Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৩০৪ . . তাফসীরে ইবৃনে কাছীর যে, তাহারা নিজদিগকে ধ্বংসের পথে ঠেলিয়া দিয়াছে এবং তাহারা আল্লাহর শাস্তির হকদার হইয়াছে। সুতরাং তাহাদিগকে উপদেশ দিয়া কোন লাভ নাই। | বাধা প্রদানকারীরা জবাবে বলিল :₹£) 91 £)১_-০ অর্থাৎ ইহা করিতেছি তোমাদের প্রতিপালকের প্রদত্ত দায়িত্‌ পালনের জন্য । তাহা হইল ভাল কাজের নির্দেশ দান ও মন্দ কাজ হইতে বিরত রাখা । এই দায়িত্ব আদায় না করিলে আমাদিগকে জবাব দিতে হইবে । (৫০19 ০৮৪2 অর্থাৎ ইহার ফলে হয়ত তাহারা সতর্ক হইবে এবং যেই পাপাচারে লিপ্ত হইয়াছে উহা হইতে বিরত হইবে । এমন কি তাহারা তওবা করিয়া আল্লাহ্র পথে ফিরিয়া আসিবে । তখন আল্লাহ্‌ তাহাদিগকে দয়াপরবশ হইয়া ক্ষমা করিবেন। অতঃপর আল্লাহ্‌ বলেন :4,১.০ (৮. শ$ অর্থাৎ যখন তাহারা উপদেশ গ্রহণ করিতে অস্বীকার করিল। ৃ স্পিড ০21 05৮9 ৮১০। ১০০৫2 031 এ অর্থাৎ বাধা প্রদানকারীগণকে বিপদমুক্ত রাখিলাম ও পাপাচারিগণকে পাকড়াও করিলাম । ০০৮৫ ০2 অর্থাৎ অবমাননাকর শাস্তি। উপরোক্ত আয়াতে প্রমাণিত হয় যে, যাহারা পাপাচারে বাধা দিয়াছে তাহারা নিরাপদ রহিয়াছে এবং যাহারা পাপাচারী তাহারা ধ্বংস হইয়াছে। কিন্তু যাহারা চুপ তাহাদের সম্পর্কে কিছুই বলা হয় নাই। কারণ, কার্ষকারণ দ্বারা ফলাফল নির্ীত হয়। যাহারা ভাল কাজ করে তাহারা পছন্দনীয় হয় এবং মন্দ কাজ করিলে নিন্দনীয় হয়। যেহেতু তাহারা এই ক্ষেত্রে প্রশংসাযোগ্য কাজ করে নাই । তাই তাহাদের প্রশংসা করা হয় নাই। তেমনি সেই মন্দ কাজেও জড়িত হয় নাই। তাই নিন্দাও করা হয়নি। তাহারা এই ক্ষেত্রে নিষ্ক্রিয় ছিল বলিয়া তাহাদের ব্যাপারে চুপ থাকা হইয়াছে। এখানে আসিয়া ইমামগণ মতভেদের শিকার হইয়াছেন। চুপ থাকার দলটি কি মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হইয়াছিল, না ধ্বংসপ্রাপ্তদের ? এই ব্যাপারে দুইটি মত রহিয়াছে। ইব্ন আব্বাস রো) হইতে আবূ তালহা রে) বর্ণনা করেন যে, 0১০5 নি 033? 053 2195 14050718455 401৩5 আয়াতের ব্যাখ্যা প্রসংগে তিনি বলেন : আয়াতের উদ্দিষ্ট দলটির বাসস্থান হইল আয়লা। ইহা সাগর তীরে মাদায়েন ও মিসরের মাঝখানে অবস্থিত। আল্লাহ্‌ তা“আলা বনী ইসরাঈলদের জন্য শনিবারে মাছ শিকার করা হারাম করিয়াছিলেন । তাই সেইদিন সাগরের মাছ ভাসমান হইয়া তীরে আসিয়া ভীড় জমাইত। কিন্তু শনিবার পার হইলে আর মাছের সন্ধান পাওয়া যাইত না। এইভাবে কিছুদিন কাটিল। অতঃপর একদল শনিবারে মাছ শিকার শুরু, করিল। তখন একদল তাহাদিগকে উহা করিতে নিষেধ করিল। তাহারা বলিল : তোমরা শনিবারে মাছ ধরিতেছ ? অথচ আল্লাহ্‌ তা“আলা তোমাদের জন্য উহা হারাম করিয়াছেন । কিন্তু ইহাতে তাহাদের জিদ ও নাফরমানী আরও বাড়িয়া গেল। এইভাবে যখন কিছুদিন তাহারা ব্যর্থ প্রয়াস চালাইল, তখন নির্বিকার দলটি বলিল : কেন তোমরা উহাদিগকে নিম্বল উপদেশ দিতেছ? আল্লাহ্‌র শাস্তিতো উহাদের প্রাপ্য হইয়া গিয়াছে।

— পৃষ্ঠা ৩০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।