Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ২৯২ | তাফসীরে ইবৃনে কাছীর 0109 5 295 40555 এ] া এ] 31995 0৮ ০৮৯৭] মু] এ শি এ প। ৮০৪ ৪0251555155 হাফিজ আবুল কাসিম তাবারানী বলেন : মুহাম্মদ ইবৃন যুবায়ের ইব্‌ন মুতঈম রে) হইতে ইবন ইবরাহীম, মুহাম্মদ ইদরীস ইব্ন ওরাক ইবৃনুল হুমায়দী ও মুসা ইব্‌ন হারূন আমার নিকট এই হাদীস বর্ণনা করেন যে, মুহাম্মদ ইবৃন যুবায়ের ইবৃন মুতঈম বলেন : আমি ব্যবসা উপলক্ষে সিরিয়ায় বাহির হইলাম । আমি যখন সিরিয়ার অদূরে পৌছালাম, তখন এক আহলে কিতাবের সহিত সাক্ষাৎ হইল । সে জিজ্ঞাসা করিল : তোমাদের কাছে কি কোন কোন নবী আসিয়াছে ? আমি বলিলাম : হ্যা । তিনি প্রশ্ন করিলেন : তাহার প্রতিকৃতি দেখিয়া চিনিতে পার কি? বলিলাম : হ্যা। তখন সে আমাকে একটি ঘরে নিয়া গেল। সেখানে অনেকগুলি প্রতিকৃতি বিদ্যমান ছিল। কিন্তু উহার ভিতর নবী করীম (সা)-এর প্রতিকৃতি দেখিতে পাইলাম না। আমি যখন উহা দেখিতেছিলাম, তখন একটি লোক তাহাদের মধ্য হইতে আসিয়া বলিল : তুমি কি খুঁজিতেছ ? তখন আমি নবী (সা)-কে না পাওয়ার কথা বলিলাম । সে আমাকে নিয়া তাহার ঘরে গেল৷ আমি সেখানে টুকামাত্রই নবী (সা)-এর প্রতিকৃতি দেখিতে পাইলাম । একটি লোক তীহার প্রতিকৃতির পিছনে দণ্ডায়মান ছিল। আমি প্রশ্ন করিলাম : এই লোকটি কে যে তাহার পিছনে দপ্তায়মান রহিয়াছে ? সে বলিল ? লোকটি যদিও নবী নহেন, তথাপি নবীর স্থলাভিষিক্ত হইবেন। মূলত তাকাইয়া দেখিলাম তিনি হযরত আবূ বকর (রো)। উমর ইবৃ্নুল খাত্তাব (রা)-এর মুআয্যন আকরা হইতে পর্যায়ক্রমে আবদুল্লাহ ইব্‌ন আয-যাবীর ও আবু দাউদ বর্ণনা করেন যে, আকরা বলেন : উমর (রা) আমাকে আসকাফের কাছে পাঠাইলেন তাহাকে ডাকার জন্য । আমি তাহাকে ডাকিয়া আনিলে তিনি প্রশ্ন করিলেন : তোমাদের কিতাবে কি আমাকে পাইয়াছ £ সে বলিল : হ্যা। তিনি বলিলেন : কিভাবে আমাকে পাইয়াছ ? সে বলিল, আপনাকে শিংবিশিষ্ট পাইয়াছি। ইহা শুনিয়া উমর (রা) চাবুক তুলিলেন। অতপঃপর বলিলেন : শিংতো ঠিক আছে। কিন্তু কিসের ? সে বলিল লৌহ শৃংগ । উহার অর্থ শক্ত শাসক । তিনি প্রশ্ন করিলেন : আমার পরের ব্যক্তিকে কিরূপ পাইয়াছ ? সে বলিল : অতি নেককার খলীফা । তবে আপনজনের প্রভাব এড়াইতে পারিবেন না। তিনি বলিলেন : আল্লাহ্‌ উসমানকে রহম করুন। ইহা তিনি তিনবার বলিলেন । তারপর তিনি প্রশ্ন করিলেন : তাহার পরবর্তী লোকটিকে কিরূপ দেখিতে পাইয়াছ ? সে বলিল : লৌহ মরিচার মত দেখিতে পাইয়াছি। তখন উমর (রা) তাহার মাথায় হাত রাখিলেন। ... তখন সে বলিল : তিনি অত্যন্ত নেককার ও যোগ্য খলীফা হইবেন। কিন্তু যখন তিনি খিলাফত লাভ করিবেন, তখন তরবারি কোষমুক্ত থাকিবে ও শোনিত প্রবহমান হইবে। অতঃপর আল্লাহ্‌ পাক বলেন : ৮ ০০ ৪৩০ ০৪১০০ ৮ অর্থাৎ সে তাহাদিগকে কল্যাণের পথে পরিচালিত করে ও অকলাণি হইতে বিরত রাখে। ইহাও রাসূলুল্লাহ (সা)-এর চারিত্রিক বৈশিষ্ট্য এবং অতীতের গ্রন্থসমূহেও ইহা বর্ণিত রহিয়াছে।

— পৃষ্ঠা ২৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।