Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ٦٨٦
📝 نص 📖 PDF

0০011191115 সূরা আরাফ | ২৯৩ বস্তুত রাসূল (সা) কল্যাণের কাজ ছাড়া কোন কাজের নির্দেশ দিতেন না এবং অকল্যাণের কাজ ছাড়া অন্য কোন কাজ হইতে বিরত রাখিতেন না। আবদুল্লাহ ইবৃন মাসউদ (রা) বলেন : যখন আমি শুনিতাম, আল্লাহ্‌ বলিতেছেন : “হে ঈমানদারগণ ! তখনই আমি কান সজাগ রাখিতাম যে, হয় কোন কল্যাণের নির্দেশ আসিতেছে, নতুবা কোন অকল্যাণ নিষিদ্ধ হইতেছে। উহার মধ্যে সর্বাধিক গুরুতৃপূর্ণ ও শ্রেষ্ঠ কল্যাণের নির্দেশ হইল একমাত্র তাহারই ইবাদতের নির্দেশ এবং তিনি ভিন্ন সকল কিছুর ইবাদতের উপর নিষেধাজ্ঞা । ঠিক এই কাজেই অতীতের সকল নবীকে পাঠানো হইয়াছিল । যেমন : . ০৮5) ০ 4) .০| 31 চর 145৩ নি অর্থাৎ আমি নিঃসন্দেহে প্রত্যেক জাতির ভিতর রাসূল পাঠাইয়াছি যেন তাহারা একমাত্র আল্লাহ্র ইবাদত করে ও তাগৃত হইতে বাচিয়া থাকে (১৬ : ৩৬)। আবু হুমাইদ ও আবু উসায়েদ (রা) হইতে পর্যায়ক্রমে আবদুল মালিক ইবৃন সাঈদ, রবীআ ূ ইব্‌ন আবু আবদুর রহমান, সুলায়মান ইব্‌ন বিলাল, আবদুল মালিক ইব্‌ন আমর তথা আবূ আমের ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সো) বলেন : যখন তোমরা আমার কোন হাদীস শুনিতে পাও এবং তোমাদের অন্তরসমূহ উহা চিনিতে পায়, তোমাদের অংগ-প্রত্যংগ ও পশমগুলি উহার প্রতি আকৃষ্ট হয় আর তোমরা উহাকে আপন কিছু হিসাবে দেখিতে পাও, তখন আমি উহার মাধ্যমে তোমাদের নিকটবর্তী হইয়া থাকি। পক্ষান্তরে যখন তোমরা আমার কোন হাদীস শুনিতে পাও এবং ইহা তোমাদের অন্তরসমূহ অপসন্দ করে এবং তোমাদের অংগ-প্রত্যংগ ও পশমগুলি উহার প্রতি বিরক্তিবোধ করে আর তোমরা উহাকে দূরের কিছু বলিয়া দেখিতে পাও, তখন আমি উহার মাধ্যমে তোমাদের হইতে দূরে সরিয়া যাই। ইমাম আহমদ (র) অত্যন্ত উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেন। অবশ্য অন্য কোন হাদীস সংকলনে এই হাদীসটি উদ্ধৃত হয় নাই। আলী (রা) হইতে পর্যায়ক্রমে আবুল বাখতাবী, আমর ইবৃন মুর্রাহ, আ“মাশ, আবূ মুআবিয়া ও ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, তিনি বলেন : যখন তোমরা রাসূল (সা) হইতে কোন হাদীস শুনিবে, তখন উহা সম্পর্কে এই ধারণা পোষণ করিবে যে, উহা সর্বাধিক হিদায়েতের, সর্বাধিক কল্যাণের ও সর্বাধিক সতর্কতার ব্যাপার । আলী (রো) হইতে ইয়াহ্ইয়া বর্ণনা করেন যে, তিনি বলেন : যখন তোমরা রাসূলুল্লাহ (সা) হইতে কোন হাদীস বর্ণনা কর, তখন উহা সম্পর্কে ধারণা রাখিবে যে, উহা সর্বাধিক হিদায়েতের, সর্বাধিক কল্যাণের ও সর্বাধিক সতর্কতার বিষয় । অতঃপর আল্লাহ্‌ বলেন : ০১।/০৪০ 2৮৮4১ ০৩ 2 ০৫১ 'সে তাহাদের জন্য পবিত্র বস্তু বৈধ করে ও নোংরা বস্তু অবৈধ করে ।” অর্থাৎ তাহারা নিজেদের জন্য বাহীরা, সাইবা, ওসীলা ও হাম ইত্যাদি অবৈধ করিয়া নিয়াছিল। কেননা, উহা তাহাদের অন্তরকে সংকুচিত করিয়া রাখিয়াছিল। কিন্তু রাসূল (সা) উহা তাহাদের জন্য বৈধ করিয়া দিয়াছেন। আর তিনি সেইগুলিই অবৈধ করিয়াছেন যাহা স্বভাবতই ঘৃণ্য বস্তু, দীন ও স্বাস্থ্য উভয়ের জন্য

— صفحة ٢٩٢ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.