Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা আ'রাফ ২৮৯ প্রলন্বিত গ্রীবাসম্পন্ন শৃশ্রুবিহীন ব্যক্তি। তাহার দুইটি বেনী রহিয়াছে। আল্লাহ্‌র সৃষ্টির মধ্যে তাহা সর্বোত্তম মনে হইল । তিনি প্রশ্ব করিলেন : তোমরা কি ইহাকে চিন ? আমরা বলিলাম : না ! তিনি বলিলেন : ইনিই আদম (আ)। তাহার বেণীবাধা চুলগুলি বিপুল মানব সন্তানের ইংগিতবাহী । অতঃপর দ্বিতীয় দরজাটি খুলিয়া উহা হইতেও একটি কালো রেশমী বন্ত্র বাহির করিলেন। উহাতে একটি সাদা প্রতিকৃতি দেখিতে পাইলাম । তাহার কৌকড়ানো চুল, লাল চক্ষু, সুউচ্চ দেহ, সুন্দর দাড়ি । তিনি প্রশ্ব করিলেন : তোমরা ইহাকে চিন ? আমরা বলিলাম, না। তিনি বলিলেন : ইনিই নৃহ (আ)। অতঃপর আরেকটি দরজা খুলিলেন। সেখান হইতে কালো রেশমী বন্ত্র বাহির করিল । উহাতে অত্যন্ত শ্বেতাকায় সুন্দর চক্ষু বিশিষ্ট, প্রশস্ত ললাট, আলম্বিত কপাল ও সাদা শৃশ্রমপ্তিত একটি প্রতিকৃতি ছিল। মনে হইতেছিল, তিনি হাসিতেছেন। তিনি প্রশ্ন করিলেন : তোমরা ইহাকে চিন ? আমরা বলিলাম না। তিনি বলিলেন : ইনি হযরত ইবরাহীম (আ)। অতঃপর তিনি অপর একটি দরজা খুলিলেন। উহাতে দেখিতে পাইলাম, আমাদেরই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ (সা)-এর প্রতিকৃতি । তিনি প্রশ্ন করিলেন : এই লোকটিকে চিনিতে পার ? আমরা বলিলাম, হ্যা, ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা)। আমরা ইহা বলিয়া আবেগে কীদিয়া ফেলিলাম। আল্লাহ্‌ জানেন, তিনি সোজা দাঁড়াইয়া গেলেন, আবার বসিলেন এবং বলিলেন : আল্লাহ্‌র শপথ ! ইনিই কি সেই লোক ? আমরা বলিলাম : হ্যা। ইনিই তিনি। তখন তিনি গভীরভাবে কিছুক্ষণ ইহা নিরীক্ষণ করিলেন। অতঃপর উহা গুটাইয়া নিয়া বলিলেন, ইহা সর্বশেষ ঘরে রক্ষিত ছিল। কিন্তু তোমাদের জন্য আমি আগেই উহা বাহির করিলাম । তোমাদের দীন সঠিক কিনা তাহাই দেখা ছিল আমার উদ্দেশ্য । অতঃপর তিনি আবার একটি দরজা খুলিলেন। উহা হইতেও একটি কালো রেশমী বন বাহির করিলেন। উহাতে ছিল কালসে গোধুম বর্ণের নাদুসনুদুস আকৃতির কৌকড়ানো কেশ বিশিষ্ট ব্যতিক্রমীধর্মী চক্ষু এবং কঠোর ও তির্যক দৃষ্টি সম্পন্ন একটি লোকের প্রতিকৃতি ৷ তাহার দীতগুলি পরস্পর জড়িত, ওষ্ঠদ্বয় অসংলগ্ন এবং মনে হয় যেন তিনি ক্রোধাব্বিত। তিনি প্রশ্ন করিলেন : তোমরা ইহাকে চিন ? আমরা বলিলাম : না। তিনি বলিলেন : ইনিই মূসা (আ)। তাহার পারে প্রায় তাহার সহিত সাদৃশ্যপূর্ণ একটি প্রতিকৃতি ছিল। লোকটি তৈলাক্ত কে শবিশিষ্ট, প্রশস্ত ললাট সম্পন্ন এবং চক্ষুদ্বয় ভাসমান ও সংলগ্ন । তিনি প্রশ্ন করিলেন : ইহাকে চিন ? আমরা বলিলাম : না। তিনি বলিলেন : ইনিই হারূন ইব্‌ন ইমরান (আ)। অতঃগর অপর একটি দরজা খুলিলেন ও উহা হইতে একটি সাদা রেশমী বন বাহির করিলেন । উহাতে একজন কৃষ্ণকায় মাঝারী গড়নের উত্তেজিত প্রতিকৃতি ছিল। তিনি বলিলেন: ইহাকে চিন? আমরা বলিলাম : না। তিনি বলিলেন : ইনি হইলেন লৃত (আ)। অতঃপর তিনি অপর একটি দরজা খুলিয়া একটি সাদা রুমাল বাহির করিলেন। উহাতে শ্বেতকায়, গ্রীতিমাখা, লালাভ, হালকা সুন্দর চেহারার এক প্রতিকৃতি রহিয়াছে। তিনি বলিলেন: চিনিয়াছ £ আমরা বলিলাম : না। তিনি বলিলেন : এই হইলেন ইসহাক (আট । অতঃপর তিনি আরেকটি দরজা খুলিয়া একটি সাদা রেশমী কাপড় বাহির করিলেন। উহাতে প্রায় ইসহাক (আ)-এর মতই একটি প্রতিকৃতি রহিয়াছে। শুধু তাহার ঠোটে একটি ইবনে কাছীর ৪র্থ__- ৩৭

— পৃষ্ঠা ২৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।