Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ২৯৪ তাফসীরে ইবৃনে কাছীর যাহা ক্ষতিকর। ইব্‌ন আব্বাস (রা) হইতে আলী ইব্‌ৃন তালহা (র) বলেন : অবৈধ বস্তুর উদাহরণ হইল শুকরের মাংস ও সুদ এবং যে সকল খাদ্যবস্তু আল্লাহ্‌ নিষিদ্ধ করিয়াছেন । একদল আলিম বলেন : আল্লাহ্‌ তা'আলা যেসব খাদ্য বস্তু হালাল করিয়াছেন, উহা পবিভ্র ও উত্তম এবং দীন ও স্বাস্থ্যের জন্য কল্যাণকর | পক্ষান্তরে তিনি যাহা কিছু হারাম করিয়াছেন উহা অপবিত্র ও নিকৃষ্ট এবং স্বাস্থ্য ও দীনের জন্য ক্ষতিকর । যে সব দার্শনিক স্বভাবগত উৎকৃষ্ট হওয়াকে হালাল ও হারাম হওয়ার মানদণ্ড বলেন, তাহারা এই আয়াত দ্বারা দলীল পেশ করেন । আমরা উহার বিস্তারিত জবাব দিয়াছি। এখানে সেই সব সবিস্তার আলোচনা চলে না। ঠিক একইভাবে এই আয়াত দ্বারা তাহারাও দলীল পেশ করেন যাহারা মনে করেন যে, যেসব খাদ্যবস্তুকে আল্লাহ্‌ পাক হারাম বা হালাল কিছুই করেন নাই এবং যেইগুলিরে আরববাসী বিলাসী খাদ্য হিসাবে ব্যবহার করে উহা হালাল । তেমনিভাবে উহার যেইগুলি স্বভাবগত অপসন্দনীয় তাহা হারাম । এই মতেরও জবাব প্রদান করা হইয়াছে। এই আলোচনা অনেক দীর্ঘ । তাই এখানে আলোচনা সম্ভব নহে। তঃপর আল্লাহ্‌ বলেন :৫20০ ০৮৫ এ ০9-5৭9 ৮৯৮০৮: ৮০০ “আর সে তাহাদিগকে গুরুভার হইতে মুক্ত করে আর মুক্ত করে শৃংখল হইতে যাহা তাহাদের উপর ছিল।” অর্থাৎ তিনি সহজ ও উদারনীতি নিয়া আসিয়াছেন। বিভিন্ন সূত্রে বর্ণিত হাদীসে বলা হইয়াছে যে, রাসূলুপ্লাহ (সা) বলেন : আমি সহজ সরল উদারতা নিয়া প্রেরিত হইয়াছি। অন্যত্র তিনি তাহার মনোনীত গভর্নর মু'আয ও আবূ মূসা আশ:আরীকে ইয়ামান পাঠাইবার প্রান্ধালে উপদেশ দেন : “তোমরা লোকদিগকে খুশী করিও, এ, তাহাদের কাজ সহজ করিও, কঠিন করিও না আর তাহাদের আনুকূল্য নিয়া কাজ করিও, প্রতিকূলতা সৃষ্টি করিও না।” আবু বরযাহ আসলামী রে) বলেন : মা প্রত্যক্ষ করিয়াছি যে, তিনি সকল কিছুর সহজ পন্থা নির্দেশ ও অনুসরণ করিতেন । আমাদের পূর্ববর্তী উম্মতদের শরী“আতে কাঠিন্য ও সংবীর্ণতা ছিল। এই উম্মতের জন্য আল্লাহ্‌ তা“আলা উহা সহজ ও উদার করিয়া দিয়াছেন । তাই আল্লাহ্র রাসূল (সা) বলেন : আন্মাহ্‌ তাআলা আমার উম্মতের মনের পাপগুলির যাহা সে বলে নাই ও করে নাই, তাহা মাফ করিয়া দিয়াছেন। তিনি আরও বলেন : আমার উম্মতের ভুলচুক ও জবরদস্তির কোন কৃত কাজ হইতে তাহাদিগকে অব্যাহতি দেওয়া হইয়াছে । তাই আল্লাহ্‌ তা'আলা এই উম্মতকে অনুরূপ প্রার্থনার জন্য নির্দেশ দিলেন : ১2০০ ৫০৮ ০৪ িশি তত এত 5 ৩০ উপ ও জে ৪৮ 3 ৩ (০০53 01503 599 ৫৮5 ৫০ 4০005 ৬ 4০ এছ ৩ এ ০৮ . ০১৮৬৫7580০০ “হে আমাদের প্রতিপালক! যদি আমরা কিছু ভুলিয়া যাই অথবা ভুল কাজ করি তবে তুমি আমাদিগকে অপরাধী করিও না। হে আমাদের প্রতিপালক! আমাদের পূর্ববর্তিগণের উপর যেরূপ গুরু-দায়িত্‌ অর্পণ করিয়াছিলে, আমাদের উপর সেইরূপ দায়িত্ব অর্পণ করিও না। হে আমাদের প্রতিপালক! এমন ভার আমাদের উপর অর্পণ করিও না যাহা বহন করিবার শক্তি আমাদের নাই । আমাদের পাপ মোচন কর, আমাদিগকে ক্ষমা কর, আমাদের প্রতি দয়া কর,

— পৃষ্ঠা ২৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।