Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ২৯০ তাফসীরে ইব্‌নে কাছীর সৌন্দর্যচিহ্ বিদ্যমান । প্রশ্ন করিলেন : চিনিতে পারিয়াছ ? আমরা বলিলাম : না। তিনি বলিলেন : ইয়াকুব আ)। | অতঃপর তিনি অপর একটি দরজা খুলিয়া একটি কালো রেশমী বস্ত্র বাহির করিলেন। উহাতে শ্বেতকায় সুশ্রী চেহারা, ঈগল সমুন্নত দেহী ও আলোকোজ্জ্বল ও বিনয় বিন ব্যক্তির মুখমণ্ডল বিশিষ্ট প্রতিকৃতি ছিল। তিনি প্রশ্ন করিলেন তোমরা চিনিতে পারিয়াছ ? আমরা বলিলাম, না। তিনি বলিলেন : ইনিই হযরত ইসমাঈল (আ)। তোমাদের নবী (সা)-এর ইনি আদি পুরুষ । অতঃপর তিনি অন্য একটি দরজা খুলিলেন এবং উহা হইতে একটি সাদা রেশমী বন্ত্র বাহির করিলেন। উহাতে আদম (আ)-এর প্রতিকৃতির মতই একটি প্রতিকৃতি রহিয়াছে । তবে তাহার মুখমণ্ডল সূর্যের মত জল জ্বল করিতেছিল। তিনি বলিলেন : ইহাকে চিনিয়াছ কি? আমরা বলিলাম : না। তিনি বলিলেন : ইনিই হযরত ইউসুফ (আ)। অতঃপর তিনি অপর একটি দরজা খুলিলেন এবং সেখান হইতে একটি সাদা রেশমী বন্ত্ বাহির করিলেন । উহাতে রৌদ্রদদ্ধ চরণদ্য়, দিনকানা চক্ষুদ্বয়, মেদমুক্ত উদর ও কোষাবদ্ধ তরবারি সমবিত এক প্রতিকৃতি বিদ্যমান তিনি প্রশ্ন করিলেন : চিনিতে পার কি ? আমরা বলিলাম : না। তিনি বলিলেন : দাউদ (আ)। অতঃপর তিনি অন্য এক দরজা খুলিলেন। উহা হইতে একটি কালো পশমী বস্ত্র বাহির করিলেন। উহাতে ভারী উরু ও প্রলম্বিত চরণ বিশিষ্ট এক অশ্বারোহী ব্যক্তির প্রতিকৃতি ছিল। তিনি প্রশ্ন করিলেন : চিনিয়াছ কি? আমরা বলিলাম : না। তিনি বলিলেন : ইনি সুলায়মান (আ)। অবশেষে তিনি অপর একটি দরজা খুলিয়া একটি কালো পশমী বস্ত্র বাহির করিলেন । উহাতে এক শ্বেতকায় কৃষ্ণ শৃশ্রু ও বিপুল কেশ বিমগ্তিত এবং সুন্দর চক্ষু ও আকর্ষণীয় চেহারা বিশিষ্ট এক তেজোদীপ্ত তরুণের প্রতিকৃত ছিল। তিনি প্রশ্ন করিলেন : তোমরা ইহাকে চিনিয়াছ কি? আমরা জবাব দিলাম : না। তিনি বলিলেন : এই তরুণই হইল ঈসা ইবৃন মারয়াম (আট। আমরা প্রশ্ন করিলাম : আপনি এইসব প্রতিকৃতি কোথায় পাইয়াছেন ? আমরা জ্ঞাত হইলাম যে, এইগুলি আম্বিয়ায়ে কিরাম (আ)-এর যথার্থ প্রতিকৃতি। কেননা আমরা আমাদের নবী করীম (সা)-এর হুবহু প্রতিকৃতি এখানে দেখিতে পাইয়াছি। তিনি জবাবে বলিলেন : হযরত আদম (আ) তাহার প্রভুর কাছে প্রার্থনা করিয়াছিলেন, তিনি যেন তাহার সন্তানদের উল্লেখযোগ্য নবীগণের প্রতিকৃতি তাহাকে দেখান। তাই তাহার নিকট ইহা প্রেরিত হয়। আদম (আ) উহা তাহার মাল গুদামে সংরক্ষণ করেন। উহা ছিল সূর্যাস্তের পশ্চিমদিগন্তে অবস্থিত । জুলকারনাইন সেখান হইতে উহা উদ্ধার করেন। অতঃপর তিনি উহা দানিয়েল (আ)-এর নিকট পাঠাইয়া দেন। অতঃপর বলিলেন : আল্লাহ্র শপথ ! আমার অন্তর উৎফুল্ল হইবে যদি আমি আমার দেশ হইতে চলিয়া যাই। আমি অবশ্যই তোমাদের হইতে অতি নিকৃষ্ট বান্দা ছিলাম এবং আমৃত্যু হয়ত তাহাই থাকিয়া যাইতাম। আমরা আসিয়া আবূ বকর সিদ্দীক রো)-এর নিকট আনুপুর্বিক ঘটনা বর্ণনা করিলাম এবং আমরা যাহা দেখিয়াছি, যাহা শুনিয়াছি ও যাহা পাইয়াছি সব কিছুই বলিলাম । তখন আবূ বকর

— পৃষ্ঠা ২৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।