহাদের লম্বা 'লেজ গজাইয়াছে ! সেই লোকটি অতঃপর শহরের গেট খুলিয়া দিল। দলে দলে লোক সেইখানে টুকিয়া হতভন্ত হইয়া গেল। সেই বানর সম্প্রদায় নিজ নিজ গোষ্ঠীর মানুষ চিনিলেও তাহারা স্বগোত্রের বানরগুলি চিনিতেছে না । তাই বানর সম্প্রদায় হইতে ছুটিয়া আসিয়া মানব জাতি-গোষ্ঠীর মাঝে দীড়াইয়া কাপড় ধরিয়া টানিতেছিল। আর কান্নাকাটি করিতেছিল। তখন মানব আত্মীয়-স্বজনরা বলিল : আমরা কি তোমাদিগকে সাবধান করি নাই ? বানরগণ তখন হ্যা" সূচক মাথা নাড়াইয়া স্বীকার করিল । অতঃপর ইবৃন আব্বাস (রা) পাঠ করিলেন : পাত পা ত6৩৫ পিক ক পর্ণ 5 2 পা লও ত০পপ5 ৫ পপ গর পা পলাশ ৮০04 পু ০ ৬০ ৮৮৭ ০০ ০2 চে 2115 0০৩5 ও অতঃপর বলিলেন : এই আয়াতে দেখিতেছি, যাহারা বাধা দিয়াছিল, তাহারা মুক্তি পাইয়াছে। অন্য কোন দলের মুক্তির উল্লেখ নাই । আমরাও তো তেমনি এমন কিছু দেখি যাহা পসন্দ করি না, অথচ উহার প্রতিবাদও করি না। বর্ণনাকারী বলেন : আমি বলিলাম, আল্লাহ্ তা'আলা আমাকে আপনার জন্য উৎসর্গিত প্রাণ করিয়াছেন। আপনি কি দেখিতেছেন না যে, অন্য দলটি উহা অপসন্দ করিত এবং পাপাচারীদের শাস্তি নিশ্চিত জানিয়া তাহারা বাধা প্রদানকারিগণকে নিক্ষল বাধা প্রদান হইতে বিরত থাকিতে বলিল ? তিনি বলিলেন : ইহা আমার জন্য একটি কঠিন সমস্যা । আমি এই ক্ষেত্রে দোদুল্যমান ও দুশ্চ্তাগ্রস্ত । মুজাহিদ রো)ও ইবন আব্বাস (রা) হইতে অনুরূপ বর্ণনা প্রদান করেন। মালিক রে) হইতে পর্যায়ক্রমে আশহাব ইব্ন আবদুল আযীয, ইউনুস ও ইব্ন জারীর (র) বর্ণনা করেন যে, তিনি বলেন : | হও এ 2১57 টি ৩০০০০ +৫০০৮৮2৩ অর্থাৎ শনিবার দিন তাহাদের নিকট মাছগুলি উপস্থিত হইত এবং সন্ধ্যা হইলেই চলিয়া যাইত। ফলে পরবতী শনিবারের
— পৃষ্ঠা ৩০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।