Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ২৯৮ রী তি [ফস রে ইবৃনে কাছীর নাসারা আমার শরী'আতের উপর ঈমান না আনিয়া যদি মারা যায় তাহা হইলে সে জাহান্নামী হইবে । ইহা শুধু ইমাম আহমদ (র) উদ্ধৃত করিয়াছেন । আবু মুসা (রো) হইতে পর্যায়ক্রমে আবু বুরদাহ, আবূ ইসহাক, ইসরাঈল, হুসায়েন ইব্‌ন মুহাম্মদ ও ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, রাসূল সো) বলেন : আমাকে পাঁচটি বিশেষত দেওয়া হইয়াছে । আমি লাল ও কালো সকল মানুষের জন্যে প্রেরিত । আমার জন্য যমীনকে মসজিদ ও মাটিকে পবিব্রতাদায়ক করা হইয়াছে। আমার জন্য গনীমতের মাল হালাল করা হইয়াছে। অথচ আমার পূর্বে কাহারও জন্য হালাল ছিল না। আমাকে এক মাসের পথের দূরতৃ পর্যন্ত প্রভাব দান করা হইয়াছে । আমাকে শাফায়াতের অধিকার দান করা হইয়াছে । অথচ এমন কোন নবী নাই যিনি শাফাআত চাহেন নাই। আমি আমার শাফাআত ক্ষমতাকে সুপ্ত রাখিয়াছি। উহা আমি আমার সেই সকল উম্মতের ক্ষেত্রে প্রয়োগ করিব যাহারা আমৃত্যু আল্লাহ্র সহিত কাহাকেও শরীক করে নাই। এই সনদটি বিশুদ্ধ । তবে অন্য কেহই ইহা উদ্ধাত করেন নাই। আল্লাহই ভাল জানেন। ইব্‌ন উমর (রা) হইতেও অনুরূপ হাদীস উত্তম সনদে বর্ণিত হইয়াছে । জারীর ইবৃন আবদুল্লাহ্‌ (রা) সূত্রে সহীহ্দ্ধয়ে এই হাদীসটি বর্ণিত হইয়াছে । তিনি বলেন : “রাসূলুল্লাহ (সো) বলিয়াছেন : আমাকে এমন পাঁচটি বিশেষত দান করা হইয়াছে যাহা অন্য কোন নবীকে দেওয়া হয় নাই। আমাকে এক মাসের পথের দৃরত্‌ পর্যন্ত প্রভাব দান করা হইয়াছে। আমার জন্য গোটা পৃথিবীকে মসজিদ ও উহার মাটিকে পবিব্রতাদায়ক করা হইয়াছে। তাই আমার উম্মতের যে কেহ যেখানেই নামাযের ওয়াক্ত আসুক সেখানে নামায পড়িবে । আমার জন্য গনীমাত বৈধ করা হইয়াছে যাহা আমার পূর্বে কাহারও জন্য বৈধ ছিল না। আমাকে শাফাআতের ক্ষমতা দান করা হইয়াছে। আমাকে সকল মানুষের জন্য পাঠানো হইয়াছে। অথচ প্রত্যেক নবীকে তাহার জাতির নিকট পাঠানো হইয়াছে। ০৮০9 খা এ ৭৮১৭০ ০০৮ ০2] অর্থাৎ রাসূল (সা) আল্লাহ্‌ পাকের গুণ বর্ণনা করিয়া বলিতেছেন যে, আমাকে যিনি পাঠাইয়াছেন তিনি সকল কিছুর তরষ্টা ও প্রতিপালক এবং সকল র্লাষ্ট্রের মালিক তিনিই, তিনি মানুষকে বাচান ও মারেন। এক “কথায় একমাত্র তাহারই বিধি-বিধান চলিবে, অন্য কাহারও নহে। ৪4217155 অর্থাৎ প্রথমে আল্লাহ্‌ তা“আলা জানাইয়া দিয়াছেন যে, মুহাম্মদ (সা) মানব জাতির জন্য প্রেরিত আল্লাহ্‌র রাসূল এবং এখানে তিনি মানবকুলকে নির্দেশ দিতেছেন তাহার উপর ঈমান আনার ও তাহাকে অনুসরণ করার জন্য । ৬৮3] ৮)| অর্থাৎ যেই উদ্মী নবীর প্রতিশ্রুতি ও সুসংবাদ তোমাদিগকে পূর্ববর্তী আসমানী ্ন্থসমূহের মাধ্যমে প্রদান করা হইয়াছিল ইনিই সেই নবী । উক্ত গ্রন্থসমূহে তাহার এই পরিচয়ই প্রদান, করা হইয়াছে। 5080405০০01 অর্থাৎ তাহার কথা ও কাজকে যাহারা সত্য বলিয়া স্বীকার করে তাহারাই তাহার উপরে অবতীর্ণ আল্লাহ্‌র কিতাবের সত্যতার উপর ঈমান আনিয়াছে। ৮৯:০1 অর্থাৎ যাহারা তাহার তরীকা অবলম্বন করিয়াছে ও তাহার পদাংকানুসরণ করিয়াছে। 35554 অর্থাৎ তোমরা সিরাতুল মুস্তাকীমে অবস্থিত থাকিবে ।

— পৃষ্ঠা ২৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।