0০01116115 ২৮৮ তাফসীরে ইবৃনে কাছীর . তাহার প্রাসাদ প্রকম্পিত হইয়া অংশ বিশেষ ভগ্ন হইল । উহা যেন কোন প্রবল বাযুপ্রবাহে ধসিয়া পড়িল। ইহাতে তাহারা ভীত হইয়া আমাদিগকে আমাদের ধমীয় কথাগুলি জোরে উচ্চারণ করিতে. নিষেধ করিল এবং আমাদিগকে সম্রাটের কাছে বসার অনুমতি দিল । : : আমরা স্ম্বাটের নিকট উপনীত হইলাম । তিনি গদীতে উপবিষ্ট ছিলেন এবং তাহার সম্মুখে বসা ছিল দেশের নেতৃস্থানীয় আমীর উমারা ও সভাসদবৃন্দ। তাহার দরবারের সকল কিছুই ছিল লাল বর্ণের । তাহার চতুষ্পার্থেও লাল বর্ণের সমারোহ ছিল। তাহার দেহের বসনও ছিল লাল বর্ণের । আমরা তাহার সম্মুখীন হইলাম । তিনি হাসিমুখে আমাদিগকে বরণ করিলেন। অতঃপর জিজ্ঞাসা করিলেন : তোমরা কেন আমাকে কুর্নিশ করিয়া ঢুকিলে না ? তোমাদের মধ্যে কি কুর্িশ করার কোন রীতি নাই ? তখন তাহার পার্থে একজন অনাবীল বিশুদ্ধ ভাষায় আরবী বলার দোভাষী উপস্থিত ছিল। আমরা তাহাকে বলিলাম : আমরা পরস্পর যে সালাম বিনিময় করি তাহা তোমাদিগকে করা জায়েয নহে। তেমনি তোমরা যে পদ্ধতিতে কুর্নিশের আদান- প্রদান কর তাহা আমাদের জন্য জায়েয নহে। তাই আমরা উহা করি নাই। তখন তিনি প্রশ্ন করিলেন : তোমাদের অভিবাদন পদ্ধতিটি কিরূপ ? আমরা বলিলাম : আসসালামু আলায়কা। তিনি প্রশ্ন করিলেন : তোমাদের বাদশাহ্কে কিভাবে অভিবাদন জানাও ? আমরা বলিলাম : একইভাবে । তিনি প্রশ্ন করিলেন : বাদশাহ কিভাবে উহার.জবাব দেন ? আমরা বলিলাম : অনুরূপভাবে । প্রশ্ন করিলেন : তোমাদের দীনের বাক্যসমূহের মধ্যে শ্রেষ্ঠ বাক্যটি কি? জবাবে বলিলাম : লা ইলাহা ইন্লাল্লাহু ওয়াল্্াহু আকবর । আমরা উক্ত বাক্য বলা মাত্র, আল্লাহ্ জানেন, তাহার দরবার কক্ষের ছাদ ফাটিয়া গেল। অমনি তিনি উপরের দিকে সংক্ষেপে তাকাইয়া দেখিলেন। অতঃপর বলিলেন : এই বাক্যই আমার ছাদ ও গেট ভাংগিয়াছে। তোমরা যখন তোমাদের ঘরে এই বাক্য উচ্চারণ কর তখন কি তাহাও ভগ্ন হয় ? আমরা বলিলাম : না। আপনার এখানে ছাড়া আর কখনও এই বাক্য এইরূপ ঘটনা ঘটায় নাই । তিনি বলিলেন : আমি . অবশ্যই পসন্দ করি যে, যখন তোমরাও উহা উচ্চরণ করিবে, তখন. তোমাদের উপরও ভাংগিয়া চুড়িয়া পড়ক। আমি আমার অর্ধেক রাষ্ট্র হইতে বহিষ্কৃত হইয়াছি। আমরা প্রশ্ন করিলাম : কেন? তিনি বলিলেন, উহার কারণ এই যে, কোন নবুওয়াতের প্রভাবে উহা. না ঘটিয়া একটা বিশেষ মন্ত্রবলে ও নিছক মানবীয় শক্তিতে ইহা ঘটা আমার জন্যে উত্তম হইবে। অতঃপর তিনি আমাদের আগমনের উদ্দেশ্য জানিতে চাহিলে আমরা তাহাকে ইসলামের দাওয়াত দিলাম । তিনি বলিলেন : তোমাদের নামায ও রোযা কিরূপ ? আমরা তাহাকে জানাইলাম ৷ তখন তিনি বলিলেন : ঠিক আছে, তোমরা এখন উঠ। অতঃপর তিনি আমাদিগকে একটি উত্তম ঘরে রাখার নির্দেশ দিলেন । আমরা সেখানে স্বচ্ছন্দে তিন দিন অবস্থান করিলাম ৷ অতঃপর রাত্রিবেলা তিনি আমাদের কাছে লোক পাঠাইলেন। আমরা তাহার নিকট গেলাম । তিনি আমাদিগকে সেই কালেমার পুনরাবৃত্তি করিতে বলিলেন । আমরা তাহাই করিলাম। অতঃপর তিনি কোন কিছুকে বলিলেন। অমনি একটি স্বর্ণ নির্মিত বিশাল বৃত্তাকার গৃহাকৃতি উপস্থিত করা হইল । উহাতে ছোট ছোট বহু ঘর্ কুহিয়াছে। প্রত্যেকটি ঘরের দরজা রহিয়াছে । উহার তালাবদ্ধ দরজা খোলা হইলে উহা হইতে একটি কালো সিক্কের বস্ত্র বাহির করা হইল। উহা আমাদের সামনে দেওয়া হইলে আমরা উহা খুলিয়া মেলিয়া দেখিলাম । উহাতে দেখিতে পাইলাম, একটি লাল বর্ণের প্রতিকৃতি ! একজন হষ্টপুষ্ট বড় বড় চক্ষুবিশিষ্ট ও লম্বা লম্বা চরণ ও
— পৃষ্ঠা ২৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।