Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সুরা আরাফ ২৯৭ মানুষের জন্য প্রেরিত হইয়াছি। এক মাসের সফরের দূরতেও আমার প্রভাব পড়িবে । আমার জন্য গনীমত বৈধ হইয়াছে যাহা আমার পূর্বে অন্য কাহারো জন্য হয় নাই। আমার জন্য যমীনকে নামায আদায় ও পবিত্রতা অর্জনের উপায় বানানো হইয়াছে । আমাকে শাফা'আতের প্রয়োগ করিব যাহারা আল্লাহ্র সহিত কাহাকেও শরীক করে নাই। এই সনদটি খুবই উত্তম। অবশ্য অন্য কেহ ইহা বর্ণনা করেন নাই । ইমাম আহমদ রে) আরও বলেন : শু“আয়বের পিতা হইতে পর্যায়ক্রমে শু'আয়ব, আমর ইব্‌ন শু“আয়ব, আবুল হাদ, বকর ইব্‌ন মুযার ও কুতায়বা ইবৃন সাঈদ বর্ণনা করেন : তাবুকের যুদ্ধের বছর রাসূল (সা) রাত্রিকালীন নামাযে রত হইলেন । তীহার পিছনে বহু সাহাবা সমবেত হইয়া পাহারা দিতেছিলেন । নামায শেষ করিয়া তিনি তাহাদের নিকট উপস্থিত হইয়া বলিলেন : এই রাত্রিতে আমাকে পাচটি এমন বস্তু দান করা হইল যাহা আমার পূর্বে আর কাহাকেও দান করা হয় নাই। ইহা হইল যে, আমি সকল মানুষের কাছে সর্বজনীন রাসূলরূপে প্রেরিত হইয়াছি। অথচ আমার পূর্বের নবীগণ বিশেষ জাতির নিকট প্রেরিত হইতেন। আর আমাকে এমন প্রভাব দান করা হইয়াছে যে, এক মাসের পথের দূরত্বে শক্রও আমার নামে ভীত-সন্ত্স্ত হইবে । আর আমার জন্য গনীমতের সম্পদ খাওয়া বৈধ করা হইয়াছে। অথচ আমার পূর্বে উহা খাওয়া বৈধ ছিল না, জ্বালাইয়া দেওয়া হইত । আর আমার জন্য সমগ্র যমীন মসজিদ ও উহার মাটি পবিত্রতা আনয়নের উপায় করা হইয়াছে । যেখানেই আমার নামায উপস্থিত হয়, মাটি দিয়া মাসেহ করিব ও সেখানেই নামায পড়িব। আমার পূর্বে কেহ ইহা বৈধ ভাবিত না। তাহারা উপাসনালয় ও গীর্জা ছাড়া নামায পড়িত না। আর পঞ্চম ব্যাপারটি কি হইবে তাহা আমাকে চাহিতে বলা হইল । কারণ, প্রত্যেক নবীই কিছু চাহিয়াছেন। তখন আমি আমার চাওয়াটি কিয়ামতের দিনের জন্য রাখিয়া দিয়াছি। উহা তোমাদেরই জন্য আর তাহাদের জন্য যাহারা সাক্ষ্য দিল__লা-ইলাহা ইল্লাল্লাহ্‌। এই হাদীসের সনদ অত্যন্ত মজবুত ও উত্তম। তবে অন্য কেহ উহা উদ্ধৃত করেন নাই। ইমাম আহমদ রে) আরও বলেন : আবূ মূসা আশআরী (রা) হইতে পর্যায়ক্রমে সাঈদ ইবৃন যুবায়ের, আবু বাশার, শুবা ও মুহাম্মদ ইবন জাফর (র) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সো) বলেন : যে আমার খবর শুনিয়াছে আমার উন্মতের মাধ্যমে, সে ইয়াহুদী হউক কিংবা নাসারা হউক, আমার উপর ঈমান না আনিলে সে জান্নাতে যাইবে না। এই হাদীসটি সহীহ্‌ মুসলিমে অন্য সনদে আবু মুসা আশআরী (রা) হইতে বর্ণিত হইয়াছে । তিনি বলেন যে, রাসূল (সা) বলিয়াছেন : যাহার হাতে আমার প্রাণ তাহার শপথ করিয়া বলিতেছি, আমার সম্পর্কে এই উম্মত হইতে যে লোক জানিতে পাইবে, সে ইয়াহুদী হউক কিংবা নাসারা, আমার উপর ঈমান না আনিলে জাহান্নামে যাইবে । আবু হুরায়রা (রা) হইতে পর্যায়ক্রমে সালিম ইব্‌ন যুবায়ের, আবৃ ইউনুস ইবৃন লাহী'আ, হাসান ও ইমাম আহমদ রে) বর্ণনা করেন 'যে, রাসূল সো) বলেন : যাহার হাতে আমার প্রাণ তাহার শপথ ! এই উম্মতের মাধ্যমে যে ব্যক্তি আমার খবর জানিয়াও সে ইয়াহুদী হউক বা ইবনে কাছীর ঘর্থ__ ৩৮

— পৃষ্ঠা ২৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।