0০011191115 ৃ বৃ সুরা আরাফ ৩০৫ 24015725255 অর্থাৎ আল্লাহ্ যাহাদিগকে ধ্বংস করিবেন তাহাদিগকে উপদেশ দিয়া কি লাভ হইবে ? তাহারা তো যে কোন দল হইতে আল্লাহ্র অধিকতর গযবের উপযোগী হইয়াছে । উপন্নেশদাতাগণ জবাবে বলিল : ১৯ 7৪9 ০ ০৪। 8০ অর্থাৎ আল্লাহ্র নিকট দায়িতৃযুক্ত হওয়ার জন্য এবং হয়ত তাহারা সতর্ক হইবে এই আশায় উহা করিতেছি। অতঃপর যখন তাহাদের উপর আল্লাহ্র গযব নাযিল হইল, তখন আল্লাহ্ তা'আলা উপদেশদাতা দল ও তাহাদিগকে যাহারা নিক্ষল উপদেশ দিতে নিষেধ করিত, তাহাদের উভয় দলকে গযব হইতে মুক্তি দিলেন এবং শনিবারে মাছ ধরা দলটিকে বানরে পরিণত করিলেন । . ইব্ন আব্বাস রো) হইতে আওফী (র)ও প্রায় অনুরূপ বর্ণনা করেন। ইবৃন হাম্মাদ ইব্ন যায়েদ ... আব্বাস (রো) হইতে বর্ণনা করেন যে, তিনি আলোচ্য আয়াতের ব্যাখ্যা প্রসংগে বলেন : যাহারা নসীহত করিতে নিষেধ করিয়াছিল তাহারা গযব হইতে মুক্তি পাইয়াছিল কিনা তাহা আমার জানা নাই । ইকরামা (র) ... আবদুর রায্যাক (র) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন : একদিন ইব্ন আব্বাস রো)-এর নিকট গিয়া দেখিলাম, তিনি কাদিতেছেন। তাহার বগলে কুরআন পাক ছিল। তাই আমি তাহার নিকটবর্তী হইতে সংকোচবোধ করিতেছিলাম । কিছুক্ষণ পর তাহার নিকট গিয়া বসিলাম | আমি প্রশ্ন করিলাম : হে ইব্ন আব্বাস! আপনি কাদিতেছেন কেন ? আল্লাহ্ আমাকে আপনার জন্য উৎসর্গিত করিয়াছেন। তিনি বলিলেন : কুরআনের এই পৃষ্ঠাগুলি আমি দেখিলাম, উহা ছিল সূরা আ'রাফ । তিনি প্রশ্ন করিলেন : আয়লা এলাকাটি চিন £ আমি বলিলাম : হ্যা । তিনি বলিলেন : সেখানে ইয়াহুদীদের একটি গোত্র ছিল। শনিবার দিন নদীর মাছগুলি তাহাদের নিকট ছুটিয়া আসিত এবং অন্যান্য দিন গা ঢাকা দিত। তখন অনেক চেষ্টায়ও উহা ধরা যাইত না। অথচ শনিবারে উহা স্বতঃস্ুর্তভাবে ভাসিয়া কিনারায় আসিত। উহা ছিল সাদা তৈলাক্ত ও লোভনীয় মাছ। কিনারায় আসিয়া কেলি করিত ও লুটোপুটো খেলিত। এইভাবে কিছুকাল অতিবাহিত হইল । অতঃপর শয়তান তাহাদিগকে বুদ্ধি জোগাইল যে, শনিবার উহা খাওয়া তোমাদের জন্য নিষেধ বটে, কিন্তু ধরা তো নিষেধ নহে। তাই শনিবারে উহা ধরিয়া রাখ এবং অন্যদিনে খাও। সে মতে তাহারা নিজ সম্প্রদায়ের নিকট এই প্রস্তাব উত্থাপন করিলে একদল বলিল, উহা ঠিক নহে। কারণ, তোমাদিগকে উহা শনিবারে খাওয়া, ধরা বা শিকার করা সবই নিষেধ করা হইয়াছে । এই মতবিরোধ পরবর্তী জুমুআ পর্যন্ত চলিল। শুক্রবার সকালে দেখা গেল, বিরোধিতাকারিগণ দুই দলে বিভক্ত হইয়াছে । একদল ডানপন্থী ও অন্যদল হইল বামপন্থী । তাহারা আবার পরম্পর বিচ্ছিন্ন হইয়া বাদানুবাদে লিপ্ত হইল। বামপন্থীরা নাফরমানীর ব্যাপারে উদার নীতি অনুসরণ করিয়া চুপ থাকিল ৷ ডানপন্থীরা রক্ষণশীল মনোভাব নিয়া নাফরমানদের কাজের প্রতিবাদ করিতে গিয়া বলিল : “হায় আল্লাহ্ ! তোমরা কি করিতেছে ? আমরা তোমাদিগকে আল্লাহ্র শাস্তির পথে পা বাড়াইতে নিষেধ করিতেছি । বামপন্থীরা তাহাদের এই অযাচিত উপদেশ পসন্দ করিল না। বলিল : কেন তোমরা তাহাদিগকে ব্যর্থ উপদেশ দিতেছ যাহাদের জন্য আল্লাহ্ ধ্বংস ও কঠিন শাস্তি নির্ধারণ . ইবনে কাছীর ৪র্থ-___ ৩৯
— পৃষ্ঠা ৩০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।